ফটোগ্রাফি : সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

ফটোগ্রাফি - ১ :

ঘাসফড়িং এর ফটোগ্রাফি।

1688195763709.jpg

device : Redme note 9

লোকেশন

এটি হচ্ছে অনেক সুন্দর একটা ঘাসফডিং এর ফটোগ্রাফি। ঘাসফড়িং অনেক ছোট একটা প্রাণী কিন্তু দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। বিভিন্ন রকম প্রাণী দেখতে খুব ভালো লাগে আমার কাছে। আর যদি হয় এরকম ছোট প্রজাতির তাহলে তো কোন কথা নেই। বেশ কয়েকদিন আগে আমি যখন আমাদের ঘরে বসে ছিলাম তখন মেঝেতে এই ঘাসফড়িং টা দেখি। ঘাসফড়িংটা কিছুটাও বড় ছিল। আর এটা দেখে খুব ভালো লেগেছিল আমার কাছে। তাই সঙ্গে সঙ্গে ঘাস ফড়িং টির কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। ফটোগ্রাফি করার পরে আরো অনেক বেশি আকর্ষণীয় লাগছিল এটি দেখতে।

ফটোগ্রাফি - ২ :

নয়ন তারা ফুলের ফটোগ্রাফি।

1688195720033.jpg

device : Redme note 9

লোকেশন

এই ফটোগ্রাফিটি হচ্ছে সাদা নয়ন তারা ফুলের। সাদা নয়নতারা ফুল আমাদের সবার অনেক বেশি পছন্দের একটা ফুল। আর এই ফুলটির সাথে আমরা সবাই অনেক বেশি পরিচিত। নয়নতারা ফুলের বেশ কয়েক রকমের জাত রয়েছে, যেগুলোর ভিন্ন কালার। যা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ সময় ফুলের ফটোগ্রাফি করে থাকি। আর ফুলের ফটোগ্রাফি করলে ফুলের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। বেশ কয়েকদিন আগে আমি একটা নার্সারিতে গিয়েছিলাম। আসলে কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার পরে নার্সারিতে যাওয়া হয়েছিল। তখন আমি নয়নতারা ফুলের উপরে বৃষ্টির ফোঁটা পড়ে থাকতে দেখি, তাই সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

ফটোগ্রাফি - ৩ :

পেয়ারা পাতার ফটোগ্রাফি।

1688195719953.jpg

device : Redme note 9

লোকেশন

পেয়ারা গাছ বেশিরভাগ বাড়িতেই দেখা যায়। আর পেয়ারা পাতার সাথে আমরা সবাই খুব পরিচিত। আমি বেশিরভাগ সময় বিভিন্ন রকমের ফটোগ্রাফি করে থাকি এলোমেলোভাবে। আর সেই ফটোগ্রাফি গুলো করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে অনেকগুলো পেয়ারা গাছ রয়েছে। আমি বিকেল বেলায় বাড়ির চারপাশে বেশিরভাগ সময় ঘোরাঘুরি করে থাকি। হঠাৎ করে পেয়ারা পাতা দেখলাম। তখন ভাবলাম এই পেয়ারা পাতার ফটোগ্রাফি করা যাক। যেই ভাবনা সেই কাজ। সাথে সাথে পেয়ারা পাতার ফটোগ্রাফি করে নিয়েছিলাম। ফটোগ্রাফি টা আমার কাছে ভালো লেগেছিল, তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম।

ফটোগ্রাফি - ৪ :

সাদা জবা ফুলের ফটোগ্রাফি।

1688195719899.jpg

device : Redme note 9

লোকেশন

আমার সব থেকে পছন্দের একটা ফুল হচ্ছে জবা ফুল। বিশেষ করে সাদা জবা ফুল আমি একটু বেশি ভালোবাসি। জবা ফুলের বিভিন্ন রকমের জাত এবং কালার আমার কাছে খুব ভালো লাগে দেখতে। ফুল দেখার সাথে সাথে ফটোগ্রাফি না করলে আমার কাছে একেবারেই ভালো লাগেনা। আর যদি হয়ে জবা ফুল তাহলে তো কোন কথাই নেই। আমি যখন আমার হাসবেন্ডের সাথে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম তখন এই জবা ফুলটি দেখি। সাদা কালারের হওয়ার কারণে আমার কাছে খুব ভালো লেগেছিল। সঙ্গে সঙ্গে বেশ কিছু ফটোগ্রাফি করলাম তখন।

ফটোগ্রাফি - ৫ :

পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি।

1688195720007.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবার অনেক বেশি পছন্দের এবং খুবই পরিচিত একটা ফুল হচ্ছে পিটুনিয়া ফুল। পিটুনিয়া ফুলের সৌন্দর্যতা সবাইকে অনেক বেশি মুগ্ধ করে, যা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। পিটুনিয়া ফুলের বেশ কয়েক রকম কালার রয়েছে। যার মধ্যে এই কালারটা আমার একটু বেশি ফেভারিট। আর পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করলে আমার মনটা একেবারেই ভরে যায়। আমি বেশিরভাগ সময় নার্সারিতে ঘোরাঘুরি করে থাকি। ফুলের মাঝে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। আর ফটোগ্রাফি করতে তো আরো বেশি পছন্দ করি। আমি যখন নার্সারিতে গিয়েছিলাম তখন এই পিটুনিয়া ফুলটি দেখি এবং সেখান থেকে ফটোগ্রাফি করা হয়েছিল।

ফটোগ্রাফি - ৬ :

সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি।

1688195719926.jpg

device : Redme note 9

লোকেশন

এটি হচ্ছে সাদা গোলাপ ফুলের অনেক সুন্দর একটা ফটোগ্রাফি। গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ আমাদের পৃথিবীতে খুবই কম রয়েছে বলে আমি মনে করি। গোলাপ ফুলের অনেক জাত রয়েছে যেগুলোর ভিন্ন কালার এবং দেখতেও অনেক বেশি ভালো লাগে। গোলাপ ফুলকে ভালোবাসা এবং বন্ধুদের প্রতীকও বলা হয়। আমি সব রকমের গোলাপ ফুল দেখতে পছন্দ করি, যার মধ্যে সাদা কালার টাও খুব ভালো লাগে। আমি যখন এই ফুলটা দেখেছিলাম তখন বৃষ্টির ফোঁটা পড়েছিল। আর যে কোন ফুলের উপরে বৃষ্টির ফোঁটা বা শিশির পড়ে থাকলে তার ফটোগ্রাফি করলে অনেক সুন্দর হয়। বৃষ্টির ফোটা পড়ে থাকা অবস্থায় এই ফুলটার ফটোগ্রাফি করার কারণে অনেক সুন্দর হয়েছিল, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

ফটোগ্রাফি - ৭ :

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।

1688195719979.jpg

device : Redme note 9

লোকেশন

এটি প্রাকৃতিক দৃশ্যের অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য তো সবাই খুব ভালোবাসে। আর বিকেল বেলার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে সবাই খুব পছন্দ করে। আমি প্রাকৃতির মাঝে ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি তাই তো বেশিরভাগ সময় হাজবেন্ডের সাথে বিভিন্ন জায়গায় যাওয়া হয়। বেশ কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে এটা জায়গায় গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে একটা শুকনো গাছ দেখতে পেয়েছিলাম। আকাশের সাথে এই শুকনো গাছটা দেখতে খুব ভালো লাগছিল তাই কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনারা খুব পছন্দ করেন, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক। আশা করছি এটা খুব ভালো লাগবে দেখতে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 3 years ago 

বাহ! ফটোগ্রাফি তো আপনি চমৎকার করেছেন আপু প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ ভালো লেগেছে। এতটাই ভাল লেগেছে যে সব গুলো আমার কাছে প্রশংসনীয় মনে হচ্ছে। খুব সুন্দর ফুলের এবং প্রকৃতির ফটোগ্রাফি গুলো আপনি করলেন অসাধারণ ভালো লেগেছে।

 3 years ago 

আপনার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো।

 3 years ago 

খুব সুন্দর সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম তৈরি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলি অসম্ভব সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মন জুড়িয়ে গেল। আমার কাছে প্রথম ফটোগ্রাফিটি খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে ফটোগ্রাফি গুলো দেখে মন জড়িয়ে গেছে শুনে ভালো লাগলো।

 3 years ago 

সত্যিই ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে খুবই ভালো লাগে এবং দেখতেও অনেক বেশি সুন্দর দেখায়। আপনার এই পোস্টগুলোর ভেতরে আমার কাছে ছয় এবং সাত নম্বর ফটোগ্রাফি টা অসাধারণ লেগেছে এছাড়াও প্রতিটি ফটোগ্রাফি আপনি দারুণভাবে ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি সবসময় সুন্দর ভাবে ক্যাপচার করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তোমার করা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমি তো খুব মুগ্ধ হলাম। অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছ, যেগুলো দেখে চোখ ফেরাতে পারছি না। ঘাসফড়িং, ফুল, পেয়ারা পাতা, প্রাকৃতিক দৃশ্য প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর করে বর্ণনার মাধ্যমে তুলে ধরেছ দেখে খুব ভালো লেগেছে।

 3 years ago 

আপনি তো দেখছি সবগুলো ফটোগ্রাফির প্রশংসা করলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখে একদম ফিদা হয়ে গেলাম। বিশেষ করে বৃষ্টিতে ভেজা সাদা নয়ন তারা ফুলগুলো অসম্ভব সুন্দর লাগছে। এছাড়াও আপনার ফটোগ্রাফিতে থাকা প্রাকৃতিক দৃশ্যটি চোখ ধাঁধানো সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনারা তো প্রশংসা পেয়ে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঘাসফড়িং খুবই ছোট একটি প্রাণী। এত সুন্দর করে এই প্রাণীটির ফটোগ্রাফি করেছেন এবং উপস্থাপন করেছেন দেখে সত্যিই ভালো লেগেছে আপু। এছাড়া সাদা জবা ফুলের অপরূপ সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো। অন্যান্য ফটোগ্রাফি গুলোও দেখতে বেশ ভালো লাগছে আপু।

 3 years ago 

জবা ফুলের ফটোগ্রাফি সত্যি অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে সাদা রঙের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি এবং ফড়িংয়ের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

সাদা নয়ন তারা ফুলের ফটোগ্রাফি এবং ফোড়িং এর ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আপু আপনার করা ফটোগ্রাফি কিন্তু বরাবরই আমার বেশ ভালো লাগে। আজকের ফটোগ্রাফি গুলোও কিন্তু বেশ হয়েছে। দেখেই তো বুঝা যাচ্ছে যে আপনি একজন পাকা ফটোগ্রাফার। তবে আজকের ফটোগ্রাফি গুলো দেখে কিন্তু আমি অনেকটা মুগ্ধও হয়েছি। ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে আমি পাকা ফটোগ্রাফার কিনা তা জানিনা। তবে সব সময় সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি যে কোন কিছুর। আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38