ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

গাছের পাতার ফটোগ্রাফি।

1701600531293.jpg

device : Redme note 9

লোকেশন

এটি হচ্ছে অনেক সুন্দর একটা পাতার ফটোগ্রাফি। এই গাছটা অনেক বেশি ভিন্ন ছিল এবং কি এই গাছের পাতাগুলো ও অনেক সুন্দর ছিল। গতকালকে সকালবেলায় ঘুম থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছিলাম। আসলে দূরে কোথাও না, আমি আমাদের উঠানে একটু হাটতেছিলাম। তখনই হঠাৎ করে এই গাছটা দেখতে পেলাম আমি। এই গাছটা যখন দেখেছিলাম তখন আমার কাছে খুব ভালো লেগেছিল। পাতাগুলোর উপরে শিশির পড়েছিল, যার কারণে একটু বেশি ভালো লেগেছিল দেখতে। এরপর কোনরকম চিন্তাভাবনা ছাড়াই এই ফটোগ্রাফি টা করে নিয়েছিলাম। আপনারা পছন্দ করবেন আশা করছি।

সাদা বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি।

1701600531230.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবারই খুবই পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে বাগান বিলাস ফুল। বিশেষ করে আমি একটু বেশি পছন্দ করি বাগান বিলাস ফুলগুলো। বাগান বিলাস ফুল কিন্তু কয়েক রকম কালারের হয়ে থাকে। বিশেষ করে সাদা কালার টা একটু বেশি পছন্দ করি। আসলে ফুল দেখলে আমি ফটোগ্রাফি করা ছাড়া থাকতে পারিনা। এই বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আমি নার্সারি থেকে করেছি। নার্সারিতে গেলে তো বিভিন্ন রকম ফুল দেখতে পাই। কয়েকদিন আগে নার্সারিতে গিয়েছিলাম। আর নার্সারিতে যাওয়ার পর হঠাৎ করে এই সাদা বাগান বিলাস ফুল টা দেখতে পেয়েছিলাম। তাই এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম।

গোলাপ ফুলের ফটোগ্রাফি।

1701600531263.jpg

device : Redme note 9

লোকেশন

গোলাপ ফুল চেনে না এরকম মানুষ তো একেবারেই নেই। আর গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। গোলাপ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। তবে গোলাপ ফুলের অনেক রকমের জাত রয়েছে। গোলাপ ফুলের প্রায় ৩০০ প্লাস জাত রয়েছে। আর প্রত্যেকটা গোলাপ ফুলের কালার একেবারে ভিন্ন ভিন্ন। কিন্তু আমার কাছে সব কালারই খুব ভালো লাগে দেখতে। এই গোলাপ ফুলটার কালার হচ্ছে হালকা গোলাপি কালারের। কয়েকদিন আগে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। ওনাদের বাড়ির সামনে একটা ফুল গাছ ছিল। আর এই ফুলটা একটু নিচে ছিল, যার কারণে এটা দেখে আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

মাছিসহ গোলাপ ফুলের কলির ফটোগ্রাফি।

1701600531202.jpg

device : Redme note 9

লোকেশন

এই ফটোগ্রাফিটি হচ্ছে অনেক সুন্দর একটা হলুদ গোলাপ ফুলের কলির ফটোগ্রাফি। বিভিন্ন রকম ফুল তো আমরা আমাদের আশেপাশে দেখতে পাই। তবে এই হলুদ গোলাপ ফুল খুবই কম জায়গায় পাওয়া যায় নার্সারি ছাড়া। আর এর আগেও একটা ফটোগ্রাফিতে বলেছি আমি নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিতে যাওয়ার পরে আমি হলুদ গোলাপ গাছও দেখেছিলাম। যেটার মধ্যে এই কলির উপরে মাছি বসে থাকতে দেখেছিলাম। আর মাছি বসে থাকা অবস্থায় এটা দেখতে খুব সুন্দর লাগছিল। তাই তো আমি ফটোগ্রাফি না করে থাকতেই পারিনি। আর ফটোগ্রাফি টা করার পর তো এটা আরো বেশি সুন্দর লাগছিল দেখতে।

জবা ফুলের কলির ফটোগ্রাফি।

1701600531278.jpg

device : Redme note 9

লোকেশন

জবা ফুল এর সাথে আমরা সবাই খুবই পরিচিত। আর জবা ফুল আমার অনেক পছন্দের। জবা ফুলের অনেক রকমের জাত রয়েছে, যার সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই। বিভিন্ন রকমের জবা ফুল গুলো আমার খুব ভালো লাগে। সব সময় তো জবা ফুলের ফটোগ্রাফি করি। তাই এবার চেষ্টা করলাম একটু ভিন্ন ফটোগ্রাফি করার। আর এই জবা ফুল টা দেখেছিলাম আমি রেস্টুরেন্টের সামনে। কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে রেস্টুরেন্টে গিয়েছিলাম। আর রেস্টুরেন্টের সামনে এই ফুল গাছটা দেখতে পেয়েছিলাম। তারপরে আমি একটু ভিন্নভাবে শুধু এই ফুলটার কলির ফটোগ্রাফি করলাম।

মুকুট ফুলের ফটোগ্রাফি।

1701600531248.jpg

device : Redme note 9

লোকেশন

সবাই নিশ্চয়ই মুকুট ফুল চিনে থাকবেন। আর মুকুট ফুলের সাথে তো আমি অনেক বেশি পরিচিত। মুকুট ফুলগুলো আমার কাছে খুব সুন্দর লাগে দেখতে। এই মুকুট ফুলের কালার লাল হওয়ার কারণে, আমার কাছে খুব ভালো লেগেছিল দেখতে। এই ফুলটার ফটোগ্রাফিও আমি নার্সারি থেকে করেছি ঠিক একই দিনে। নার্সারি থেকে এটা করার কারণে আমার কাছে দেখতে খুব সুন্দর লাগছিল। তাই আমি ভাবলাম আপনাদের মাঝেও এটা শেয়ার করি। আমি আশা করছি অন্য গুলোর মত এই মুকুট ফুলের ফটোগ্রাফিটা ও আপনারা খুব পছন্দ করবেন দেখতে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 3 years ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে আপনি অত্যন্ত দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন। গোলাপ ফুলের ফটোগ্রাফিটি এবং কাটা মুকুট ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ভীষণ সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দক্ষতার সাথে ফটোগ্রাফি করার চেষ্টা করি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু বরাবরই আপনি বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজও বেশ সুন্দর কিছু ফুল আর পাতার নজরকারা ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি ‍গুলো দেখে কিছুটা সময় মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। প্রতিটি ফটোগ্রাফি কিন্তু দারুন ছিল আপু। সব মিলিয়ে একটি অসাধারন ফটোগ্রাফি হয়েছে আপু।

 3 years ago 

আসলে আমি বরাবরই চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার।

 3 years ago 

চমৎকার সব ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। ভালো লাগলো আপনার এই ফুলের ফটোগ্রাফি গুলো। প্রত্যেকটা ফটো কিন্তু চমৎকারভাবে ক্যামেরাবন্দি করেছেন আপনি। যেখানে খুঁজে পেলাম বিভিন্ন পর্যায়ের ফুল এবং ফুলের বুকে থাকা কীটপতঙ্গের দৃশ্য।

 3 years ago 

আসলে আমি সবকিছুর ক্যামেরাবন্দি করার চেষ্টা করি।

 3 years ago 

তোমার আজকের ফটোগ্রাফি গুলো ও আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতে। শিশির ভেজা পাতা এবং বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি করেছ। শিশির ভেজা পাতার ফটোগ্রাফিটা অনেক দারুন ছিল। সেই সাথে ফুলগুলোর ফটোগ্রাফিও খুব ভালো লেগেছে আমার কাছে দেখতে। আর মাছি সহ গোলাপ ফুলের কলির ফটোগ্রাফি দেখতেও বেশ মনোমুগ্ধকর লেগেছে আমার কাছে। জবা ফুলের একটু ভিন্ন রকমের ফটোগ্রাফি করার কারণে এটা দেখতে অনেক দারুন লাগতেছে।

 3 years ago 

শিশির ভেজা পাতার ফটোগ্রাফি টা আসলেই দারুন। মাছিসহ গোলাপ ফুলের কলির ফটোগ্রাফি দেখতে তোমার কাছে মনোমুগ্ধকর লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

দারুণ কিছু ফটোগ্রাফি দেখলাম জবা ফুলের কলির সৌন্দর্য টা চোখে পড়ার মতো ছিল। তাছাড়া সবশেষে শেয়ার করা কাটা মুকুট ফুলের সৌন্দর্যটাও আমাকে আকৃষ্ট করেছে। চমৎকার ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কাটা মুকুট ফুলের সৌন্দর্যটা আপনাকে আকৃষ্ট করেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

রেনডম ফটোগ্রাফি করেছেন।দেখতে খুবই চমৎকার লাগছে। দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম।আসলে ফটোগ্রাফি করাও একটি অসাধারণ প্রতিভা যেটা সবার মধ্যে থাকে না।তবে আপনি এ প্রতিভার অধিকারী। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আসলে জানিনা কি রকম প্রতিভার অধিকারী। তবে সব কাজই সুন্দর করে করার চেষ্টা করি। তেমনি ফটোগ্রাফিটা ও ভালোভাবে করার চেষ্টা করি।

 3 years ago 

আসলে আমি একটি বিষয়ে ফটোগ্রাফির মধ্যে উপলব্ধি করি যখন কোন ফটোগ্রাফি দেখি সেই ফটোগ্রাফির মধ্যে সেই দৃশ্যগুলো খুব ভালোভাবে উপভোগ করি । যেমন আপনি ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। খুবই ভালো লাগলো এই ভিন্ন ভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি আপনি প্রতিনিয়ত করে চলেছেন। আজকের সংগ্রহশালা খুবই সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আমি বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আর আপনাদের উৎসাহ পেলে ফটোগ্রাফি করার উৎসাহ বেড়ে যায়।

 3 years ago 

আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে থাকেন নতুন করে আপনার ফটোগ্রাফির প্রশংসা আর কি করবো বলেন। এরপরেও কিছু কথা থেকে যায়, ফটোগ্রাফি গুলো আসলেই অসাধারণ হয়েছে আপনি দারুন ভাবে ফটোগুলো ক্যাপচার করেছেন দেখে আমি মুগ্ধ। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছ থেকে আমার ফটোগ্রাফির প্রশংসা পেয়ে সত্যি ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65642.15
ETH 1719.47
USDT 1.00
SBD 0.42