বিভিন্ন ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে কিছু জংলি ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। রাস্তার পাশে এ ধরনের বিভিন্ন জঙ্গি ফুল গাছ দেখা যায়। যেগুলোতে খুব সুন্দর ফুল ফুটে থাকে। এই গাছগুলো জঙ্গলেই ভালো হয়। গাছগুলো যদি বাসায় এনে যত্ন করে লাগানো হয় তাহলে আর এরকম সুন্দরভাবে বেড়ে ওঠে না। ফুল ও ফোটে না। এই জংলি ফুলগুলোর অন্যরকম একটা ঘ্রাণ থাকে। আমার কাছে বেশ ভালো লাগে এই ফুলের ঘ্রাণ। তাছাড়া ফুল পছন্দ করে না এমন লোক পাওয়া খুব মুশকিল। সব ধরনের ফুল দেখলে মন জুড়িয়ে যায়। ইদানিং বিভিন্ন ধরনের ফুলের সমারোহ দেখা যায় যা আগে দেখা যেত না। আগে তো হাতে গোনা অল্প কিছু ফুল দেখা যেত। এখন বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ফুল দেখা যায়। তাছাড়া এক একটি ফুলের অনেক ধরনের কালার হয়ে থাকে। যাই হোক আমার আজকের এই ফটোগ্রাফি গুলো আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG_6105.jpeg


উপরের হলুদ ফুল গুলোর নাম আমার জানা ছিল না। এই ফুলগুলো আমি কোথায় যেন ঘুরতে গিয়ে তুলেছিলাম তাও মনে নেই। নেট এ ফুলগুলোর নাম সার্চ দেওয়াতে তেমন কোন নাম পেলাম না। খুব সম্ভবত এই ফুলের নাম arnica। আর নিচের এই ফুলগুলো ছবি আমি আমার নানু বাড়িতে ঘুরতে গিয়ে নদীর পাড় থেকে তুলেছিলাম। আসলে এগুলো ফুল কিনা তাও জানা নেই। তাছাড়া কিছু কিছু গাছে দেখলাম আবার ফলও ধরেছে।


IMG_7915.jpeg


IMG_7908.jpeg


IMG_7914.jpeg


উপরের ফুলগুলোও আমার নানুবাড়ি থেকে তুলেছিলাম। এই গাছটি অন্য একটি গাছের সঙ্গে আগাছা হিসেবে বেড়ে উঠেছে। আবার এরকম ফুল ও ফুটেছে। আর নিচের ফুলগুলোর জারুল ফুল। এগুলো ঔষধী গাছ হিসেবেও পরিচিত। এর অনেক ওষুধি গুণ রয়েছে।


IMG_6087.jpeg


IMG_6070.jpeg


উপরের ফুলগুলোও গ্যালারিতে পেলাম। ফুল গুলোর নাম আমার জানা নেই। নেট এ এই গাছের তেমন কোন বাংলা নাম পেলাম না। কিন্তু ফুলগুলো খুব সুন্দর। আর নিচের ছবিটির এই ফুলগুলো সবারই পরিচিত। এগুলো কচুরিপানার ফুল হিসেবে পরিচিত। যখন একটি পুকুরে এরকম কচুরিপানা ফুল ফুটে ভর্তি হয়ে থাকে তখন দেখতে খুব চমৎকার লাগে।


IMG_7389.jpeg


IMG20220126124447_Original.jpeg


এগুলো বাসার পাশে থেকে তুলেছিলাম। এগুলো কি ফুল না ফল জানি না। কিন্তু দেখতে অনেকটা ফুলের মত। অনেকটা জায়গা জুড়ে এই গাছগুলো ফুল দিয়ে ভর্তি ছিল। খুব ভালো লাগছিল দেখতে।


IMG20220126124457_Original.jpeg


এই ছিল আমার এলোমেলো কিছু জংলি ফুলের ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone11
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

এই জংলি ফুলগুলো দেখতে বেশ সুন্দর হয়। তবে হ‍্যা ঠিকই বলেছেন এগুলো বাসায় নিয়ে এসে ভালোভাবে যত্ম করলে আবার হয় না। এগুলো হয়তো অযত্মেই রাস্তার ধারেই বেড়ে উঠে থাকে। ফুলগুলোর ফটোগ্রাফি বেশ দারুণ ক‍্যাপচার করেছেন। বেশ সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অযত্নে বেড়ে ওঠে জন্যই ফুলগুলো এত সুন্দর। এরা যত্ন মনে হয় পছন্দ করে না।।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফী আমার কাছে একেবারেই অপরিচিত। যাইহোক, আপনার তোলা ফটোগ্রাফী গুলো বেশ দারুন হয়েছে।

 2 years ago 

এখানে অনেকগুলো ফুলই অপরিচিত ছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি করছেন। রাস্তার পাশে ফুটে থাকা ফুলের সৌন্দর্য কোনো অংশে কম নয়। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার ভীষণ ভালো লেগেছে। কচুরি পানা এবং এক নম্বর ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া রাস্তার পাশের ফুলের সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে একটা কথা কি যে জিনিস টা যেখানে সুন্দর সেখানেই পারফেক্ট ৷ ঠিক যেমন কিছু জংলি ফুল ৷ যেগুলো জঙ্গলে সুন্দর ৷ যা হোক আপনার করা বিভিন্ন রকম জংলি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ তবে হলুদ রং আর কুচুরিপানা ফুলের ফটোগ্রাফি টা দারুন ছিল ৷
অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু জংলি ফুল তুলে ধরার জন্য ৷

 2 years ago 

কচুরিপানা ফুল যখন ফুটে থাকে তখন পুকুর গুলো দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটো দেখে ভালো লাগলো। নাম না জানা অনেক ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। অনেক ভালো লাগলো ছোটবেলা এই ফুল আমরা তুলতাম আর অনেক আনন্দের সাথে খেলাধুলা করতাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই ফুল গুলোর নাম নেটে সার্চ দিয়েছিলাম। পেলাম না জন্য নাম জানতে পারলাম না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। বেশ কিছু জংলি ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের ফুলগুলো রাস্তা কিংবা জঙ্গলেই খুব ভালো হয়। বাসায় এনে যত্ন সহকারে রাখলেও সুন্দর ভাবে বেড়ে ওঠে না।

 2 years ago 

বিশেষ করে গ্রামের দিকে গেলে এরকম জঙ্গি ফুল গুলো খুব দেখা যায়। খুব সুন্দর লাগে দেখতে।

 2 years ago 

বসন্তকালে বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে। ফুলের ফটোগ্রাফি সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। আমিও চেষ্টা করি প্রতি সপ্তাহে একটা হলেও ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য। আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আজ আমাদের মাঝে শেয়ার করছেন। বিশেষ করে কচুরিপানা ফুলের ফটোগ্রাফি আমার বেশ ভালো লেগেছে। ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন যা ফটোগ্রাফি বুঝতে অনেক সুবিধা হয়েছে। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনিও প্রতি সপ্তাহে একটি করে ফুলের ফটোগ্রাফি করেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি রাস্তার পাশে থাকা অনেক ধরনের জংলি ফুলের ফটোগ্রাফি আজকে শেয়ার করেছেন। আসলে এরকম কিছু বন্য ফুল দেখা যায় রাস্তার আশেপাশে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর আপনি সবগুলো ফটোগ্রাফি সুন্দর ভাবে করেছেন দেখে, বন্য ফুলগুলো কেও দেখতে খুব সুন্দর লাগতেছে। আমার কাছে আপনার সর্বপ্রথমে থাকা বন্য ফুলটার ফটোগ্রাফি দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর ফুল গুলো দেখলে এমনিতেই খুব ভালো লাগে।

 2 years ago 

রাস্তার সাইডে এরকম ফুলগুলো একটা সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39