আমার তোলা সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় খুব সুন্দর সুন্দর কিছু ফুল দেখলাম । আসলে আমার মেয়ের স্কুলে একই সময় একেক রকম ফুল লাগানো হয়। তাই তাই আমি একেকবার একেক রকম ফুলের ফটোগ্রাফি করতে পারি। এই ফুলগুলোর ফটোগ্রাফি কিছুদিন আগে তুলেছিলাম।সেখানে ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগলো আর ফুল দেখে আমি সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নেই। কারণ ফুলের ফটোগ্রাফি করতে আমার খুব ভালই লাগে। আর ফুল দেখতে বলেন কার না ভালো লাগে। ফুল সব সময় সবাই খুব ভালোবাসে আর ফুল দেখতে সত্যি খুব ভালো লাগে। ফুলকে ভালোবাসে না এমন মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না। ফুলের সৌন্দর্য দেখলে সবার মন খুবই ভালো হয়ে যায়। আর এত সুন্দর ফুল হলে তো আর কথাই নেই। আমি যেন এই ফুল থেকে চোখ ফেরাতে পারছিলাম না। তাই দেরি না করে আমার মোবাইলটা বের করে মোবাইলের ক্যামেরায় ছবি তুলে রাখি। তাই আজকে আবারো আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখা যাক

1687170207140.jpg

ফটোগ্রাফি - ১

  • ১,২,৩ নং ফটোগ্রাফিতে আপনারা যে ফুল গুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলোর নাম হচ্ছে ডোরাকাটা বার্বাডোস লিলি ফুল। এই ফুলগুলো অনেকটাই রজনীগন্ধার মত। লাল টুকটুকে এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর। এক শাড়িতে অনেকগুলো ফুল লাগানো। দেখেই যেন চোখ জুড়িয়ে যায়।

20230326_070618.jpg

ফটোগ্রাফি - ২

20230326_070614.jpg

ফটোগ্রাফি - ৩

20230326_070633.jpg

ফটোগ্রাফি - ৪

  • ৪, ৫ ও ৬ নং ফটোগ্রাফিতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো আমাদের সকলেরই খুব পরিচিত এই ফুলগুলোর নাম হচ্ছে রজনীগন্ধ। রজনীগন্ধা ফুলের গান খুবই সুন্দর এই ফুলের ঘ্রান অনেকেরই পছন্দ আর এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর। একসাথে অনেকগুলো রজনীগন্ধা ফুল দেখতে খুবই ভালো লাগছিল। তাই দেখে সঙ্গে সঙ্গে ফটোগ্রাফিটি করে নিলাম।

20230326_071208.jpg

ফটোগ্রাফি - ৫

20230326_071211.jpg

ফটোগ্রাফি - ৬

20230326_071205.jpg

ফটোগ্রাফি - ৭

  • ৭, ৮ ও ৯ নং ফটোগ্রাফিতে যে ফুল গুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলোর নাম হচ্ছে পিটুনিয়া ফুল। এই ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে এখানে এই ফুলগুলো একের ভিতর দুইটি রংয়ের ফুল দেখতে খুবই ভালো লাগছে। একটা বড় টবের মধ্যে অনেকগুলো পিটুনি ও ফুল একসাথে ফুটে আছে দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে যেন চোখ ফেরানো যাচ্ছে না। তাই ফুল গুলো ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করলাম।

20230326_065419.jpg

ফটোগ্রাফি - ৮

20230326_065416.jpg

ফটোগ্রাফি - ৯

20230326_065426.jpg

আমার তোলা ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্যের আশায় রইলাম। যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।

ফটোগ্রাফার : @sshifa

গুগল ম্যাপ লোকেশন : XCR5+8V Gazipur

ডিভাইস নেম:- গ্যালাক্সি A10s

শুভেচ্ছান্তে : @sshifa

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

Sort:  
 3 years ago 

এক কথায় অসাধারণ আপু আপনার মেয়েরে স্কুল থেকে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিলেন। ঠিক বলছেন আপু এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালের ফুল গুলো অনেক ভালো লাগে দেখতে। স্কুলে সুন্দর সুন্দর ফুলের বাগান করা হয় যা ফটোগ্রাফি নিতে সুবিধা হয়েছে আপনার। কোনটাকে রেখে কোনটা সুন্দর বলবো বুঝতে পারতেছি না প্রতিটি ফুল অনেক ভালো লেগেছে।

 3 years ago 

সত্যি বলতে জেনে খুবই ভালো লাগছে যে আমার প্রত্যেকটা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বাহ্!আপনি খুব অসাধারণ ফটোগ্রাফি করেছেন।দেখতে খুব অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল। বিশেষ করে আমার কাছে রজনীগন্ধা ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

জেনে খুবই ভালো লাগলো যে আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি এভাবে সবসময় পাশে থাকবেন।

 3 years ago 

একেবারে চোখ ধাঁধানো ছিল আপনার তোলা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি। আপনি অনেক রকমের ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে ইচ্ছে করছে এভাবে তাকিয়ে থাকতে। প্রত্যেকটা ফুলের সৌন্দর্যতা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। বর্ণনা সহকারে তুলে ধরলেন দেখে একটু বেশি ভালো লাগলো।

 3 years ago 

এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

 3 years ago 

আপু আমিও আপনার মত যেখানে সুন্দর কোন কিছু দেখি সেখানেই মোবাইল বের করে ক্লিক করে ফেলি। আপনার তুলা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি জাস্ট অসাধারন হয়েছে। ৪,৫,৬ নাম্বারের রজনীগন্ধা ফুল গুলো বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো যে আপনার ভালো লেগেছে এটা জেনে সত্যি খুব ভালো লাগছে। আপনাদের এরকম উৎসাহমূলক মন্তব্য দেখে কাজের উৎস আরো বেড়ে যায়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার তোলা ফুলের ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। আমিও মাঝে মাঝে ফটোগ্রাফি করি। আপনার ফটোগ্রাফির হাত ও বেশ চমৎকার। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ফুল সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌন্দর্য দেখে সত্যি আমরা মুগ্ধ হয়ে যায়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি বেশি দুর্দান্ত হয়েছে। বিশেষ করে আমার কাছে পিটুনিয়া ফুল খুবই ভালো লেগেছে। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য। আশা করি এভাবেই সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকবেন।

 3 years ago 

ভালোই হলো আপু মেয়েকে স্কুলে দেওয়ার সুবাদে সুন্দর সব ফটোগ্রাফি করতে পারেন। আর আরও বেশি ভালো হলো যে কিছু দিন পর পর কিছু সুন্দর সুন্দর ফুলের চারা লাগানো হয়।আপু অসম্ভব সুন্দর ছিলও ফুলের ফটোগ্রাফি গুলো। অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যা দেখে চোখ জুড়িয়ে গেল। মেয়ের স্কুল থেকে খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। রজনীগন্ধার ফটো গ্রাফিটা বেশি সুন্দর লাগছে দেখতে ‌।

 3 years ago 

উৎসাহমূলক সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।ফ আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63964.42
ETH 1857.01
USDT 1.00
SBD 0.39