ফুল নিয়ে আমার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম



কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি। ফুলের প্রতি আমার কেমন ভাললাগা তা আপনাদের মাঝে উপস্থাপন করব।


GridArt_20240401_234243554.jpg




ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কম রয়েছে। আমরা জানি ফুল ভালোবাসার প্রতীক। বর্তমান সময়ে যুবসমাজ কিন্তু ফুলকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। শুধু ভালোবাসা বলে নয়,ভালোবাসাকে কেন্দ্র করে সকল বিষয়ে ফুলের ব্যবহার লক্ষ্যণীয়। বিবাহের অনুষ্ঠানে ফুল প্রয়োজন। জন্মদিনে ফুল ব্যবহার করে থাকি। কখনো কোন অনুষ্ঠানে অতিথিকে স্বাগত জানাতে ফুল প্রয়োজন হয়। প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করতে ফুলের বাগান প্রয়োজন হয়। ভালোবাসার মানুষকে বরণ করে নিতে ফুলের প্রয়োজন হয়। ভালোবাসার প্রতীক হিসেবে আমরা ফুলকে বিবেচনা করে থাকি। প্রিয়জনের হাত থেকে ফুলকে পাওয়া আমরা সবচেয়ে বড় পাওয়া হিসেবে গণ্য করি। তাই এক কথায় বলতে গেলে ফুল আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ।


IMG_20231121_154050.jpg

IMG_20231121_154059.jpg

IMG_20231121_154133.jpg



আমি কবে কখন থেকে ফুল কে বেশি পছন্দ করি সেটা আমার জানা নেই। তবে খুব ছোট থেকে ফুল পছন্দ করি। আর ফুলের প্রতি এত আকর্ষণ কিভাবে সৃষ্টি হয়েছিল সেটাও আমার মনে নেই। তবে এটা জানি আমাদের বাড়ির বারান্দার পাশে আমি বেশ বিভিন্ন প্রকার ফুলের গাছ লাগাতাম। এ যেমন মনে করুন গোলাপ ফুল, গাঁদা ফুল, জবা ফুল,নয়ন তারা,সন্ধ্যা মনি, মোরগ ফুল,ঘাসফুল ও পাতাবাহারসহ নাম না জানা অন্যান্য ফুলের গাছ। বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে কিন্তু ফুলের গাছ লাগানোর প্রবণতা আমার আরো বেড়ে চলেছিল। আমার সাথী কয়েক বান্ধবী, আমার থেকে ফুলের গাছ নিয়ে যেত। আবার আমিও তাদের থেকে সংরক্ষণ করতাম এবং বাড়িতে লাগাতাম। আর এভাবেই আমার বাড়ির বারান্দার পাশে সুন্দর ফুলের বাগান তৈরি করে রাখতাম।


IMG_20231121_154020_1.jpg

IMG_20231121_160103.jpg

IMG_20231121_160143.jpg



আমি বড় হয়ে মাঝেমধ্যে আব্বুর কাছে বায়না ধরতাম ফুলের গাছ কিনে আনার জন্য। শীতের সময় নার্সারিতে গিয়ে ফুলের গাছ সংরক্ষণ করেছি। আমাদের ছাদের উপর শীতকালীন অনেক ফুল গাছ সাজাতাম। বিশেষ করে বিভিন্ন প্রকার গাঁদা ফুল গাছ সংরক্ষণ করেছি শীতের সময়। আর এই জন্য আমার ফুলের প্রতি খুব বেশি টান। বিবাহের পর আমাদের নিকটস্থ একটি পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে বেশ অনেক ফুলের ফটো ধারণ করেছিলাম। আর আমার এমন ফটো ধারণ করা দেখে আমার হাজব্যান্ড তো প্রশ্ন করেছিল ব্লগের কাজ করি আমি, তোমার একটা ফটো ধারণ করার প্রয়োজন কী? আমি কিন্তু ইয়ার্কির ছলেই বলেছিলাম আমিও একদিন কাজ করবো। তবে সত্য কথা বলতে আমি ফুল দেখলে এমনিতেই ফটো ধারণ করি,প্রাকৃতিক পরিবেশ ফটো ধারণ করতে ভালো লাগে। তবে সে ক্ষেত্রে ফুলটা আরো বেশি। আমি নিরিবিরি মন মানসিকতা বেশি পছন্দ করি। কোলাহল পণ্য, ঝগড়া এমন পরিবেশ আমার কখনো ভালো লাগে না। তবে আরো বেশি ভালো লাগে ফুলের বুকে প্রজাপতির উড়ে চলা বা বসে থাকা মোবাইলে ধারণ করতে।


IMG_20231121_160209.jpg

IMG_20231121_160258_1.jpg

IMG_20231121_154303.jpg



আজকে আমি আপনাদের মাঝে চেষ্টা করলাম আমার ধারন করা বিভিন্ন ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে আর এরই পাশাপাশি আমার অনুভূতি প্রকাশ করতে। যেখানে গোলাপ; জবা; রঙ্গন; শিমফুল; সরিষা ফুল; মাধবীলতা সহ আরো নাম না জানা ফুল ছিল। হয়তো প্রতিটা ফুলের বর্ণনা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তবে আমার মেন উদ্দেশ্য ছিল ফুলের প্রতি আমার ভালোলাগা কতটা, সেটা প্রকাশ করার। আপনাদের উৎসাহ অনুপ্রেরণা আমার ব্লগ জার্নিতে আরো সহায়তার ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।


IMG_20240117_171423.jpg

IMG_20240117_171150.jpg

IMG_20240401_172125.jpg

Camera: Huawei P30 Pro-40mp


কিছু তথ্য


ফটোগ্রাফিবিভিন্ন প্রকার ফুল
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাHuawei P30 Pro-40mp
লোকেশনগাংনী-মেহেরপুর
ফটোগ্রাফারসিমরান
দেশবাংলাদেশ


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন, দেখে ভালো লাগলো। গোলাপ ফুল এবং অন্যান্য ফুল দেখতে পেলাম। তারপরে মাধবীলতা ফুল ও ছিল তাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক বেশি ভালো লাগলো। আসলে ফুল আমার খুবই প্রিয়, যার কারণে ফুলের ফটোগ্রাফি দেখলেই ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মাধবীলতা ফুল আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago (edited)

খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন । ফুলের প্রতি আপনার এত আগ্রহ যেন খুবই ভালো লাগলো। ছোটবেলায় থেকে আপনি ফুলগাছ সংগ্রহ করে ছাদে সাজিয়ে রাখতেন জেনে সত্যি খুব ভালো লাগলো। আসলে ফুল সবাই খুব ভালোবাসে এমন কোন মানুষ নেই আমার মনে হয় ফুল ভালোবাসেনা। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমরা সকলেই কমবেশি ফুল পছন্দ করি।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। জবা ফুল এবং গোলাপ ফুল দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনি ছোট বেলায় আপনার বাবার কাছে বায়না ধরতেন ফুল গাছ কিনে দেওয়ার জন্য। আপনার লেখা গুলো পড়ে ভালো লাগলো। ফুল গুলো সহ চমৎকার বর্ননা তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

আমার লেখা পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।

 2 years ago 

আজকে আপনি ভিন্ন ভিন্ন ফুলের দারুন ফটোগ্রাফি করছেন। যেটা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। ফুলগুলো দেখতে অনেক সুন্দর ছিল। বিভিন্ন রং এর জবাব ফুল তাছাড়া সরিষা ফুলের ফটোগ্রাফি যেগুলো পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন

 2 years ago 

প্রত্যেকটা মানুষই ফুল অনেক বেশি ভালোবাসে। ফুল ভালোবাসে না এরকম মানুষ তো খুবই কম পাওয়া যাবে। সব রকমের ফুল আমি অনেক পছন্দ করি। আর ফুল দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। ফুল সম্পর্কে নিজের অনুভূতি যতই প্রকাশ করব ততই কম হবে বলে আমি মনে করি। গাছ কেনার জন্য আমি নিজেও প্রচুর বায়না ধরেছি। ফুল গাছ দেখলেই কেনার জন্য আগ্রহ হত। যাই হোক ফুল সম্পর্কে নিজের অনুভূতিটা এত সুন্দর করে শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ ফুল গাছ আমার খুবই প্রিয় তাই আমিও ঠিক এভাবে বায়না ধরতাম।

 2 years ago 

প্রত্যেকটা মানুষ ফুল খুবই ভালোবাসে। আর ফুলের সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করে তোলে। আমার কাছে ফুল এত বেশি ভালো লাগে যে, ফুল দেখলেই মুগ্ধ হয়ে যাই। আর ফুলের ফটোগ্রাফি করতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আগে যদিও আমাদের বাড়িতে অনেক রকমের ফুল গাছ ছিল, তবে এখন খুব একটা নেই। কিন্তু এখনো এক দুই রকমের ফুল গাছ রয়েছে। ছাদের উপরে ফুল গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনার ফুল সম্পর্কে অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া তাদের মধ্যে আমিও একজন ফুল ভালোবাসি।

 2 years ago 

আসলে সত্যি কথা বলতে কি ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতিক আর আপনার মত আমিও ব্যক্তিগতভাবে ফুল অনেক পছন্দ করি। আপনার অনুভূতিটা সত্যি অনেক সুন্দর ছিল অনেক গোছগাছ করে পোস্টটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

আপনি কিন্তু একদম ঠিক কথা বলেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64128.26
ETH 1864.24
USDT 1.00
SBD 0.39