কিছু ফুলের ফটোগ্রাফি
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
হাজির হয়ে গেলাম কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে। এখন চলছে গরমের সিজন, আর এই সিজনে চারিপাশ ফুলে ফুলে ভরে ওঠে। ঠিক বাংলাদেশের উল্টো।বাংলাদেশে যেমন শীতের সিজনে বেশি ফুল দেখা যায়, আর এখানে গরমের সিজনে।শীতের সময়ে ফুলের গাছগুলো মৃত হয়ে পড়ে থাকে।এখন যেহেতু দিন অনেক বড় আর ওয়েদারও মোটামুটি বেশ ভালোই রয়েছে তাই যথেষ্ট সময় পাওয়া যায় বিকাল বেলায় ঘোরাফেরা করতে। তাই চেষ্টা করি প্রতিদিন বাচ্চাদের নিয়ে বের হতে। খুব বেশি দূরে নয়, আশপাশের এলাকায় একটু ঘোরাফেরা করি।
চেষ্টা করছি প্রতিদিন একটু হাঁটাহাঁটি করতে যেহেতু প্রি-ডায়াবেটিস স্টেজে রয়েছি। আরেকটি ভালো খবর রয়েছে, ব্লাড টেস্ট করেছিলাম মোটামুটি সব কিছু ঠিক রয়েছে। ডক্টর বললেন আগের থেকে সামান্য উন্নত হয়েছে, আপাতত কোন ওষুধ খেতে হবে না।তবে বেশি বেশি ফিজিক্যাল এক্টিভিটিস গুলো নিয়মিত করতে হবে।চেষ্টা করছি সব কিছু কন্ট্রোলে আনতে, যেহেতু প্রেগন্যান্সির সময় এই ডায়াবেটিসটি এসেছিল তাই আবার আসার চান্স খুব বেশি রয়েছে। যাইহোক প্রতিদিন ঘুরার সুবাদে বেশ কিছু ফটোগ্রাফি করতে পারছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে এক নজরে দেখে নেয়া যাক আজকের ফটোগ্রাফি গুলো।
দেখুন পিটুনিয়া ফুল দিয়ে কত চমৎকার ডিজাইন করে রেখেছে। ফটোগ্রাফিটি নেয়া হয়েছিল একচি পার্ক থেকে।আমাদের বাসা থেকে সামান্য একটু দূরে।
চমৎকার এই ফুলটি দেখতে পাচ্ছেন। এই ফুল গুলোর বেশ কিছু কালার রয়েছে। খুবই সুন্দর লাগে দেখতে।হাঁটতে গিয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম রাস্তার পাশ থেকে কারও বাগান হতে।
আমার বাগানের গোলাপ গুলো।
আমার বাগানের জেরানিয়াম ফুল গুলো, দেখুন কত ফুল ফুটে রয়েছে।
সম্ভবত এই ফুলগুলোকে হাজারী গোলাপ বলে। দেখতে প্রায় গোলাপের মতোই। খুবই চমৎকার লাগছে, আর প্রচুর পরিমাণে ফুলগুলো একসাথে ফোটে।এগুলোও রাস্তার পাশ থেকে কারো বাগান থেকে নেয়া হয়েছিল।
হাইড্রেনজিয়া ফুল দেখতে পাচ্ছেন, দেখুন তিন রকম কালারের ফুল একই জায়গায় ফুঁটে রয়েছে।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
আপু হাঁটা হাঁটি করা ভালো।এটা শরীর সুস্থ রাখতে সাহায্য করে।আল্লাহ মাপ করুন ডায়বেটিসের মতো রোগ আল্লাহ যেনো কাউকে না দেয়।আপনার বাগানের গোলাপ গুলো খুব সুন্দর ভাবে আকাশের দিকে তাকিয়ে আছে।আর প্রতিবেশীদের লাগানো গাছের ফুল গুলো দারুন লাগছে।ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করে নেয়ার জন্য।