ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ6 months ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

জিনিয়া ফুলের ফটোগ্রাফি

IMG-20251115-WA0069.jpg

এটা হচ্ছে খুবই সুন্দর দেখতে একটা জিনিয়া ফুলের ফটোগ্রাফি। আমার অনেক পছন্দের একটা ফুল হচ্ছে জিনিয়া। আমার কাছে বিভিন্ন কালারের জিনিয়া ফুল দেখতে অসম্ভব ভালো লাগে। আজকে আমি গোলাপি কালারের একটা জিনিয়া ফুলের ফটোগ্রাফি করেছি। সব কালারের জিনিয়া গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। জিনিয়া ফুলগুলো আকৃতিতে অনেকটাই ছোট হয়ে থাকে, আর এর মধ্যে পাপড়িও কম থাকে। তবুও এই ফুলটা অনেক সুন্দর আর দেখতেও ভালো লাগে। কয়েকদিন আগে আমি একটা নার্সারিতে গিয়েছিলাম। ওখানে, এই জিনিয়া ফুলগুলো দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করি আমার তোলা এই জিনিয়া ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছেও ভালো লাগবে।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

IMG20251108160812.jpg

প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে না এরকম মানুষ তো মনে হয় খুবই কম খুঁজে পাওয়া যাবে। অপরূপ সৌন্দর্যময় প্রাকৃতিক দৃশ্য আমি সবসময় একটু বেশি ভালোবাসি। বিশেষ করে প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। এজন্য মাঝেমধ্যেই প্রকৃতির মাঝে ঘুরতে যাওয়া হয়ে থাকে। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখতে যেমন সুন্দর লাগছে, তেমনই ওখানে সময় কাটাতেও আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। আমি বেশ কয়েকদিন আগে আমার হাজবেন্ডের সাথে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। ওখানকার এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। ফটোগ্রাফি টা আমার খুব ভালো লেগেছিল। তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

চিচিঙ্গা ফুলের ফটোগ্রাফি

IMG-20251115-WA0036.jpg

এটা হচ্ছে খুবই সুন্দর একটা চিচিঙ্গা ফুলের ফটোগ্রাফি। চিচিঙ্গা ফুল গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এটা একটা সবজির ফুল হলেও দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি দুইটা চিচিঙ্গা গাছ লাগিয়েছিল। আর প্রতিটা গাছে অনেক চিচিঙ্গা ধরে থাকে। প্রায় বেশিরভাগ সময় আমরা চিচিঙ্গা খেয়ে থাকি। আর চিচিঙ্গা ধরার আগে যখন গাছে ফুলগুলো ফোটে তখন দেখতে অসম্ভব সুন্দর লাগে। কয়েকদিন আগে আমি যখন ছাদে গিয়েছিলাম, তখন ফুটন্ত অবস্থায় এই চিচিঙ্গা ফুল টা দেখতে পাই। এই ফুলটা আমার কাছে দেখে খুব ভালো লেগেছিল। এজন্য সুন্দর করে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

ড্রাগনফ্লাই এর ফটোগ্রাফি

IMG-20251115-WA0067.jpg

এটা হচ্ছে খুবই সুন্দর এবং কিউট দেখতে একটা ড্রাগনফ্লাই। ড্রাগনফ্লাই গুলো কিন্তু একটু বেশি সুন্দর হয়ে থাকে। ছোটবেলায় ড্রাগন ফ্লাই দেখলে সেগুলোকে ধরার চেষ্টা করতাম। বিভিন্ন জাতের ড্রাগন ফ্লাই কিন্তু আমরা প্রায় সময় দেখতে পাই। আর বেশিরভাগ ড্রাগনফ্লাইগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে। যার কারণে দেখতে বেশি সুন্দর লাগে। এই ড্রাগন ফ্লাই টা একটা পাতাবাহার গাছের পাতার উপরে বসে ছিল। আমাদের ঘরের বাহিরে বেশ কিছু পাতা বাহার গাছ রয়েছে। সেখানে এই ড্রাগন ফ্লাই টাকে বসে থাকতে দেখে আমি ফটোগ্রাফি করেছি। আশা করি এই ফটোগ্রাফিটি আপনারাও পছন্দ করবেন।

নয়নতারা ফুলের ফটোগ্রাফি

IMG-20251115-WA0059.jpg

নয়নতারা ফুলগুলো কেনা পছন্দ করে। আমার তো সব থেকে বেশি পছন্দের একটা ফুল হচ্ছে নয়নতারা। আমার কাছে প্রতিটা কালারের নয়নতারা ফুল দেখতে অসম্ভব ভালো লাগে। আমাদের বাড়িতে সাদা এবং গোলাপী কালারের নয়ন তারা ফুলের কাছে রয়েছে। আমাদের ছাদ বাগানে ফুল গাছগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। পুরো গাছের মধ্যে যখন নয়ন তারা ফুল ফোটে তখন দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর গাছের নিচে অনেক নয়নতারা ফুল পড়ে থাকে। ঝরে পড়া সেই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। কয়েকদিন আগে যখন ছাদে যাই তখন নয়নতারা ফুলের গাছের নিচে এই ফুল পড়ে থাকতে দেখে ফটোগ্রাফি করেছিলাম।

রঙ্গন ফুলের ফটোগ্রাফি

IMG-20251115-WA0090.jpg

আমার অনেক পছন্দের একটা ফুল হচ্ছে রঙ্গন। শুধু আমার নয় আমার মনে হয় প্রায় বেশিরভাগ মানুষের রঙ্গন ফুল প্রিয়। রঙ্গন ফুলের অনেক জাত রয়েছে। আর অনেক কালারের রঙ্গন ফুল হয়ে থাকে। আমার কাছে প্রায় সব কালারের রঙ্গন ফুল দেখতে খুব ভালো লাগে। আজকে আমি হালকা কমলা কালারের রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছি। আর এই রঙ্গন ফুল টা দেখতে অসম্ভব সুন্দর ছিল। এই ফুলগুলো হয়ে থাকে একগুচ্ছ যার কারণে বেশি সুন্দর লাগে। আমি কয়েকদিন আগে আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। তাদের বাড়িতে এই রঙ্গন ফুলের গাছ দেখে আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

device : Redme note 9

লোকেশন

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 6 months ago 

আপু আপনি দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগে।আজকের তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। বিশেষ করে নয়নতারা ফুলের ফটোগ্রাফি ভালো হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 6 months ago 

আমার ফটোগ্রাফি দেখে এত সুন্দর মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

 6 months ago 

আপনি বেশ কয়েকটি সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে। সবচেয়ে বেশি প্রথম আর শেষের ফটোগ্রাফি দারুণ লেগেছে। প্রতিনিয়ত এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 6 months ago 

আমি সব সময় সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62121.05
ETH 1637.93
USDT 1.00
SBD 0.41