সাতটি ভিন্ন ধরনের জবা ফুলের একটি অ্যালবাম।
device : Redme note 9
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু জবা ফুল নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ভিন্ন ধরনের জবা ফুলের ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। আসলে এর আগে আমি শুধুমাত্র কয়েকটা জবা ফুল দেখেছিলাম। কিন্তু প্রতিনিয়ত এত অসাধারণ কালারের ভিন্ন ভিন্ন জবা ফুল দেখছি আমি তো রীতিমত অবাক। নিশ্চয়ই আপনারা ও এত রংয়ের এমন কি এত সুন্দর জবা ফুল দেখে খুবই খুশি হবেন। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
ফটোগ্রাফি - ১ :
device : Redme note 9
হালকা গোলাপি কালারের জবা ফুলের ফটোগ্রাফি । জবা ফুলের সাথে আমাদের সবারই পরিচিত রয়েছি। কিন্তু জবা ফুলের অনেক জাত রয়েছে। প্রত্যেকটি জাত আমার খুবই ভালো লাগে দেখতে। আজকের পোষ্টের মধ্যে সাত কালারের জবা ফুলের ফটোগ্রাফি করেছি। এই জবা ফুলটা দুই কালারের। দুইটা কালার কম্বিনেশন থাকাতে ফুল টা আরো বেশি আকর্ষণীয় হয়েছে। আমি কিন্তু এই ফুলটা প্রথমবার দেখেছি। আমি আশা করি হালকা গোলাপী কালারের জবা ফুলটি আপনাদের সবার অনেক ভালো লাগবে।
ফটোগ্রাফি - ২ :
device : Redme note 9
কমলা কালারের জবা ফুলের ফটোগ্রাফি। কালারফুল জবা আমার ভীষণ ভালো লাগে। এর আগে কমলা কালারের জবা আমি কখনো দেখিনি। কমলা কালারের জবা দেখতে ভীষণ ভালো লাগে। প্রতিনিয়ত বিভিন্ন জবা ফুল দেখি আমি। চট্টগ্রামে গিয়ে যখন একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে জবা ফুলের ফটোগ্রাফিটা করেছি। আমি যখনই বিভিন্ন ধরনের জবা ফুল দেখতে পাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি। এটাও বেশ আকর্ষণীয় ছিল।
ফটোগ্রাফি - ৩ :
device : Redme note 9
গোলাপি কালারের জবা ফুলের ফটোগ্রাফি। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এখনো কখনো গোলাপী কালারের জবা দেখেননি। আমি নিজেও এই বছরের আগে আমি কখনো গোলাপী কালারের জবাব দেখিনি। এই ফটোগ্রাফিটি আমি চট্টগ্রামে একটি নার্সারিতে করেছিলাম। সেখানে যখন আমি এই গোলাপ ফুলটি দেখি তখন আমার ভীষণ ভালো লেগেছে। নার্সারিতে ছিল বিভিন্ন ধরনের ফুল। কিন্তু নতুন কালারের জবা ফুল দেখেই আমার কাছে ভীষণ ভালো লাগে।
ফটোগ্রাফি - ৪ :
device : Redme note 9
এই জবাটি হল সাদা কালারের জবা। সাদা কালার অনেকেই দেখেছেন। আবার অনেকেই রয়েছেন যারা সাদা কালার দেখেননি। আমার কাছে খুবই ভালো লাগে সাদা কালারের জবা ফুল দেখতে। এজন্য আমার খুব ইচ্ছে রয়েছে বাড়িতে সাদা কালারের জবা ফুল গাছ লাগানো। আমি আশা করি আপনাদের সবার সাদা কালারের জবাব অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে যেকোনো ফুলের মধ্যে সাদা রং টা ভীষণ পছন্দের। এমনকি সাদা জবা ফুলও ভিশন আকর্ষণীয়।
ফটোগ্রাফি - ৫ :
device : Redme note 9
হালকা গোলাপি কালারের জবা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের কালার টা দেখতে বেশি সুন্দর। আর এই ফুলের পাপড়িগুলো একদম পাতলা এবং ছোট ছোট। ভেতর থেকে কলিটাও দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। আমাদের এলাকাতে নতুন একটা নার্সারি তৈরি হয়েছে। কয়েকদিন আগে সেখানে ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকেই ফুলের ফটোগ্রাফি করেছি। বিভিন্ন জায়গায় গিয়ে ফটোগ্রাফি গুলো পড়তে ভীষণ ভালো লাগে। এই কালার টাও নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ৬ :
device : Redme note 9
এটা হচ্ছে আমাদের অতি পরিচিত লাল জবা ফুল। এই ফুলটি আমাদের অনেক পরিচিত হলেও লাল জবা ফুলের মধ্যে অনেক জাত রয়েছে। বিশেষ করে ফুলের পাপড়ি গুলো একটু ভিন্ন রকম হয়ে থাকে। এই ফুলের পাপড়ি গুলো অনেক খোলামেলা এমনকি দেখতে খুবই সুন্দর। এইজন্য ভেতর থেকে আশা ফুলের কলি সহ দেখতে ভীষণ ভালো লাগে।। লাল কালারের ফুলের ফটোগ্রাফি করলে একটু ঝাপসা দেখায়। আশা করি ফুলটি আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ৭ :
device : Redme note 9
সর্বশেষ হচ্ছে মেরুন কালারের জবা ফুল। এই জবাটাও আমি প্রথমবার দেখেছিলাম। এই জবাটা অন্য জবা গুলো থেকে একটু আলাদা। বিশেষ করে এর পাপড়িগুলোর বাহিরের অংশে দুইটা কালারের অন্তর্ভুক্ত। আর পাপড়ি গুলোর মধ্যে চিকন চিকন অনেক সুন্দর দাগের মতো রয়েছে। এইজন্য পাপড়ি গুলো দেখতেও ভীষণ সুন্দর। এই ফুলটাও আমি একটা নার্সারি থেকে ফটোগ্রাফি করেছিলাম। আশাকরি ফুলটা আপনাদের ভালই লাগবে।
পোস্ট বিবরণ
| ডিভাইস | Redmi note 9 |
|---|---|
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ঠিক বলেছেন আপু এই ব্লগে সবার সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে ফটোগ্রাফি করার ইচ্ছা জাগে। তাছাড়া জবা ফুল বলতেই তো আগে শুধুমাত্র লাল কালার বুঝতাম। আর এখন এত ধরনের জবা ফুল দেখা যায়। আপনি সবগুলো জবা ফুলের খুব চমৎকার ফটোগ্রাফি করেছেন। একসঙ্গে দেখার সুযোগ করে দিয়েছেন এত কালারের জবা ফুল তার জন্য ধন্যবাদ আপনাকে। ঠিকই বলেছেন আপনি সাদা কালারের জবা ফুল আমি আগে কখনো দেখিনি। আজকেই প্রথম দেখলাম। খুবই ভালো লাগছে সাদা কালারের জবা ফুলটি।
সাধারণের জবা ফুলটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে।
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
এ ফটোগ্রাফি গুলো আমি দেখেছিলাম সত্যিই খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার পোস্টগুলো আমার কাছে সব সময় ভালো লাগে আপনার অনেক দক্ষতা রয়েছে। সত্যি চট্টগ্রামে ঘোরার সময় অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। আজকে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো আমার কাছে। যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে।
ঠিক বলেছ চট্টগ্রামে গিয়ে প্রায় অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।
ফুল আমার অনেক পছন্দ। জবা ফুল যদিও অনেক কমন এবং গন্ধহীন কিন্তু এই ফুল দেখতে বেশ সুন্দর লাগে। আপনি সাত রকমের জবা ফুল দিয়ে পোস্ট সাজিয়েছেন। আমি একসাথে এত জবা ফুল দেখিনি। আপনার ফুলের ফটোগ্রাফি গুলোর মধ্যে সাদা জবা, মেরুন জবা আর দুই কালারের কম্বিনেশনের জবা ফুল আমি এর আগে দেখিনি। ফুলের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।
আপনি যে আমার পোষ্টের মাধ্যমে নতুন নতুন কয়েকটা কালারের জবা ফুল দেখেছেন এটা বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
প্রত্যেকটি ছবিই খুব সুন্দর তবে ব্যক্তিগত ভাবে আমার কমলা রঙ টা বেশ উজ্জ্বল আর আলাদা লেগেছে। আসলে ফুলের রং তো অ্যান্থসায়ানিনের উপর নির্ভরশীল।তাই এত রং এতো প্রজাতি। খুব ভালো।
কমলা কালার টা আমার নিজের কাছেও বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি সত্যি বলেছেন লাল কালারের ফুলগুলো ক্যামেরাতে অনেক সময় ঝাপসা আসে। আমিও এ বিষয়টি অনেক লক্ষ্য করেছি, যখনই লাল অথবা হলুদ ফুল ফোকাস করতে যাই তখন কিছুটা ঝাপসা দেখায়। যাই হোক সাতটি রংয়ের জবা ফুল দেখে মুগ্ধ। যদিও এ ফুলগুলো আমি নিজেও ফটোগ্রাফি করেছিলাম ধন্যবাদ শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া লাল কালারের জবা ফুলটা ফটোগ্রাফি করলেই ক্লিয়ার হয় না। অনেক ধন্যবাদ আপনাকে।
জি এ বিষয়ে আমার অভিজ্ঞতা রয়েছে তাই তো মন্তব্যের মাধ্যমে জানালাম ধন্যবাদ আপনাকে
সাত টি জবা ফুলের ফটোগ্রাফি৷ এতগুলো জবাব আপনি কিভাবে ফটোগ্রাফি করেছেন সেটাই আমি চিন্তা করে পারছি না আর এতগুলো ফুল কোথায় পাইছেন সেটাও দেখার বিষয় সত্যি একসাথে সাত রঙের দেওয়া ফুল দেখি খুবই ভালো লাগছে মুগ্ধ৷
তবে আমার কাছে বরাবরের মতো সাদা জবা ফুল টিই সবচেয়ে বেশি প্রিয়৷
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য ৷ একসাথে আসলেই সাত রঙের জবা ফুল আমি দেখিনি৷
আমি সবগুলো জবা ফুল কয়েকটা ভিন্ন ভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফি করেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
বাহ আপু দেখি অনেক রকমের জবা ফুল নিয়ে হাজির হলেন। প্রতিটা ছবি অনেক সুন্দর হয়েছে। আর স্পেশালি বলতে গেলে আমার কাছে প্রথম জবা ফুলের ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আগে ভাবতাম লাল জবাই অনেক সুন্দর হয়, তবে এখন ধারণা পাল্টে গেল।
জ্বী ভাইয়া লাল জবা ছাড়া অনেক জবা ফুল বেশ সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে।
একসাথে অনেকগুলো ভিন্ন জাতের জবা ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম । সত্যিই আমি সাদা এবং লাল জবাফুল প্রায়ই দেখতে পাই কিন্তু অন্যান্য গুলো দেখা হয় না। আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেরে অনেক ভালো লাগলো আপু।
আমার ফটোগ্রাফির মাধ্যমে অন্য কালারের জবা ফুল গুলো দেখতে পেয়েছেন বেশ খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
জবা যে এতো রঙের হয় জানতামই না।বিশেষ করে কমলা রঙেরটা আমার চিন্তার বাহিরে ছিল।শুধু আপনারই না,কমলা জবা আজকে আমারো প্রথম দেখা।
সবগুলো ফটোগ্রাফিই চমৎকার ছিল।শুভ কামনা রইলো ☺️🥰
আমার পোষ্টের মাধ্যমে নতুন জবা ফুল দেখতে পেয়েছেন এটা শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।