"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে এলোমেলো কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে ফটোগ্রাফি করতে আমার ভালোই লাগে তাই মাঝে মাঝেই সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি করে ফেলি। আর আজকে ফটোগ্রাফি গুলো বিভিন্ন জায়গায় তোলা। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখা যাক |

- ১,২,৩ নং ফটোগ্রাফিতে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগ্রাফিটি করেছি আমি বোটানিক্যাল গার্ডেন। কিছুদিন আগে ঢাকা মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গিয়েছিলাম তখন এই পাতাবাহার কাজগুলোর উপরে প্রজাপতি দেখে আমার খুবই ভালো লেগেছে। প্রজাপতি টি খুবই কালারফুল ছিল। তাই আমি প্রজাপতিটির কিছু ছবি তুলে নিলাম।



- ৪ ও ৫ নং ফটোগ্রাফিতে যে ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটির নাম আমার জানা নেই তবে দেখতে অনেকটাই কাঁঠালের মত। ভিতরে কাঁঠালের মতো ছোট ছোট কোষ আছে। গাছের নিচে অনেকগুলো পড়েছিল। তাই আমি হাতে নিয়ে দুটো ছবি তুলে নিলাম। আপনাদের কারো যদি ফলের নাম জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন।


লোকেশন
- ৬ ও ৭নং ফটোগ্রাফিতে আপনার একটি ঝর্ণার ছবি দেখতে পাচ্ছেন। আসলে কিছুদিন আগে আমি আমার খালাতো বোনের বিয়েতে গিয়েছিলাম। সেখানে খালাতো বোনের বিয়েতে পুকুরের মধ্যেই ঝরনাটি লাগিয়ে ছিল। ঝরনাটি দেখে খুবই ভালো লেগেছে তাই আমি ঝরনাটির কিছু ছবি তুলে নিলাম।


- আপনার ফটোগ্রাফিতে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিয়ে বাড়িতে যে লাইট লাগানো হয়েছে সে লাইটের একটি ছবি। আসলেই লাইটের ছবিটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

- এটা হচ্ছে গ্রামের মেঠো পথ দিয়ে আমার ছেলে আর মেয়ে হেঁটে যাওয়ার একটি ফটোগ্রাফি। আসলে গ্রামের বাড়িতে গিয়ে খুব ভোর বেলায় ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছিল। গ্রামের মাটির রাস্তায় সকালবেলা হাঁটতে সত্যি খুব ভালো লাগছিল। তখন এই ফটোগ্রাফিটি করেছিলাম।

- গ্রামের বাড়িতে সকালবেলা হাঁটতে বেরিয়ে এই বাঁশের তৈরি সাঁকোটি দেখে আমার খুবই ভালো লেগেছে। তাই আমি এই সাঁকো টির একটি ফটোগ্রাফি করে নিলাম।

- এটা হচ্ছে আমার খালাতো বোনের বিয়ের গেট খুব সুন্দর করে সাজিয়েছিল বিয়ের গেটটি বিভিন্ন কালারের কাপড় লাগিয়ে। তবে রাতের বেলা দেখতে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। কিন্তু রাতের বেলায় আমার ছবি তোলা হয়নি কারণ তখন একটু ব্যস্ত ছিলাম।

- এটা হচ্ছে একটি বড় খালের উপর একটি বড় জাল বাধা তবে এটা কেন বাধা হয়েছে আমার জানা নেই দেখে খুব ভালো লাগলো তাই ফটোগ্রাফিটি করে ফেললাম।

আশা করি আমার আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।
ফটোগ্রাফার : @sshifa
গুগল ম্যাপ লোকেশন : 336H+VCC, A097, Nadana
ডিভাইস নেম:- গ্যালাক্সি A10s
আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগলো। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে গ্রাম অঞ্চলের চিত্রগুলো দেখে বেশি ভালো লাগলো। এবং প্রজাপতি ও কাঁঠালের মত দেখতে এই ফটোগ্রাফি দুটি ও চমৎকার লাগলো। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের মাধ্যম আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল 🤍
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপু আপনার ফটোগ্রাফি গুলো এলোমেলো হলেও অনেক সাজানো গোছানোভাবে উপস্থাপন করেছেন এজন্য বেশ ভালো লাগলো। আর কাঁঠালের মতো দেখতে ওই ফলটির নাম আমাদের দিকে বুনো কাঁঠাল বলে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার এলোমেলো ফটোগ্রাফিতে গ্রাম্য বিষয় ফুটে উঠেছে।যেগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে।প্রজাপতি ও সাঁকোর ছবিটি বেশ লাগলো।অনেক দিন পর সাঁকো দেখলাম।তাছাড়া ফলটির নাম আমার ও জানা নেই,দেখতে মিনি কাঁঠালের মতো।ধন্যবাদ আপু।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে আপু তবে আমার প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে বেশি ভালো লাগে যেমন দুই নং ফটোগ্রাফিতে প্রজাপতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন সেটা অনেক বেশি ভালো লেগেছে।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ ।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো আপু।তবে তেই ফলের ছবিটি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন তার নাম আমার জানা নেই। কিন্তু আপনার খালাতো বোনের বিয়ের গেটটা দেখতে অসাধারণ লাগছে আপু। এরকম বিয়ের গেট যেন এর আগে আমি দেখিনি। খুব সুন্দর হয়েছে আপু আপনার পোস্ট টি।
উৎসাহ মূলক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল 🖤
জাল বেঁধে রাখার কয়েকটা কারণ রয়েছে তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে ওইখানে যে মাছ আছে সেগুলো যেন পাখিতে খেয়ে না নিতে পারে। আর আরো একটা কারণ হচ্ছে গাছের পাতা যেন পানির মধ্যে না পড়তে পারে।
চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ❤️
Twitter link
https://twitter.com/Shifa96616076/status/1688640513153617920
আপু ছবি গুলো দারুন হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ছবি গুলো কালেক্ট করেছেন। গ্রামের মেঠো পথে আপনার ছেলে মেয়ের হেঁটে যাওয়ার ফটোগ্রাফিটা আমাদের জীবনের অনেক কিছু স্বরন করিয়ে দেয়। ছোট সময় কত হেঁটেছি এসব রাস্তা দিয়ে। ধন্যবাদ।
মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল 💛
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনার খালাতো বোনের বিয়ের গেট। গেট দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছে। ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ উৎসাহমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল💙