রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ9 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

polish_save.jpeg

আজ অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে।আমার কাছে বেশি ভালো লাগে ফটোগ্রাফির পোস্টগুলো।নরমালি আমি বাংলাদেশের যে পোস্টগুলো দিচ্ছি তার মধ্যে বেশিরভাগই থাকছে ফটোগ্রাফিতে ভরপুর।আর সেগুলো হচ্ছে নির্দিষ্ট এলাকার মধ্যে কিছু ফটোগ্রাফি।আজ শুধু করেছি রেনডম ফটোগ্রাফি। যে কোনো ধরনের ফটোগ্রাফি আমার ভালো লাগে।এখন ইংল্যান্ডের ওয়েদার খুবই চমৎকার, যদিও ঠান্ডা পড়েছে কিন্তু খুব বেশি ঠান্ডা নয়। এই ওয়েদারের বাইরে ঘোরাফেরা করতে বেশ ভালোই লাগে, কিন্তু প্রবলেম হচ্ছে বাচ্চাদের স্কুল খোলা রয়েছে তাই আপাতত এখন আর সম্ভব হচ্ছে না কোথাও যাওয়া।তারপরও দরকারি কাজে বাইরে বের হওয়ার সুবাদে কিছু ফটোগ্রাফি এবং আশপাশের কিছু ফটোগ্রাফি নিয়ে আমার আজকের পোস্টটি সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

IMG_0512.jpeg

IMG_0511.jpeg

প্রথমেই চমৎকার দুটি গোলাপ ফুল দিয়ে শুরু করে দিলাম।ফটোগ্রাফি দুটি নিয়েছিলাম মেয়েকে স্কুলে দেওয়ার সময় রাস্তার পাশ থেকে।চমৎকার একটি বাগান যেখানে শুধু গোলাপের গাছগুলোই রয়েছে এবং প্রায় চার পাঁচ রকমের গোলাপ ফুল ফুটে রয়েছে সেখানে।

IMG_0523.jpeg

IMG_0524.jpeg

রাস্তার ফটোগ্রাফি, ঐদিন আকাশ খুবই মেঘলা ছিল।এ কারনেই একটু অন্ধকার লাগছে।

IMG_0576.jpeg

IMG_0574.jpeg

হসপিটাল থেকে বাসায় ফেরার সময় এই ফটোগ্রাফি দুটি নিয়েছিলাম।

IMG_0580.jpeg

IMG_0581.jpeg

IMG_0582.jpeg

আপেল ও আঙ্গুর গুলো দেখতে পাচ্ছেন, গাছ থেকে পেড়ে আনা হয়েছে। এ বছর প্রচুর পরিমাণে আঙ্গুর ও আপেল হয়েছে। আর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদেরকে দেওয়ার পরও পড়ে রয়েছে।আঙ্গুরগুলোর টেস্ট মোটামুটি, কিন্তু আপেল গুলো খুবই স্বাদের, অনেক মিষ্টি।

IMG_1225.jpeg

সর্বশেষে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন তা বিমান থেকে নেওয়া হয়েছে।সাদা সাদা ফেনার মতো দেখতে পাচ্ছেন এগুলো মেঘ। মেঘের উপর দিয়ে আমরা তখন যাচ্ছিলাম। খুবই চমৎকার লাগে বিমান যখন মেঘের উপরে ও নিচে ওঠানামা করে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 9 months ago 

রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে সব সময়ই ভালো লাগে আমার।রেনডম ফটোগ্রাফিতে নানা ধরনের ফটোগ্রাফি দেখা যায়। আজকের সবগুলো ফটোগ্রাফি ই দারুন লাগছে।আর সুন্দর বর্ননা পড়ে আরো ভালো লেগেছে আপু।অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করে নেয়ার জন্য।

 9 months ago 

আঙ্গুর এবং আপেলের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। আসলে নিজেদের গাছের ফল খাওয়ার মজাই আলাদা। আপেল গুলো দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব মিষ্টি লাগবে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

আমাদের দেশে তো এখনো প্রচুর পরিমাণে গরম পড়ছে আপু। যেহেতু ইংল্যান্ডে না ঠান্ডা না গরম এরকম ওয়েদার ,তারমানে ঘোরাফেরা করার জন্য চমৎকার ওয়েদার হলো এটাই। আপনাদের ফল গাছে দেখতেছি খুবই চমৎকার আপেল এবং আঙ্গুরের উৎপাদন হয়েছিল। খুবই ভালো লাগলো আপু আপনার পোস্ট টি।

 9 months ago 

আপু আপনার গাছের ফল গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। নিজেদের গাছে যদি এরকম ফল হয় তাহলে আনন্দই আলাদা। সবাইকে দিতেও অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59794.17
ETH 1581.74
USDT 1.00
SBD 0.42