ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

শাপলা ফুলের ফটোগ্রাফি

IMG-20241229-WA0119.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবার খুবই পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে শাপলা। শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল। আর শাপলা ফুল কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। আমি যে শাপলা ফুলের ফটোগ্রাফি করেছি, এটার পাপড়ি গুলো একেবারে ছড়ানো ছিল। যার কারণে দেখতে খুবই সুন্দর লাগছিল। শরৎকালে আমরা শাপলা ফুল অনেক বেশি দেখে থাকি। বিভিন্ন রকম নার্সারিতেও কিন্তু শাপলা ফুল দেখা যায়। আরো অনেক দিন আগে একটা বড় নার্সারিতে গিয়েছিলাম। ওখানে আমি এই শাপলা ফুল দেখেছিলাম, আর তখন ফটোগ্রাফি করেছি।

নয়নতারা ফুলের ফটোগ্রাফি

IMG-20250303-WA0013.jpg

device : Redme note 9

লোকেশন

আমার খুবই পছন্দের একটা ফুল হচ্ছে নয়নতারা। নয়নতারা ফুল কয়েক কালারের হয়ে থাকে। তবে সব থেকে বেশি গোলাপি কালারের নয়ন তারা ফুল দেখা যায়। আমার কাছে প্রতিটা কালারের নয়নতারা ফুল দেখতে খুবই ভালো লাগে। বেশ কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে সুন্দর একটা নার্সারিতে গিয়েছিলাম। যেখানে আমি এই ফুল দেখেছিলাম। আর সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। কারণ এরকম সুন্দর ফুল দেখলে বসে থাকতে ইচ্ছে করে না। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই ফটোগ্রাফিটি।

কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি

IMG-20250303-WA0011.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে অনেক সুন্দর দেখতে কাটামুকুট ফুলের ফটোগ্রাফি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে কাটা মুকুট ফুলগুলো দেখতে। আজকে আমি ভিন্ন কালারের একটা কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি করেছি। ফুলগুলো অনেক বেশি গুচ্ছ হয়ে থাকে, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগে। এরকম সুন্দর সুন্দর ফুল গুলো দেখলে ফটোগ্রাফি করা ছাড়া থাকতেই ভালো লাগেনা। আর এই জন্যই তো আমি যেখানেই এরকম ফুল দেখি, তখনই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি। কয়েকদিন আগে একটা নার্সারিতে যাওয়ার পর এই ফুলটা হঠাৎ দেখেছিলাম। তখন এই ফটোগ্রাফি করা হয়েছিল।

ডালিয়া ফুলের কলির ফটোগ্রাফি

IMG-20250303-WA0007.jpg

device : Redme note 9

লোকেশন

ডালিয়া ফুলগুলো দেখতে যেমন সুন্দর। ডালিয়া ফুলের কলিও দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। ডালিয়া ফুলের কলির সৌন্দর্য অনেক বেশি দারুন ছিল। ডালিয়া ফুলের এই কলি অনেক বেশি ছোট এখনো পর্যন্ত। কিন্তু দেখতে খুবই সুন্দর। বেশ কয়েকদিন আগে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। অনেক সুন্দর ডালিয়া ফুলের গাছ তাদের বাড়িতে দেখেছিলাম। যেখানে এই সুন্দর কলি গুলো ছিল। ফুলের এই কলি গুলো দেখতে আমার কাছে খুব ভালো লেগেছিল। তাই জন্য আমি এই ফটোগ্রাফি গুলো করেছিলাম।

ডালিয়া ফুলের ফটোগ্রাফি

IMG-20250303-WA0009.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে অনেক সুন্দর দেখতে একটা ডালিয়া ফুলের ফটোগ্রাফি। এর আগের ফটোগ্রাফিতে আপনাদের মাঝে শেয়ার করেছি, কলির ফটোগ্রাফি। এটা হচ্ছে অনেক সুন্দর দেখতে গোলাপী কালারের ডালিয়া ফুল। যেটা পুরোপুরি ভাবে ফুটন্ত অবস্থায় ছিল। আর এই ডালিয়া ফুলের আকৃতি এবং সৌন্দর্য অনেক বেশি দারুন ছিল। বেশ কয়েকদিন আগে সুন্দর একটা নার্সারিতে আমার যাওয়া হয়েছিল আমার হাজবেন্ডের সাথে। ওখানে যখন ঘুরাঘুরি করছিলাম তখন হঠাৎ এই ডালিয়া ফুলটা দেখেছিলাম। আর সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি

IMG-20250303-WA0005.jpg

device : Redme note 9

লোকেশন

আমার অনেক বেশি পছন্দের একটা ফুল হচ্ছে বাগান বিলাস। যেটা আমি খুবই পছন্দ করি। বাগান বিলাস ফুল কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। বিভিন্ন কালারের বাগান বিলাস ফুল রয়েছে। তার মধ্যে সাদা কালারের বাগান বিলাস ফুল অনেক সুন্দর। অনেকেই রয়েছে বাড়ির সামনে বাগান বিলাস ফুল লাগিয়ে থাকে। আর তখন দেখতে খুব সুন্দর লাগে। অনেকে এই ফুলগুলোকে কাগজ ফুল অথবা গেট ফুল বলে থাকে। কয়েকদিন আগে নার্সারিতে যাওয়ার পর আমার এই বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করা হয়েছিল। আশা করি ফটোগ্রাফিটা আপনাদের ভালো লাগবে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 last year 

চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।ফুল সৌন্দর্যের প্রতীক আর ফুল দেখতে সবারই ভালো লাগে। ডালিয়া ফুল কাটা মুকুট নয়ন তারা ফুলের ফটোগ্রাফিটি আমার বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ডালিয়া ফুল আর কাটা মুকুট এমনকি নয়নতারা ফুলের ফটোগ্রাফি আপনার বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

আপু আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুল হলো সৌন্দর্যের প্রতীক তাই সবাই এত পছন্দ করি। ডালিয়া ফুল, বাগান বিলাস ফুল, কাটামুকুট ফুল প্রত্যেকটি সুন্দর ছিল। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

আমার শেয়ার করা সবগুলো ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

ফুল দেখতে কার না ভালো লাগে। আজ আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।বিশেষ করে শাপলা ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

শাপলা ফুলের ফটোগ্রাফি সত্যি অনেক অসাধারণ ছিল।

 last year 

শাপলা ফুলের ছবিটা অসাধারণ হয়েছে। ওখানে চোখ আটকে গেছে আপু। অপূর্ব। ঝুলিতে বিশেষণ কম পড়ে যাবে যাই বলি না কেন। বাকি গুলো মন্দ না তবে শাপলা ফুলের কাছে ফিকে লাগছে৷ সেটা যদিও আমার চোখে৷

 last year 

ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ দিদি।

 last year 

আপু আপনার শেয়ার করা প্রথম এবং শেষের ফটোগ্রাফি দুইটা মন কেড়ে নিলো। লাল রঙের শাপলা ফুলটি দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। কি সুন্দর ভাবে ফটোগ্রাফি ধারণ করেছেন। তাছাড়া প্রতিটি ফটোগ্রাফির নিচে দারুন বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

প্রথম এবং শেষের দুইটি ফটোগ্রাফি আপনার মন কেড়ে নিয়েছে শুনে ভালো লাগলো।

 last year 

ঠিক বলেছেন আপু সবাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন যা দেখে অনুপ্রাণিত হই।আপনার শাপলা ফুল খুবই পছন্দের ফুল জেনে ভালো লাগলো।আপনি লাল শাপলা ফুলের ফটোগ্রাফি করেছেন যা খুবই সুন্দর হয়েছে। খুবই সুন্দর ফুলটি।ধাপে ধাপে নয়ন তার, ডালিয়া, কাটা মুকুট ওসাদা বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

চেষ্টা করেছি সব সময়ের মতো আজকেও সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ওয়াও! দেখে তো মুগ্ধ হয়ে গেছি আপু প্রথম ফটোগ্রাফি শাপলা ফুল এর ফটোগ্রাফি দেখে। সত্যি অসাধারণ আপু আপনার ফটোগ্রাফির ক্যাপচার করার দক্ষতা। আর নয়ন তারা ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। তাছাড়াও ডালিয়া ফুলের কলি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি প্রশংসনীয়। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

শাপলা ফুলের ফটোগ্রাফি টা আসলেই মুগ্ধ হওয়ার মতো ছিল। ফটোগ্রাফি গুলো দেখে প্রশংসা করার জন্য ধন্যবাদ।

 last year 

খুবই ভালো লাগলো তোমার তোলা চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে। এরকম ফটোগ্রাফি গুলো আমি সবসময় খুব পছন্দ। তুমি অনেক সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি করেছ। যেগুলো দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করেনা। চোখ জুড়িয়ে যাওয়ার মতো ফটোগ্রাফি করেছ তুমি।

 last year 

আমার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল, এটা ভাবতেই তো ভালো লাগছে।

 last year 

শাপলা ফুলের ফটোগ্রাফিটা তো দেখছি দারুণ হয়েছে। পাপড়ি গুলো একেবারে ছড়ানো ছিলো বিধায় দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। তাছাড়া ডালিয়া ফুলের ফটোগ্রাফিটাও দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ডালিয়া ফুলের ফটোগ্রাফি টাও দুর্দান্ত হয়েছে শুনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 63803.55
ETH 1738.31
USDT 1.00
SBD 0.41