এক অনন্য প্যান্ডেলের বাহিরের ডিজাইন

20250930_030927.jpg

দুর্গাপূজো মানেই কলকাতার রাস্তায় রাস্তায় শিল্পের মহোৎসব। আর সাউথ কলকাতার প্যান্ডেল মানেই চমক, সৃজনশীলতা আর নতুন ভাবনার বিস্ফোরণ। দুর্গা পুজোর সময়ে একটা প্যান্ডেলের বাহিরের ডিজাইন দেখেছিলাম, তা সত্যিই আমাকে অবাক করে দিয়েছিলো। দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছিল- এটি কোনো সাধারণ প্যান্ডেল নয়। এই বিশাল আকৃতির পাকানো কাঠামোটি পুরো আকাশ জুড়ে ছড়িয়ে আছে। দেখতে যেন বিশাল কোনো প্রাচীন বৃক্ষের শিকড়, আবার কারও কাছে মনে হতে পারে অগ্নিস্রোতের মতো কোনো পৌরাণিক শক্তির প্রতীক। সোনালি-কমলা আলোর ব্যবহারে পুরো কাঠামোটি আরো জীবন্ত হয়ে উঠেছিল।

রাতের আকাশের কালো পটভূমিতে এই আলোকসজ্জা যেন এক স্বর্গীয় আবহ তৈরি করেছিলো। এই প্যান্ডেলের বাহিরের ডিজাইনে স্পষ্টভাবেই দেখা যায় আধুনিক আর ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ। উপরে পাকানো বিশাল টেক্সচারযুক্ত কাঠামো, নিচে ঝুলন্ত চেইন-স্টাইলের সাজসজ্জা এবং প্রবেশপথে প্রাচীন মন্দির-ধাঁচের স্তম্ভ। শিল্পী যেন প্রকৃতি, শক্তি এবং সময়- এই তিনটি ধারণাকে একসাথে ফুটিয়ে তুলেছিল এই টেক্সচার এর মাধ্যমে। এই প্যান্ডেলের বাহিরের ডিজাইন শুধু বড় নয়, বরং গভীরভাবে চিন্তাশীল। আর আলো এমনভাবে বসানো হয়েছিলো যাতে প্রতিটি ভাঁজ, প্রতিটি কারুকাজ স্পষ্টভাবে ফুটে ওঠে। সব মিলিয়ে মনে হচ্ছিলো কোনো রহস্যময় জগতে প্রবেশ করেছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66030.04
ETH 1935.70
USDT 1.00
SBD 0.38