ফটোগ্রাফি :- সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালভাম।

in আমার বাংলা ব্লগ3 years ago

CollageMaker_202352494845728.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

ফটোগ্রাফি - ১ :

1684899319874.jpg

device : Redme note 9

লোকেশন

সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি।

আমাদের সবারই অনেক পরিচিত এবং পছন্দের একটি ফুল হচ্ছে সূর্যমুখী ফুল। আসলে যেকোনো রকমের ফুল আমার খুবই পছন্দের। ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে বলে আমি মনে করি। প্রত্যেকটা ফুলের সৌন্দর্যতা ভিন্ন রকমের হয়। ফুলের সৌন্দর্যতা উপভোগ করতে এবং ফুলের মাঝে সময় কাটাতে সবাই অনেক বেশি পছন্দ করে। সূর্যমুখী ফুল বড় হওয়ার কারণে দেখতে অন্যরকম ভালো লাগে। আমি বেশিরভাগ সময় ফুলবাগানে যাওয়ার চেষ্টা করি। কয়েকদিন আগে সূর্যমুখী ফুলের বাগানে গিয়েছিলাম। সেখানে খুবই সুন্দর সূর্যমুখী ফুল ফুটেছিল‌। সেখান থেকেই আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম। সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক।

ফটোগ্রাফি - ২ :

1684899319767.jpg

device : Redme note 9

লোকেশন

নয়ন তারা ফুলের ফটোগ্রাফি।

নয়ন তারা ফুলের সাথে তো আমরা সবাই খুবই পরিচিত। নয়ন তারা ফুল আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। নয়ন তারা ফুলের বেশ কয়েক রকমের জাত রয়েছে। যেগুলোর বিভিন্ন রকমের কালার। আমার কাছে সব রকমের কালারই খুবই ভালো লাগে। এই নয়ন তারা ফুলটি গোলাপি কালারের। গোলাপি কালারের নয়নতারা ফুল আমি ভীষণ পছন্দ করি। বেশ কয়েকদিন আগে আমি নার্সারিতে গিয়েছিলাম কিছু ফুল গাছ কেনার জন্য। সেখানে অনেক রকমের ফুল গাছ ছিল এবং যেগুলোর মধ্যে আমার কাছে এই নয়ন তারা ফুলটি ভীষণ ভালো লেগেছিল। তাই কয়েকটি ফটোগ্রাফির না করে থাকতেই পারলাম না। নয়নতারা ফুলের ফটোগ্রাফি করার পরে তার সৌন্দর্যতা যেন আরো বেশি বৃদ্ধি পেয়েছিল। যার কারনে দেখতেও ভীষণ ভালো লাগছিল।

ফটোগ্রাফি - ৩ :

1684899319818.jpg

device : Redme note 9

লোকেশন

গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি।

আমাদের সবার খুবই পরিচিত একটি ফুল গন্ধরাজ। এটি আমাদের অনেকেরই ভীষণ পছন্দের। গন্ধরাজ ফুলের ঘ্রাণ টা সবাই অনেক বেশি পছন্দ করে। আমাদের বাড়িতে একটি গন্ধরাজ ফুল গাছ হয়েছে। যেই গাছে প্রতিদিন কয়েকটা করে ফুল ফুটে থাকে। আমি সন্ধ্যা বেলায় গিয়ে এই ফুল গুলোর মাঝে সময় কাটাতে ভীষণ পছন্দ করি। কারণ সন্ধ্যাবেলায় এই গন্ধরাজ ফুল গুলো ফুটে এবং সেগুলোর ঘ্রাণটা চারিদিকে ছড়িয়ে পড়ে। কয়েকদিন আগে আমি আমাদের গন্ধরাজ ফুল গাছটির ওখানে গিয়েছিলাম সন্ধ্যার দিকে। ওখানে গিয়ে দেখি খুবই সুন্দর গন্ধরাজ ফুল ফুটেছে। আমাকে অনেক বেশি মুগ্ধ করে তুলেছিল এই গন্ধরাজ ফুলটি। এই ফুলগুলোর ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছিল। যার কারনে আমার কাছে আরো বেশি ভালো লাগছিল। তাই কিছু ফটোগ্রাফি করেছিলাম।

ফটোগ্রাফি - ৪ :

1684899319935.jpg

device : Redme note 9

লোকেশন

গাছের কিছুটা অংশের ফটোগ্রাফি।

এটি হচ্ছে গাছের কিছুটা অংশের ফটোগ্রাফি। গাছ তো আমাদের সবারই পরিচিত। আমাদের এই পৃথিবীতে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে। প্রত্যেকটা গাছ আমাদের অনেক উপকারে আসে। গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ দিয়ে আবার আমরা ঘর বাড়ি ও তৈরি করে থাকি। এখানে আমি গাছের কিছুটা অংশের ফটোগ্রাফি করেছিলাম। আসলে ভিন্ন রকমের ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কয়েকদিন আগে আমি এমনিতে বাইরে হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ করে এই গাছটি আমি দেখেছিলাম। তখন আমি এই গাছটির এলোমেলোভাবে কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। এবং এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করি।

ফটোগ্রাফি - ৫ :

1684899319792.jpg

device : Redme note 9

লোকেশন

নয়নতারা ফুলের ফটোগ্রাফি।

এটি হচ্ছে সাদা কালারের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। এর আগে আমি গোলাপি কালারের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি তুলে ধরেছি। আসলে যে কোন কালারের থেকে সাদা কালার টা আমাদের অনেকেরই প্রিয় এবং সাদা কালারের ফুল সবাই অনেক বেশি পছন্দ করে বলে আমি মনে করি। সত্যি কথা বলতে সাদা কালারের যেকোনো রকমের ফুলই আমার খুবই পছন্দের। যেকোনো সাদা ফুলের ফটোগ্রাফি করলে সেই ফুলটির সৌন্দর্যতা যেন আরও বেশি বৃদ্ধি পায়। আমি বেশিরভাগ সময় ফুল বাগানে গিয়ে থাকি বিভিন্ন রকমের ফুলের মাঝে সময় কাটানোর জন্য এবং ফটোগ্রাফি করার জন্য। এই নয়ন তারা ফুলটির ফটোগ্রাফি আমি একটি ফুল বাগান থেকে করেছিলাম। যেখানে আমি মাঝে মাঝেই যাই।

ফটোগ্রাফি - ৬ :

1684899319848.jpg

device : Redme note 9

লোকেশন

তেলাপোকার ফটোগ্রাফি।

ছোট্ট একটি প্রাণী তেলাপোকা আমরা তো সবাই এর সাথে অনেক পরিচিত। এই ফটোগ্রাফিটি হচ্ছে একটি ছোট্ট প্রাণী তেলাপোকার। তেলাপোকা দেখতে অনেকেই ভীষণ ভয় পায়। যদিও আমি তেমন ভয় পাই না তেলাপোকা দেখতে। আমি যদি কোন ছোট প্রাণী দেখি তখন আমি তার ফটোগ্রাফি করার চেষ্টা করি। বেশ কয়েকদিন আগে আমি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম। হঠাৎই একটা কিবোর্ড এর উপরে আমি একটি ছোট্ট তেলাপোকা বসে থাকতে দেখি। এই তেলাপোকাটি বসে থাকতে দেখে আমি কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। যেগুলোর থেকে আমার কাছে এই ফটোগ্রাফি টা দেখতে একটু বেশি ভালো লেগেছিল। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক।

ফটোগ্রাফি - ৭ :

1684899319904.jpg

device : Redme note 9

লোকেশন

মিমোসা উদ্ভিদের ফটোগ্রাফি।

এটি হচ্ছে মিমোসা উদ্ভিদের ফটোগ্রাফি। এই উদ্ভিদ গুলোকে বেশিরভাগ সময় বাড়ির আশেপাশেই দেখা যায় এবং রাস্তাঘাটের চারপাশে দেখা যায়। আমি তো এমনিতেই এরকম উদ্ভিদ গুলো দেখতে ভীষণ পছন্দ করি। আর আমি বিকেল বেলায় এমনিতে বাড়ির আশেপাশে হাঁটাহাঁটি করে থাকি। সেই সাথে যদি সুন্দর কিছু দেখি তখন সেই জিনিসটার ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। হাঁটাহাঁটি করার সময় হঠাৎই আমি এই মিমোসা উদ্ভিদটি দেখি। আমার কাছে কেন জানি এগুলো দেখতে অসম্ভব ভালো লেগেছিল। আমার কাছে যে জিনিসটা ভালো লাগে তার ফটোগ্রাফি না করলে ভালো লাগে না। তাইতো এই মিমোসা উদ্ভিদের কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি আপনাদের সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে দেখতে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালভাম। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তেলাপোকা এর ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদের মন্তব্য পেলে উৎসাহ বাড়ে। আশা করছি সব সময় এভাবে পাশে থাকবেন

 3 years ago 

আপু, খুব সুন্দর সুন্দর সাতটি রেনডম ফটোগ্রাফি উপস্থাপন করেছেন যা দেখে ভিশন ভালো লাগলো। আপনার মত আমার কাছেও সূর্যমুখী ফুলের বাগানে গিয়ে সময় কাটাতে দারুন লাগে। যাইহোক আপু, চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

আপনি অনেকের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে দারুণ
রেনডম ফটোগ্রাফি করেছেন আপু।প্রতিটি ছবি বেশ সুস্পষ্ট ছিল তবে আমার কাছে বেশি ভালো লেগেছে সূর্যমুখী ফুলের ছবিটি।গন্ধরাজ ফুলের গন্ধ আমার কাছে খুবই ভালো লাগে, ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

আপু আপনি আজকে সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে চমৎকার একটি অ্যালভাম শেয়ার করেছেন। সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি জাস্ট অসাধারন লাগতেছে। আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ছোট্ট মন্তব্যের সাহায্যে এভাবে পাশে আছেন দেখে ভালো লেগেছে।

 3 years ago 

আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যান এটা আমরা সকলেই জানি। প্রতি সপ্তাহে আপনার এই সুন্দর ফটোগ্রাফি দেখে আমি রীতিমত মুগ্ধ হই। আপনার আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যিই আরো বেশি মুগ্ধ হলাম দারুন ভাবে ফটোগুলো ক্যাপচার করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে প্রতি সপ্তাহে চেষ্টা করি সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার। আপনি আমার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হন এটা জেনে খুশি হয়েছি।

 3 years ago 

সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে চমৎকার একটি অ্যালবাম তৈরি করেছেন আপু। ফুল ও পোকার ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে করেছেন। আমার কাছে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি আপনার কাছে একটু বেশি ভালো লেগেছে তাহলে এটা জেনে ভালোই লাগলো

 3 years ago 

আপু আপনার সাতটি রেনডম ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। আপনি খুব চমৎকারভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। সূর্যমুখী গন্ধরাজ ফুল গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হলাম এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। সূর্যমুখী, গন্ধরাজ ফুল আর মিমোসা উদ্ভিদের ফটোগ্রাফি খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

সূর্যমুখী, গন্ধরাজ ফুলের এবং মিমোসা উদ্ভিদের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি এবং সাদা রঙের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে।

 3 years ago 

সুন্দর একটা মন্তব্য করেছেন আপনি। আপনার কাছে আমার ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59294.44
ETH 1583.77
USDT 1.00
SBD 0.37