পাথরে খোদাইকৃত এক অদ্ভূত মানব অবয়ব

20250322_180744.jpg

এমন এমন কিছু শিল্পকর্ম থাকে, যেগুলো নীরবতার মধ্যে থাকে আর এই নীরবতার মাঝেই যেনো লুকিয়ে থাকে এক শতাব্দীর গল্প। এখানে এই পাথরের মূর্তিটি খোদাই করে একটি মানবমূর্তির মতো তৈরী করেছে। মানুষের মতো দেখতে তৈরী করলেও যেনো আসলে তার থেকেও অনেক কিছু আছে এই মানব মূর্তির মধ্যে। এই মানব মূর্তির মতো দেখতে দৃশ্যে আবার একটা ডানার প্রয়োগ করা হয়েছে। এছাড়া এখানে মূর্তির চেহারায় যেনো অদ্ভূত কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছিলো। যেমন এখানে মুখের দিকে লক্ষ্য করলে একটা অদ্ভূত প্রশান্তির মতো লাগবে আবার তার চোখ দুটি বন্ধ করে ফুটিয়ে তোলা হয়েছে।

মুখের দিকে তাকালে আরো লক্ষ্য করা যাবে যে, ঠোঁটের কিনারায় কোনো হাসি নেই আবার কোনো দুঃখের বিষয়ও নেই। সব মিলিয়ে যেনো এটা একটা সময়ের বাইরে দাঁড়িয়ে থাকা এক অতীন্দ্রীয় সত্তা। তবে যাইহোক, এই ধরণের মূর্তিগুলো সাধারণত প্রাচীন সভ্যতার ধর্মীয় ও সংস্কৃতির ভাবনার এক অদ্ভূত প্রতিফলন। এই মূর্তির ভঙ্গিমা দেখলে মনে হবে যেনো একটা আলঙ্কারীক এর জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু এই শিল্পকর্মের মধ্যে রয়েছে বিশ্বাস আর আধ্যাত্মিকতা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 64638.90
ETH 1754.35
USDT 1.00
SBD 0.44