ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটা টি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

প্রজাপতির ফটোগ্রাফি

IMG-20250604-WA0036.jpg

আমাদের সবার অনেক পরিচিত আর পছন্দের একটা প্রাণী হচ্ছে প্রজাপতি। প্রজাপতি দেখতে আমি খুবই ভালোবাসি। আমার কাছে সব সময় খুব ভালো লাগে প্রজাপতি। প্রজাপতির সৌন্দর্য আমাকে প্রতিনিয়ত অনেক বেশি মুগ্ধ করে থাকে। আজকে আমি কালো আর সাদা কালারের দেখতে সুন্দর একটা প্রজাপতির ফটোগ্রাফি করেছি। প্রজাপতির ফটোগ্রাফি করা অনেক কষ্টকর। কারণ যখনই ফটোগ্রাফি করতে যাব তখনই উড়াউড়ি শুরু করে দেয়। কয়েকদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে একটা গাছের মধ্যে এই প্রজাপতি দেখে ফটোগ্রাফি করেছিলাম।

জবা ফুলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0064.jpg

আমার অনেক বেশি পছন্দের একটা ফুল হচ্ছে জবা। জবা ফুল আমি অনেক বেশি ভালোবাসি। আমার কাছে সব রকমের আর সব কালারের জবা ফুল দেখতে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি গোলাপি কালারের একটা জবা ফুলের ফটোগ্রাফি করেছি। যেটা ছিল হাইব্রিড জাতের জবা ফুল। আর আকৃতিতেও অনেক বড় ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। চারপাশের কিছুটা অংশ সাদা থাকার কারণে ফুলটা দেখতে আরো বেশি ভালো লাগছিল। কয়েকদিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম। ওখান থেকে আমি এই সুন্দর জবা ফুলের ফটোগ্রাফি করেছি।

বন্য ফুলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0034.jpg

আমার কাছে বন্য ফুল দেখতে খুব ভালো লাগে। আমি এমনিতেই সব রকমের ফুল অনেক বেশি পরিমাণে ভালোবাসি। আর এরকম ভাবে আমার কাছে বন্য ফুল দেখতেও খুব ভালো লাগে। আজকে আমি যে বন্য ফুলের ফটোগ্রাফি করেছি, এগুলো অনেক কালারফুল ও হয়ে থাকে। রাস্তার আশেপাশেও আমরা এরকম ফুলের গাছ গুলো দেখতে পাই। আর আমিও রাস্তায় পাশ থেকে এই সুন্দর বন্য ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আসলে কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার পাশে এই সুন্দর ফুল দেখে ফটোগ্রাফি করেছিলাম।

সূর্যাস্তের ফটোগ্রাফি

IMG-20250604-WA0044.jpg

সূর্যাস্ত পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়াই মুশকিল হবে। আমার কাছে খুবই ভালো লাগে সূর্যাস্ত যাওয়ার সুন্দর মুহূর্তটা উপভোগ করতে। সূর্যাস্ত যাওয়ার সময় আকাশের দৃশ্যটা হয়ে থাকে অনেক বেশি মনোমুগ্ধকর। এইজন্য সূর্যাস্তের সময় যখন আমি বাহিরে থাকি, তখন সুন্দর এই মুহূর্তটা উপভোগ করার জন্য সব সময় চেষ্টা করি। কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে। আসার সময় সুন্দর এই দৃশ্যটা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে, ক্যামেরাবন্দি করা ছাড়া থাকতেই পারিনি।

গোলাপ ফুলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0053.jpg

গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক, আর ফুলের রানী। গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম খুঁজে পাওয়া যাবে। আমাদের এই পৃথিবীতে আমার কাছে তো গোলাপ ফুল অনেক বেশি পরিমাণে ভালো লাগে। যা কখনোই কাউকে বলে বোঝানোর মত নয়। সব কালারের গোলাপ ফুল আমার কাছে খুব ভালো লাগে। আজকে আমি কালারফুল দেখতে একটা গোলাপের ফটোগ্রাফি করেছি, এই গোলাপ ফুল টা লাল, হলুদ আর হালকা সাদা কালারের মধ্যে ছিল। কয়েকদিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম। ওখানে এই গোলাপ ফুল টা থেকে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0058.jpg

চন্দ্রমল্লিকা ফুলের সাথে নিশ্চয়ই আমরা কম বেশি সবাই পরিচিত। আর এই ফুলটা কম বেশি সবাই খুব পছন্দ করে। আমার কাছে তো অনেক বেশি পরিমাণে ভালো লাগে চন্দ্রমল্লিকা ফুল গুলো দেখতে। আমার কাছে সব কালারের জন্য মল্লিকা ফুল অনেক বেশি ভালো লাগে। তবে আজকে আমি গোলাপি কালারের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করেছি। যেগুলো দেখতে এতটাই ভালো লাগছিল যে, আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। একেবারে গুচ্ছ হয়ে ছিল ফুলগুলো, যার কারণে পাতাও দেখা যাচ্ছিল না। এই ফুলের ফটোগ্রাফিটা আমি কয়েকদিন আগে একটা নার্সারি থেকে করেছিলাম।

device : Redme note 9

লোকেশন

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 last year 

যে ছবিটার দিকে এই চোখ পড়ছে সেখানেই চোখটা যেন আটকে যাচ্ছে। ভীষণ সুন্দর করে তুলেছেন আপনি ফটোগ্রাফি গুলো। প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে।

 last year 

আমার সবগুলো ফটোগ্রাফি আকর্ষণীয় হয়েছে শুনে ভালো লাগলো।

 last year 

একদম নজর কাড়া অপরূপ সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য আপনি ক্যামেরা বন্দি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ভীষণ সুন্দর প্রজাপতির ফটোগ্রাফি দেখতে লাগছে। তেমনি সুন্দর হয়েছে প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আর প্রাকৃতিক দৃশ্য তো সবসময় সুন্দর। সব মিলিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।।

 last year 

আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার জন্য।

 last year 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্ত ছিল।খুবই নিখুঁত ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন।যা দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

অসাধারণ ফটোগ্রাফি করতে পেরে খুব ভালো লেগেছে আমার কাছে।

 last year 

আপু আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে তো আমি হা করে তাকিয়ে রইলাম। আপনি কিন্তু চমৎকার রেনডম ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর প্রজাপতির ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আরো। চমৎকার চমৎকার রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

ফুলের ফটোগ্রাফি দেখে আপনি বেশি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

 last year 

Screenshot_2025-06-29-20-53-50-02_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

এই ধরনের সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে আর ইচ্ছে করেনা। ইচ্ছে করে শুধু এক নজরে তাকিয়ে থাকি ফটোগ্রাফি গুলোর দিকে। তেমনি আপনার আজকের ফটোগ্রাফি গুলো ও অনেক বেশি সুন্দর ছিল। যেগুলো আমি যত দেখছিলাম ততই ভালো লাগছিল। সুন্দর সুন্দর ফটোগ্রাফি যেমন শেয়ার করেছেন, তেমনি বর্ণনা ও শেয়ার করেছেন। যার কারণে এগুলো সম্পর্কে অনেক ধারণা নিতে পারলাম।

 last year 

আসলে এরকম সুন্দর ফটোগ্রাফি দেখতে চোখ ফেরাতে ইচ্ছে করে না।

 last year 

Screenshot_2025-06-29-20-57-16-46_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63172.75
ETH 1703.11
USDT 1.00
SBD 0.40