আজকে আপনাদের সঙ্গে কিছু ফটোগ্রাফি শেয়ার করব আসলে আমি ফটোগ্রাফি পোস্ট তেমন একটা করি না। কারণ আমার ফটোগ্রাফি ভালো হয় না। এই ব্লগে এমন কিছু কিছু ফটোগ্রাফার আছে যাদের ছবি থেকে চোখ ফেরানো যায় না। তাদের কাছে আমার এই ফটোগ্রাফি কিছুই না। এইজন্য ফটোগ্রাফি পোস্ট করার একেবারে সাহস পাই না । তারপরও আজকে সাহস করে কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
আজকের এই ফটোগ্রাফিগুলো আমি করতে বাধ্য হয়েছি। কারণ সেদিন ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে যাওয়ার পর আকাশ এতো চমৎকার লাগছিলো দেখতে যে ফটোগ্রাফি না করে থাকতে পারলাম না। তাছাড়া সেদিন আকাশে রংধনু উঠেছিল। সেই ছবি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি তাই আজকে আর রংধনুর ছবিটি শেয়ার করলাম না। মাত্র কিছু সময়ের ব্যবধানে আকাশ এমন রূপ পরিবর্তন করল যে মুগ্ধ হয়ে দেখার মত । আসলে আকাশের দিকে তাকিয়ে থাকলে দেখা যায় যে আকাশ কত রূপে রূপান্তরিত হয়। কখনো মেঘ, কখনো রোদ আবার কখনো লাল আভায় ছেয়ে যায়। মন খারাপ হলে আকাশের দিকে তাকিয়ে থাকলে মন ভালো হয়ে যায় আকাশের এত সুন্দর রূপ দেখে। আবার রাতের আকাশে তারা ঝলমলে হয়ে অন্য রকম রূপ ধারণ করে।
উপরের ছবিগুলো আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য তখনকার। তখন এমন মেঘে চারপাশ কালো হয়ে গেল মনে হলো যে আমরা মনে হয় আর যেতেই পারবোনা। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাব।
উপরের ছবিগুলো আমরা যেই জায়গায় গিয়েছিলাম সেখানে নামার পর তুলেছি। তখন অলরেডি কালো মেঘ সরে গিয়ে আকাশে এমন সুন্দর সাদা সাদা মেঘ জমে ছিল। দেখেই বুঝতে পারছেন যে কত চমৎকার লাগছিলো। তার কিছুক্ষণ পরেই দেখলাম যে আকাশে রংধনু উঠেছে। তাকিয়ে থাকতে থাকতে আবার রংধনুটা মিলিয়ে গেল।
উপরের ছবিগুলো আমরা বসুন্ধরা আবাসিকে ফিরে আসার পর তুলেছি। রংধনু মিলিয়ে যাওয়ার পর আকাশে এমন লাল রং হয়েছিল। আমরা আমাদের জায়গা দেখতে গিয়েছিলাম। এই ছবিগুলো তখন তুলেছি। অসাধারণ কালার হয়েছিল আকাশে তখন।
এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে । সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
আপু আপনার ফটোগ্রাফ ও বেশ ভাল হয়। আর আস্তে আস্তেই ভাল হয়।তাই সাহস করে ফটোগ্রাফি করতে হবে।আপনার ফটোগ্রাফির হাত বেশ ভাল। বিশেষ করে শেষের তিনটি ফটোগ্রাফ অনেক ভাল হয়েছে। ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফ গুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।
ঘুরতে যাওয়ার পর আকাশ এতো চমৎকার লাগছিলো দেখতে যে ফটোগ্রাফি না করে থাকতে পারলাম না।
আসলে আমরা যারা ব্লগার আছি আমাদের একটা অভ্যাস হয়ে গেছে কোন সুন্দর দৃশ্য দেখলেই ক্যামেরাবন্দি করে ফেলি যে পরবর্তীতে বন্ধুদের সাথে শেয়ার করব।।
নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা ফটোগ্রাফি গুলা অসাধারণ হয়েছে কিছু সময় পরে আবার দেখতে পারছি আকাশের আমল পরিবর্তন। গোধূলির আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে।। এই সময়টা নদীর পাড় অথবা নির্জন জায়গায় বসে কাটাতে আমার খুবই ভালো লাগে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন সেই সাথে সুন্দর ফটোগ্রাফি করেছেন খুবই ভালো লেগেছে।।
আকাশ দেখতে আমার খুব ভালো লাগে। আমিও মাঝে মাঝেই আকাশের এই এত রং বদলের খেলায় অবিভুত হয়ে যাই। তবে বাংলাদেশে সবচাইতে সুন্দর আকাশ দেখা যায় শরৎকালে। এত দেখি তার পরেও আকাশ কখনো পুরাতন হয়না। ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য।
আমি নিজেও ছবি তুলতে এবং ছবি তোলার সময় পোজ দিতে একদম আতেল। আমার দ্বারা এই ধরনের কাজ একদম হয় না। তবে আপনি বেশ ভালোই তুলেছেন আপু ছবি গুলো। হঠাৎ করে এমন আকাশের রূপ বদলানো সহজে দেখা যায় না। তারপর আবার রংধনুও । সত্যি বলতে এই জিনিস গুলো সামনা সামনি চোখে দেখার একটা আলাদা শান্তি আছে। সুন্দর ছিল আপু পোস্ট টা।
আপু আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো অনেক অসাধারণ হয়েছে। আকাশে ফটোগ্রাফি গুলো এত মনোরম লাগছে দেখে চোখ জুড়ে গেল।প্রাকৃতিকতার রূপ যে কোন সময় বদলায়। কখনো নীল আকাশ কখনো কালো মেঘে ঢাকা সব মিলিয়ে অসম্ভব সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আসলে মাঝে মাঝে আকাশ এমন রূপে সাজে দেখে মন ভরে যায়।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর আকাশের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
কে বলেছে আপনি ফটোগ্রাফি ভালো করতে পারেন না। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো কিন্তু দারুণ হয়েছে আপু। তবে আমার বাংলা ব্লগে এমন অনেক ফটোগ্রাফার আছে যাদের ফটোগ্রাফি গুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোও কিন্তু সুন্দর হয়েছে আপু। মাঝে মাঝে এভাবে ফটোগ্রাফি শেয়ার করবেন তাহলে আমরা একটু দেখে চোখ জুড়িয়ে নিতে পারব। শুভকামনা রইল আপু।
আপু আপনার আকাশের ছবিগুলো অসাধারণ হয়েছে। আকাশ সব সময় ই আমার ভাল লাগে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। আপনাকে অভিনন্দন।
ঠিক বলেছেন আকাশ সব সময়ই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
আপু আপনার সাথে আমিও একমত।আমিও দেখেছি অনেকের ফটোগ্রাফি খুব সুন্দর হয়।কিন্তু প্রকৃতির এমন সুন্দর ফটোগ্রাফি, আকাশের এমন মনোরম দৃশ্য তো এড়িয়ে যাওয়া যায় না।আকাশ,প্রকৃতির ক্ষণে ক্ষণে রং বদলানোর মুহূর্ত গুলো আমাকে ভীষণ ভাবায়।আপনার করা ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে আপু।
ঠিক বলেছেন ভাইয়া প্রকৃতি এত সুন্দর মনোরম পরিবেশে দেখলে ছবি তুলতে ইচ্ছা করে। ভালো হোক আর না হোক। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপু আপনার ফটোগ্রাফ ও বেশ ভাল হয়। আর আস্তে আস্তেই ভাল হয়।তাই সাহস করে ফটোগ্রাফি করতে হবে।আপনার ফটোগ্রাফির হাত বেশ ভাল। বিশেষ করে শেষের তিনটি ফটোগ্রাফ অনেক ভাল হয়েছে। ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফ গুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।
ভাইয়া ফটোগ্রাফি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। সে সময়ই তো দেই না জন্য ফটোগ্রাফি সুন্দর হয় না । ধন্যবাদ আপনাকে।
আসলে আমরা যারা ব্লগার আছি আমাদের একটা অভ্যাস হয়ে গেছে কোন সুন্দর দৃশ্য দেখলেই ক্যামেরাবন্দি করে ফেলি যে পরবর্তীতে বন্ধুদের সাথে শেয়ার করব।।
নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা ফটোগ্রাফি গুলা অসাধারণ হয়েছে কিছু সময় পরে আবার দেখতে পারছি আকাশের আমল পরিবর্তন। গোধূলির আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে।। এই সময়টা নদীর পাড় অথবা নির্জন জায়গায় বসে কাটাতে আমার খুবই ভালো লাগে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন সেই সাথে সুন্দর ফটোগ্রাফি করেছেন খুবই ভালো লেগেছে।।
ঠিক বলেছেন ভাইয়া যে কোন কিছু সামনে দেখলেই তার ছবি তুলে ফেলি শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আকাশ দেখতে আমার খুব ভালো লাগে। আমিও মাঝে মাঝেই আকাশের এই এত রং বদলের খেলায় অবিভুত হয়ে যাই। তবে বাংলাদেশে সবচাইতে সুন্দর আকাশ দেখা যায় শরৎকালে। এত দেখি তার পরেও আকাশ কখনো পুরাতন হয়না। ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য।
আকাশের রংবেরঙের খেলা দেখতে ভালোই লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
অপরূপ সুন্দর নীল আকাশের কিছু ফটোগ্রাফি করেছেন।সত্যিই আকাশের সুন্দর দৃশ্য গুলো দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। খুবই ভাল লেগেছে আপনার ফটোগ্রাফি।
আমার আকাশের ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
আমি নিজেও ছবি তুলতে এবং ছবি তোলার সময় পোজ দিতে একদম আতেল। আমার দ্বারা এই ধরনের কাজ একদম হয় না। তবে আপনি বেশ ভালোই তুলেছেন আপু ছবি গুলো। হঠাৎ করে এমন আকাশের রূপ বদলানো সহজে দেখা যায় না। তারপর আবার রংধনুও । সত্যি বলতে এই জিনিস গুলো সামনা সামনি চোখে দেখার একটা আলাদা শান্তি আছে। সুন্দর ছিল আপু পোস্ট টা।
ঠিক বলেছেন ভাইয়া আকাশে এরকম রূপ বদল হঠাৎ দেখা যায় না। সেজন্যই তো ক্যামেরাবন্দি করে রেখেছি। ধন্যবাদ আপনাকে।
কখনো নীল কখনো মেঘে ঢাকা আকাশ কখনো শরতের আকাশ এগুলোর দেখলে বারবার মুগ্ধই হয়ে যেতে হয়। ধন্যবাদ আপনাকে।
আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আসলে মাঝে মাঝে আকাশ এমন রূপে সাজে দেখে মন ভরে যায়।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর আকাশের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আমার পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য।
কে বলেছে আপনি ফটোগ্রাফি ভালো করতে পারেন না। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো কিন্তু দারুণ হয়েছে আপু। তবে আমার বাংলা ব্লগে এমন অনেক ফটোগ্রাফার আছে যাদের ফটোগ্রাফি গুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোও কিন্তু সুন্দর হয়েছে আপু। মাঝে মাঝে এভাবে ফটোগ্রাফি শেয়ার করবেন তাহলে আমরা একটু দেখে চোখ জুড়িয়ে নিতে পারব। শুভকামনা রইল আপু।
ঠিক বলেছেন আপু অনেকের ফটোগ্রাফি দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। সে হিসেবে আমার ছবিতো কিছুই না। ধন্যবাদ আপনাকে।