আমার তোলা কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে সকালবেলা হাঁটতে বের হয়ে রাস্তার পাশে খুব সুন্দর কিছু ফুল দেখলাম। সেখানে ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগলো আর ফুল দেখে আমি সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নেই। কারণ ফুলের ফটোগ্রাফি করতে আমার খুব ভালই লাগে। আর ফুল দেখতে বলেন কার না ভালো লাগে। ফুল সব সময় সবাই খুব ভালোবাসে আর ফুল দেখতে সত্যি খুব ভালো লাগে। ফুলকে ভালোবাসে না এমন মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না। ফুলের সৌন্দর্য দেখলে সবার মন খুবই ভালো হয়ে যায়। আর এত সুন্দর ফুল হলে তো আর কথাই নেই। আমি যেন এই ফুল থেকে চোখ ফেরাতে পারছিলাম না। তাই দেরি না করে আমার মোবাইলটা বের করে মোবাইলের ক্যামেরায় ছবি তুলে রাখি। তাই আজকে আবারো আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

1680882928043.jpg

তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখা যাক

ফটোগ্রাফি - ১

  • ১,২,৩ নং ফটোগ্রাফিতে আপনারা যে ফুল গুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলোর নাম আমার জানা নেই তবে ফুল গুলো দেখতে খুবই সুন্দর। দেখতে অনেকটাই নয়ন তারা ফুলের মত। হালকা মিষ্টি কালারের এই ফুল গুলো দেখতে সত্যিই খুবই সুন্দর লাগছে তাই আমি দেখে দেরি না করে ফটোগ্রাফি করে নিলাম।

20230326_081603.jpg

ফটোগ্রাফি - ২

20230326_081601.jpg

ফটোগ্রাফি - ৩

20230326_081610.jpg

ফটোগ্রাফি - ৪

  • ৪ ও ৫ নং ফটোগ্রাফিতে যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এটা সাদা রংয়ের ফুল। এ সাদা রঙের ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ফুলগুলো খুব সুন্দর ভাবে ফুটে আছে। একটা গাছে একসাথে অনেকগুলো ফুল ফোটে সত্যিই খুব ভালো লাগে। তবে এই ফুলের তেমন কোন ঘ্রান নেই। আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম এগুলো নয়নতারা ফুল তারপর দেখলাম না এগুলো নয়নতারা ফুল না এগুলো দেখতে অনেকটা অন্যরকম। দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তাই আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম।

20230326_081606.jpg

ফটোগ্রাফি - ৫

20230326_081558.jpg

ফটোগ্রাফি - ৬

  • ৬,৭ ও ৮ নং ফটোগ্রাফিতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো হচ্ছে গোলাপি রংয়ের ফুল। ফুলের উপর বৃষ্টির ফোটা পড়ে আছে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই ফুলগুলো অনেক রঙের হয়ে থাকে। বিভিন্ন রঙের এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই দেরি না করে সব রংয়ের ফুলের ফটোগ্রাফি করে নিলাম। আসলে ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে তাই যেখানে সুন্দর কোন ফুল দেখি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে ফেলি।

20230326_081550.jpg

ফটোগ্রাফি - ৭

  • ৭ ও ৮ নং ফটোগ্রাফিতে যে ফুল গুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলোর নাম হচ্ছে ডায়ান্থাস। এই ডান্স ফুল গুলো বিভিন্ন রঙের হয়ে থাকে এবং বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। ডায়ান্থাস ফুলের পাপড়ি গুলো একদম মকমল কাপড়ের মত। ফুল গুলো দেখতে সত্যিই খুব সুন্দর। ডায়ান্থাস ফুল গুলো আমার খুবই ভালো লাগে। তাই দেখে সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে নিলাম।

20230326_081554.jpg

ফটোগ্রাফি - ৮

20230326_081438.jpg

আমার তোলা ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্যের আশায় রইলাম। যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।

ফটোগ্রাফার : @sshifa

গুগল ম্যাপ লোকেশন : XCR5+8V Gazipur

ডিভাইস নেম:- গ্যালাক্সি A10s

শুভেচ্ছান্তে : @sshifa

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

Sort:  
 3 years ago 

সকালবেলা হাঁটা শরীরের জন্য ভীষণ উপকারী। তবে আমি তো দিনে দিনে অলস হয়ে যাচ্ছি। ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায়। সকালবেলায় বাহিরে হাঁটলে যেমন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় তেমনি এই সুন্দর পরিবেশ দেখে অনেক ভালো লাগে। আপু আপনি হাঁটতে গিয়েও সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ফুল আমাদের সবারই প্রিয় আমার তো খুবই খুবই প্রিয় তাই নিজ বাড়িতেই ফুলের বাগান গড়ে তুলেছি।।
আজকের পোষ্টটি আপনার শেয়ার করা ফুলের প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে মনে হচ্ছে একঝাঁকা ফুল সাজানো রয়েছে।।
সেই সাথে উপস্থাপনাটা অসাধারণ ছিল।।

 3 years ago 

আমি তো একেবারেই মুগ্ধ আপনার করা এত সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে। ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে আমার কাছে ফুলের ফটোগ্রাফিও ভীষণ ভালো লাগে দেখতে। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। সকালবেলায় হাঁটতে বের হয়েছিলেন এবং বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছিলেন দেখে বুঝতে পারছি। ফটোগ্রাফি গুলো ও ভালো ছিল।

 3 years ago 

এক একটা ফুলের সৌন্দর্যতা দেখে চোখ ফেরাতে পারছিনা। প্রত্যেকটা ফুলের উপরে শিশির পড়ে থাকার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। যে কোন ফুলের উপরে শিশির পড়ে থাকলে দেখতে ভীষণ ভালো লাগে। আর ফটোগ্রাফি করলে আরো বেশি সৌন্দর্যতা বেড়ে যায়। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব ভালো লাগছে। সবার মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

সকালবেলা হাঁটতে বের হয়ে খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি মনে করি সকালবেলা হাটাহাটি করা আমাদের সকলের উচিত এবং স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকে। খুবই চমৎকার ভাবে আপনি ফটোগুলো ক্যাপচার করেছেন, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর। সত্যি বৃষ্টির ফোঁটা পরার জন্য ফুলগুলো দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। এমন সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না।আপু সকাল বেলা হাঁটতে বের হয়েছেন বলেই এত সুন্দর ফুলের সৌন্দর্য উপভোগ করতে পেয়েছেন। তাহলে আপনার একসাথে দু'টো কাজ হয়ে গেল। ধন্যবাদ

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু, ফুলের সৌন্দর্য দেখলে আমার মনও ভালো হয়ে যায়। ফুলের অপরূপ সৌন্দর্য যুগ যুগ ধরেই মানুষকে বিমোহিত করে আসছে। আর তাইতো ফুলের অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়ে যাই আমরা সকলেই। আজ আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি, আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে এমন কেউ নেই যে ফুল পছন্দ করে না।আর সত্যি বলতে আমি ও ফুলের ফটোগ্রাফি করতে বেশ পছন্দ করি হাহা। আর আজকের প্রতিটি ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62923.84
ETH 1711.80
USDT 1.00
SBD 0.40