ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

একটি গাছের মাঝে সূর্যের ফটোগ্রাফি

IMG20231230123109.jpg

device : Redme note 9

লোকেশন

এই ফটোগ্রাফি টা হচ্ছে অনেক সুন্দর একটা গাছের ফটোগ্রাফি। যেটার ফাঁকে খুবই সুন্দর সূর্য দেখা যাচ্ছে। গাছের ফাঁকে যদি এরকম সূর্য দেখা যায় তাহলে তা দেখতে অনেক বেশি ভালো লাগে। যদিও সূর্যটাকে ভালোভাবে দেখা যাচ্ছে না। কারণ সূর্যের আলোটা বেশি বোঝা যাচ্ছে, কিন্তু দেখতে সুন্দর লাগছিল। আর আমি যখন এই গাছটা দেখেছিলাম তখন অনেক বেশি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কারণ এইরকম দৃশ্য খুবই কম দেখা যায় তাও আবার এরকম একটা গাছের। গাছের পাতাগুলো ছিল একেবারে ছোট ছোট। যার কারণে খোলা আকাশের নিচে পাতাগুলোকে দেখতেও ভালো লাগছিল। এই ফটোগ্রাফিটা আমি করেছিলাম আমার বাবার বাড়ি থেকে। সেখানে এই দৃশ্য দেখার পর সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

মালির চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি

20231115_083332.jpg

device : Redme note 9

লোকেশন

চন্দ্রমল্লিকা ফুলের সাথে তো আমরা সবাই অনেক বেশি পরিচিত। এবং চন্দ্রমল্লিকা ফুল বেশিরভাগ মানুষের অনেক বেশি পছন্দের। আমার নিজের কাছে ও ফুল গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। এই চন্দ্রমল্লিকা ফুলগুলোকে মালিকর চন্দ্রমল্লিকা ফুল বলে থাকে। এই চন্দ্রমল্লিকা ফুল গুলোর অনেক রকমের জাত রয়েছে যেগুলোর ভিন্ন ভিন্ন কালার। তবে এই চন্দ্রমল্লিকা ফুলের মধ্যে দুইটা কালার ছিল যার কারণে দেখতে বেশি ভালো লাগছিল। হলুদ এবং সাদা কালারের এই চন্দ্রমল্লিকা ফুলটা যখন আমি নার্সারিতে দেখেছিলাম, তখন খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আশা করছি আমার তোলা, এই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

শুকনো আম পাতার ফটোগ্রাফি

20231115_094024.jpg

device : Redme note 9

লোকেশন

আম পাতা চেনে না এরকম মানুষ তো খুব কম রয়েছে। কারণ আম সবার অনেক বেশি ফেভারিট একটা ফল। এবং কি আম পাতার সাথেও সবাই পরিচিত। তবে শুকনো আম পাতার এরকম ফটোগ্রাফি করলে যে এতটা সুন্দর লাগবে এটা আমি ভাবতেই পারিনি। আসলে এখন চোখের সামনে কোন কিছু দেখলেই সেটাকে সুন্দর করে ফটোগ্রাফিতে রূপান্তর করার চেষ্টা করি। ঠিক তেমনি আমি যখন আমাদের ঘরের চারপাশে বিকেলবেলায় হাট ছিলাম, তখন এই শুকনো আম পাতা গুলো দেখি। আর শুকনো আম পাতা গুলো দেখার পর ভাবলাম হাতে যখন মোবাইল আছে, তাই দেখি এগুলোর ফটোগ্রাফি করলে কি রকম হয়। যখন আমি এই পাতার ফটোগ্রাফি করেছিলাম তখন তো আমি নিজেই মুগ্ধ হয়েছিলাম। কারণ এই পাতার ফটোগ্রাফি খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

IMG20231125114734.jpg

device : Redme note 9

লোকেশন

প্রাকৃতিক দৃশ্য সবাই অনেক বেশি পছন্দ করে। এবং কি প্রাকৃতিক দৃশ্যের মাঝে ঘুরাঘুরি করতেও সবাই খুবই ভালোবাসে। প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করলে এমনিতেই মন মাইন্ড দুটো ভালো হয়ে যায় একেবারে। আর মন ভালো করার জন্য এরকম প্রকৃতির সৌন্দর্যই যথেষ্ট। আমি বিভিন্ন সময় প্রাকৃতিক দৃশ্যের মাঝে ঘুরাঘুরি করার জন্য বের হয়ে থাকি আমার হাজবেন্ডের সাথে। মাঝে মাঝে যখন তাকে বলি তখন সেও নিয়ে যায়। কারণ ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে এভাবে ঘুরাঘুরি করলে ভালোই লাগে। কয়েকদিন আগে যখন বাইক নিয়ে আমরা যাচ্ছিলাম, তখন এই দৃশ্যটা দেখিয়ে রাস্তার পাশে। তাই মোবাইলটা বের করে আমি আমার হাজব্যান্ড কে বললাম বাইকটা যেন একটু থামায়। সে যখন বাইক থামায়, তখন আমি এই ফটোগ্রাফি টা করে নিয়েছিলাম।

নাম না জানা ফুলের কলির ফটোগ্রাফি

IMG20221026102203.jpg

device : Redme note 9

লোকেশন

এই ফুলটার নাম যদিও আমার জানা নেই। তবে আমি বলব আপনারা কেউ যদি এই ফুলের নাম জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ফুলটার নাম আমার জানা না থাকলেও, এই ফুলটা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে, আমি সাথে সাথেই এই ফুলের কলির ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আসলে আমি যেকোনো ফুল দেখলে সাথে সাথে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর তাই যখন একদিন আমি আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়ির পাশেই এই ফুলের কলি টা আমি দেখেছিলাম। আর সেজন্য আমি সঙ্গে সঙ্গে এই ফুলের কলির ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আর আজকে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি।

মোরগ ফুলের ফটোগ্রাফি

IMG-20231224-WA0051.jpg

device : Redme note 9

লোকেশন

মোরগ ফুলের সাথে তো আমরা সবাই খুবই পরিচিত। কারণ মোরগ ফুল বেশিরভাগ বাড়িতে দেখা যায়। আমার শ্বশুর বাড়িতে আগে অনেকগুলো মোরগ ফুল গাছ ছিল। এবং কি আমার বাবার বাড়িতেও অনেকগুলো মোরগ ফুল গাছ ছিল। যদিও বর্তমানে এখন নেই। কিন্তু যখন আমি হঠাৎ করে এই মোরগ ফুল দেখেছিলাম একটা নার্সারিতে তখন খুবই ভালো লেগেছিল আমার কাছে। নার্সারিতে অনেক রকমের ফুল গাছ পাওয়া যায়। আর মোরগ ফুল গাছ আমার খুবই ফেভারিট, তাই তো এই ফুল টা দেখেই ভালো লেগেছিল। আজ এই ফুলটার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম খুবই। তাই সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি আপনারা অনেক বেশি পছন্দ করবেন এই ফটোগ্রাফি টাও।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 3 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন, প্রাকৃতিক দৃশ্য দেখতে সবসময় খুব সুন্দর লাগে। আর তাইতো আপনার ফটোগ্রাফিতে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা একদম ভরে গেল। এছাড়াও চন্দ্রমল্লিকা ফুল অনেক অনেক দিন পরে আপনার পোস্টে দেখে ভালো লাগাটাও অনেক বেড়ে গেল। এছাড়াও আপনার ক্যাপচার করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। অনেক অনেক ধন্যবাদ আপু, চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চন্দ্রমল্লিকা ফুল আমার কাছে খুব ভালো লাগে দেখতে। অনেক ধন্যবাদ।

 3 years ago 

বাহ দারুন ফটোগ্রাফি করেছেন তো। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। প্রথম ছবি এবং শুকনো আম পাতার ফটোগ্রাফি বেশ চমৎকার দেখাচ্ছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

শুকনো পাতার ফটোগ্রাফিটা আমার কাছে ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি আজকে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ ভালো হয়েছে। চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার মতো আমারও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এত চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চন্দ্রমল্লিকার ফুল সত্যি দেখতে খুবই সুন্দর লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফটোগ্রাফি পোস্ট দেখে এর সৌন্দর্য উপভোগ করতে আমার খুবই ভালো লাগে।
আজকে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।
বিশেষ করে চন্দ্রমল্লিকা মোরগ ফুল সব থেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফটোগ্রাফি গুলা আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আসলে আপু প্রাকৃতিক সৌন্দর্য গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। মোরগ ফুল আমাদের বাড়িতে ও আছে। নাম না জানা ফুলটি অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মোরগ ফুল গাছ আপনার বাড়িতে আছে এটা শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রাকৃতিক দৃশ্য আর ফুলের ফটোগ্রাফি সবসময়ই আমি অনেক বেশি পছন্দ করি আপু। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে মনমুগ্ধকর লেগেছে। মরা আম পাতার ফটোগ্রাফিটি আমার কাছে ভিন্ন ধরনের লেগেছে সত্যি দেখার মত ছিল। অসংখ্য ধন্যবাদ আপু প্রতিটি ফটোগ্রাফি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে শুকনো পাতাগুলো দেখতে এমনিতেই ভালো লাগে। তাই ফটোগ্রাফি করেছিলাম।

 3 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে ।আসলে মাঝে মাঝে ফটোগ্রাফি পোস্ট করতে বেশ ভালই লাগে ।আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর করে ক্যাপচার করেছেন যার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে ।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে এতটা দারুন লেগেছে শুনে ভালো লাগলো।

 3 years ago 

আপু বেশ সুন্দর হয়েছে আপনার রেনডম ফটোগ্রাফিগুলো। ফটোগ্রাফি পোস্টগুলোর মাধ্যমে অনেক কিছুর ছবি দেখা যায় বলে আরও বেশি ভালো ।আপনার ফটোগ্রাফিগুলো বেশ পরিস্কা ও ঝকঝকে হয়েছে। তাই দেখতে আরও বেশি ভালো লাগছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

চেষ্টা করি ফটোগ্রাফি গুলো একটু পরিষ্কার ভাবে করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। তবে বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। এবং মোরগ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

রেনডম ফটোগ্রাফি গুলো করতে ও আমার কাছে ভীষণ ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63963.73
ETH 1844.00
USDT 1.00
SBD 0.39