ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি। এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি

20241008_093644.jpg

device : Redme note 9

লোকেশন

এটি হচ্ছে আমাদের সবার পছন্দের একটা ফুলের ফটোগ্রাফি। বাগান বিলাস ফুল পছন্দ করা না এরকম মানুষকে মনে হয় অনেক কম খুঁজে পাওয়া যাবে। আমার কাছে তো বাগান বিলাস ফুলগুলো অনেক বেশি ভালো লাগে। বাগান বিলাস ফুলের অনেক জাত রয়েছে। আর প্রত্যেকটা জাতের বাগান বিলাস ফুলের কালার ও ভিন্ন ভিন্ন রকমের। এই বাগান বিলাস ফুলের কালার একেবারে গাঢ় গোলাফি। যার কারণে দেখতে একটু বেশি সুন্দর লাগছিল। এই কালারের বাগান বিলাস ফুল গুলো অনেক কম দেখা যায়। বিভিন্ন নার্সারিতে দেখা যায় এগুলো। আমি কয়েকদিন আগে আমার হাজবেন্ডের সাথে একটা নার্সারিতে গিয়েছিলাম, তখন এই ফটোগ্রাফি করেছি।

পেয়ারা ফুলের ফটোগ্রাফি

IMG-20241031-WA0018.jpg

device : Redme note 9

লোকেশন

পেয়ারা ফুল আমাদের সবার খুব পরিচিত। এই ফুলটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। পেয়ারা আমাদের সবার অনেক পছন্দের ফল। আর পেয়ারা যেমন আমার পছন্দের, তেমনি পিয়ারা ফুলও আমার খুব ভালো লাগে। আমার শ্বশুর বাড়িতে অনেকগুলো পেয়ারা ফলের গাছ রয়েছে। পেয়ারা ধরার আগে যখন গাছের মধ্যে ফুল ফুটে, তখন দেখতে অনেক সুন্দর লাগে। ছাদের উপর গেলে পেয়ারা নেওয়া, যায় এরকম এক দুইটা গাছ রয়েছে। বেশ কয়েকদিন আগে ছাদের দেওয়ার পর আমি পেয়ারা গাছের মধ্যে এই ফুল দেখতে পেয়েছিলাম। তখন আমি এই ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

IMG-20241031-WA0014.jpg

device : Redme note 9

লোকেশন

প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে না এরকম মানুষ একেবারে কম রয়েছে। প্রাকৃতিক দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে। প্রকৃতির মাঝে ঘুরে বেড়ালে একটু বেশি ভালো লাগে আমার কাছে। প্রকৃতির মাঝে ঘুরে বেড়ালে মন মাইন্ড দুটোই অনেক বেশি ভালো থাকে। আমি তো মাঝে মাঝেই আমার হাজবেন্ডের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। এই জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। কয়েকদিন আগেও আমরা দুজন বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম আশেপাশের কিছু জায়গায় ঘুরার জন্য। আর আমি তো ঘুরাঘুরি করার পাশাপাশি ফটোগ্রাফিও করে থাকি অনেক বেশি। ঘুরাঘুরি করার সময় আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম।

রঙ্গন ফুলের ফটোগ্রাফি

20241008_093755.jpg

device : Redme note 9

লোকেশন

বিভিন্ন রকম ফুল আমার খুব পছন্দের। আর ঠিক তেমনি রঙ্গন ফুল ও আমার কাছে অনেক ভালো লাগে। রঙ্গন ফুলেরও অনেক জাত রয়েছে। আর এই ফুল গুলোর কালারও বিভিন্ন রকমের হয়ে থাকে। এই রঙ্গন ফুলটা হলুদ কালারের, যার কারণে দেখতে একটু বেশি সুন্দর লাগছিল। এই ফুল গাছগুলো ঘরের সামনের অংশে যদি লাগানো হয় তাহলে সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমাদের তো ইচ্ছা আছে ছোটখাটো একটা ফুলবাগান ঘরের সামনে আর ছাদের উপর করার। এই সুন্দর হলুদ কালারের রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমি কয়েকদিন আগে আমার আপুদের বাড়ি থেকে করেছিলাম। তাদের বাড়ির সামনে সুন্দর সুন্দর ফুল গাছে রয়েছে যা তারা লাগিয়েছে। আশা করছি এই ফটোগ্রাফিটি ও আপনাদের ভালো লাগবে।

ঘাস ফুলের ফটোগ্রাফি

IMG-20241031-WA0001.jpg

device : Redme note 9

লোকেশন

এই ফুলটা ঘাস ফুল হলেও ফুলটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এই ঘাস ফুলের কালার টা আমার কাছে একটু বেশি ভালো লাগে। এই ঘাস ফুলগুলো আকৃতিতে অনেক বেশি ছোট। আগে আমাদের ছাদের উপরে এরকম ঘাস গুলো অনেক বেশি ছিল, যেখানে ছোট ছোট এই ফুলগুলো ফুটে থাকতো। আগের মত এখন তত বেশি ঘাস না থাকলেও, অল্প অল্প ঘাস রয়েছে বিভিন্ন গাছের পাশে। আর আমার কাছে এই ফুলগুলো এত বেশি ভালো লাগে যে, ছাদে যখন গিয়ে এই ফুল দেখেছিলাম, অপেক্ষা না করে মোবাইলটা নিয়ে সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।

কচুরিপানা ফুলের ফটোগ্রাফি

IMG-20241031-WA0020.jpg

device : Redme note 9

লোকেশন

বিভিন্ন রকম খাল বিল সহ বড় বড় পুকুর গুলোতে কচুরিপানা আমরা দেখতে পাই। আর কচুরিপানাগুলো অনেক বেশি বড় হয়ে থাকে। যেগুলোতে একসময় এরকম সুন্দর কচুরিপানা ফুল ধরে থাকে। আমার কাছে এই কচুরিপানা ফুল গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে এই ফুলের কালার টা অনেক সুন্দর। ফুলের পাপড়ি গুলো দেখলে মনে হয় ময়ূরের পালক। কালারটা ঠিক ওই রকমই আসে। যাই হোক কয়েকদিন আগে আমরা যখন ঘুরতে গিয়েছিলাম, তার পাশে একটা বড় জমিন ছিল। যেখানে এই কচুরিপানা ফুল দেখেছিলাম। তখন ফটোগ্রাফিটা করেছিলাম আমি। আশা করছি অন্য ফটোগ্রাফি গুলোর মত এই ফটোগ্রাফিটাও আপনাদের ভালো লাগবে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 2 years ago 

আপনার পোস্টে অনেকগুলো আনকমন ফুলের ছবি দেখতে পেলাম। ভীষণ সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করলেন আপু। পরিবেশ ও প্রকৃতির ছবিটিও ভীষণ সুন্দর। আপনার ফটো তোলার দক্ষতা আপনার ছবি থেকেই বেশ স্পষ্ট। প্রত্যেকটি ছবির উজ্জ্বল্য চোখে পড়বার মত।

 2 years ago 

প্রকৃতি আমার অনেক পছন্দের, তাইতো ফটোগ্রাফি করে ফেলি।

 2 years ago 

ফটোগ্রাফি পোস্ট মানেই মনের ভালোলাগার অন্যতম মুহূর্ত। কেননা এখানে ভিন্ন ভিন্ন জিনিসের ফটোগ্রাফি দেখতে পাওয়া যায়। যেমন আপনি আপনার পোস্টে চমৎকার ভিন্ন ভিন্ন সব ফটোগ্রাফি দিয়ে সাজিয়েছেন আপনার ফটোগ্রাফি পোস্ট। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সব থেকে ভালো লেগেছে পেয়ারা ফুল এবং কচুরিপানার ফুল। তাছাড়া প্রত্যেকটা ফটোগ্রাফি একদম দৃষ্টিনন্দন হয়েছে আপু। যাই হোক চমৎকার ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর ফটোগ্রাফি করতে পেরে আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে।

 2 years ago 

বেশ কিছু ফুলের ছবি নিয়ে আজকের ফটোগ্রাফি পোস্ট করেছেন আপনি। একটি প্রাকৃতিক দৃশ্যও রয়েছে৷ প্রতিটা ফুলই আমাদের চেনা ফুল তবে আপনার ক্যামেরায় তা আরও অনেক বেশি চমৎকার হয়ে উঠেছে। অনেক উজ্জ্বল লাগছে দেখতে৷

 2 years ago 

আমি সব সময় চেষ্টা করি এরকম ফটোগ্রাফি করার জন্য।

 2 years ago 

আপু বাগান বিলাস ফূল আমার খুব প্রিয় একটি ফুল। আজ আপনি সেই ফুলগুলোর দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি বাগান বিলাস ফুল কিন্তু দারুন ছিল। ধন্যবাদ আপু এমন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

বাগান বিলাস ফুল আমার নিজেরও অনেক পছন্দের।

 2 years ago 

প্রতিটা ফটোগ্রাফি একদম পুরোপুরি সচ্ছ ভাবে উপস্থাপন করেছেন অসাধারণ সুন্দর লেগেছে আপু যার প্রশংসা না করলেই নয়। আপনার ফটোগ্রাফির দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার ফটোগ্রাফি দেখে প্রশংসা করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু যাই বলেন না কেন লাল টগবগে বাগান বিলাস ফুলের দৃশ্য দেখে কিন্তু আমি ফিদা হয়ে গেলাম। দারুন ছিল আপনার আজকের প্রতিটি ফটোগ্রাফি। যা কিনা সত্যি অসাধারণ। আমার কাছে প্রতিটি দৃশ্য বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে আমার প্রতিটি দৃশ্য ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

ওয়াও বেশ চমৎকার ফটোগ্রাফি দেখলাম তোমার আজকের শেয়ার করা পোস্টটিতে। ফটোগ্রাফি আমি অনেক ভালোবাসি। আজ কিন্তু তোমার দুর্দান্ত ফটোগ্রাফিগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি অনেক অসাধারন ছিল। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এরকম মুগ্ধ হওয়ার মতো ফটোগ্রাফি করতে পেরে আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগছে। তোমাকেও ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

লাল রংয এর বাগান বিলাস ফুল এর আগে কখনো দেখা হয়নি আমার। পেয়ারার ফুল সাদা রঙের হয় আমার বেশ পছন্দের এটি। সবগুলো ফটোগ্রাফি জাস্ট মনোমুগ্ধকর ছিল। বেশ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 2 years ago 

পেয়ারার ফুলগুলো সত্যি অনেক সুন্দর। আমি নিজেও খুব পছন্দ করি।

 2 years ago 

লাল রংয়ের বাগান বিলাস ফুল কখনো দেখা হয়নি। খুবই ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি পোস্টে এই ফুল টা দেখে। ফুলগুলো খুবই সুন্দর। বাকি ফটোগ্রাফি গুলো ও ভালো লাগছে দেখতে। রঙ্গন ফুল এবং কচুরিপানা ফুলের ফটোগ্রাফি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙ্গন ফুল আর কচুরিপানা ফুলের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 61890.78
ETH 1628.33
USDT 1.00
SBD 0.40