ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটা ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

ডালিয়া ফুলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0051.jpg

আমাদের সবার অনেক পরিচিত আর অনেক পছন্দের একটা ফুল হচ্ছে ডালিয়া। বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ফুলটা। ডালিয়া ফুলের বেশ কয়েকটা জাত রয়েছে। আর ডালিয়া ফুল ভিন্ন ভিন্ন কালারেরও হয়ে থাকে। আজকে আমি ছোট জাতের গোলাপী কালারের ডালিয়া ফুলের ফটোগ্রাফি করেছি। যেটা দেখতে অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল। আমি ফুল অনেক বেশি ভালোবাসি। এই জন্য কোথাও ফুল দেখলে ফটোগ্রাফি করে নেওয়ার চেষ্টা করি। কয়েকদিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম, ওখানে এই ডালিয়া ফুল দেখে ফটোগ্রাফি করেছিলাম।

পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0062.jpg

আমাদের আরো একটা পছন্দের আর পরিচিত ফুল হচ্ছে পিটুনিয়া। বলতে গেলে আমার পছন্দের ফুলের তালিকার মধ্যে পিটুনিয়া ফুল ও রয়েছে অনেক আগে। আমার কাছে সব কালারের পিটুনিয়া ফুল গুলো দেখতে অসম্ভব ভালো লাগে। আর এখানে আপনারা বেগুনি কালারের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। এই কালারের পিটুনিয়া ফুল গুলো দেখতে খুবই সুন্দর হয়। ভেতরের কিছু কিছু অংশ আরো একটু গাঢ় কালার হওয়ায় আরো বেশি ভালো লাগছিল দেখতে। এই বছরের শুরুর দিকে একটা নার্সারিতে গিয়ে আমি এই পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করেছিলাম।

জারবেরা ডেইজি ফুলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0039.jpg

জারবেরা ডেইজি ফুল দেখতে যেমন সুন্দর, তেমনি ফটোগ্রাফি করলেও অনেক বেশি ভালো লাগে। আমি আজকে ভিন্ন জাতের জারবেরা ডেইজি ফুলের ফটোগ্রাফি করেছি। এটা হচ্ছে লাল কালারের আর এর পাপড়ি গুলো অনেক লম্বা লম্বা এবং চিকন। আমার কাছে তো দেখতে খুব ভালো লাগে এই জারবেরা ডেইজি ফুলগুলো। কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে ফেনীতে গিয়েছিলাম। ওখানে কাজ শেষ করার পর একটা নার্সারিতে যাওয়া হয়েছিল। নার্সারিতে যাওয়ার পর আমি এই ফুলটা দেখেছিলাম আর ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

কবুতরের ফটোগ্রাফি

IMG-20250604-WA0029.jpg

কবুতর হচ্ছে খুবই শান্ত একটা প্রাণী। আর কবুতরকে শান্তির প্রতীক বলা হয়ে থাকে। আমি কবুতর ছোটবেলা থেকে অনেক বেশি পরিমাণে পছন্দ করি। কবুতরের কিন্তু অনেক ধরনের জাত রয়েছে। আর অনেক দামী দামী কবুতর রয়েছে। এরকম অনেক মানুষ রয়েছে যারা নিজের বাড়িতে কবুতর পালন করে থাকে। কয়েকদিন আগে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছিলাম। তারা তাদের বাড়িতে কবুতর পালন করে। তাদের বাড়িতে যাওয়ার পর কিছুক্ষণ বাড়িটার আশেপাশে ঘুরাঘুরি করছিলাম। তখন তাদের বাড়ির সামনের দিকে আমি কবুতর দেখতে পাই কবুতরের ঘরের সামনে বসে রয়েছে। দেখেই ভালো লেগে গিয়েছিল, তাই ফটোগ্রাফি করে ফেলেছিলাম।

গোলাপি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0056.jpg

আমার কাছে পিটুনিয়া ফুল অনেক বেশি ভালো লাগে। আর সব কালারের পিটুনিয়া ফুল আমার অনেক বেশি পছন্দের। পিটুনিয়া ফুল হচ্ছে শীতকালীন একটি ফুল। শীতকালে যে কোনো জায়গায় গেলে বিশেষ করে বিভিন্ন নার্সারিতে গেলে পিটুনিয়া ফুল অনেক বেশি পরিমাণে দেখা যায়। আর আমার কাছে এই ফুলের সৌন্দর্য অসম্ভব ভালো লাগে দেখতে। এই বছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারি মাসে আমি ফেনীতে গিয়েছিলাম। আর ওখানে একটা নার্সারি দিয়েও যাওয়া হয়েছিল। নার্সারিতে যাওয়ার পর আমি এই পিটুনিয়া ফুল দেখে ফটোগ্রাফি করেছিলাম।

গোলাপ ফুলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0072.jpg

গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়াই মুশকিল হবে। বলতে গেলে হাতে গোনা কয়েকটা ছাড়া পাওয়া যাবে না। গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক আর ফুলের রানী। আমি গোলাপ ফুল অনেক বেশি পরিমাণে পছন্দ করি। লাল গোলাপ ফুল আমি একটু বেশি পছন্দ করি যদিও, তবে অন্য কালারের গোলাপ ফুল দেখতেও খুব ভালো লাগে। এখানে আপনারা সাদা গোলাপের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। সাদা গোলাপ ফুল কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে দেখতে। এই গোলাপ ফুলের ফটোগ্রাফি টাও আমি একটা নার্সারি থেকে করেছিলাম।

device : Redme note 9

লোকেশন

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 last year 

Screenshot_2025-07-06-20-14-41-67_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি পোস্ট দেখতে ভালই লাগে। চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ফুলের ফটোগ্রাফি দেখলে চোখ জুড়িয়ে যায়। তবে জারবেরা ডেইজি ফুল আগে দেখা হয়নি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো । ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আমার পোস্টের মাধ্যমে এই ফুল টা দেখতে পেয়ে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছ তুমি। তোমার এই ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এত চমৎকার ফটোগ্রাফি পোস্ট দেখে ভালো লাগলো আমার। একই সাথে অনেকগুলো সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছ। দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

আমি সবসময়ের মত চেষ্টা করেছি সুন্দর করে ফটোগ্রাফি করার জন্য।

 last year 

ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার তোলা এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।

 last year 

বিভিন্ন রকম ফুল আর কবুতরের ফটোগ্রাফি দেখে চোখ জুড়িয়ে গেল। অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো। অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার ফটোগ্রাফি দেখে আপনার চোখ জুড়িয়ে গিয়েছে শুনে ভালো লাগলো।

 last year 

Screenshot_2025-07-06-20-18-25-24_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 63198.26
ETH 1786.41
USDT 1.00
SBD 0.39