ফটোগ্রাফি- সাদা রঙের কয়েকটি সুন্দর ফুলের ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @shopon700 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফির মাধ্যমে ফুলের সৌন্দর্য তুলে ধরার জন্য আজকে এই পোস্ট নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা চলুন আমার আজকের ফটোগ্রাফি পোস্ট দেখে নেয়া যাক।
সাদা রঙের কয়েকটি সুন্দর ফুলের ফটোগ্রাফি:
Location
সাদা রঙের এই ফুলটি দেখতে খুবই সুন্দর। এই ফুলের নাম নাগচাঁপা। যখন গাছে ফুটেছিল তখন দেখতে অনেক সুন্দর লাগছিল। নাগচাঁপা ফুলগুলো খুবই সুন্দর আর আকর্ষণীয়। সাদা রঙের ফুলের সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগে। নার্সারিতে যাওয়ার পর আমি এই ফুলগুলো দেখেছি। অনেক ফুল ফুটেছিল গাছে। এই গাছগুলো ছোট সাইজের ছিল না। তাই কিনতে পারিনি। তবে ফুলগুলো দেখে ছবি তুলতে ভালো লেগেছিল।
Location
কাঠগোলাপ দেখতে খুবই সুন্দর। সাদা রঙের কাঠগোলাপ গুলো দেখতে অনেক আকর্ষণীয়। আর কাঠগোলাপ বিভিন্ন রঙের হয়। তবে সাদা রঙের কাঠগোলাপ গুলো দেখতে বেশি সুন্দর ছিল। আমি যখন এই কাঠগোলাপ দেখছিলাম তখন খুবই ভালো লেগেছিল। আর সেই অনুভূতিটা হয়তো বোঝাতে পারবো না। তবে ফটোগ্রাফিতে কাঠগোলাপের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
Location
এই ফুলের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে সাদা রঙের এই ফুলগুলো আমি নার্সারিতে গিয়ে দেখেছিলাম। নার্সারিতে গেলে অনেক ফুল দেখা যায়। আর সেই ফুলগুলো দেখতেও ভালো লাগে। আমার কাছেও ভালো লেগেছে। আমি যখন নার্সারিতে গিয়েছিলাম তখন অনেক রকমের ফুল গাছ দেখতে পেয়েছিলাম। আর সেখানে এই ফুলটিও দেখেছিলাম। দেখতেও ভালো লাগছিল আর আকর্ষণীয় লেগেছে।
Location
অপরাজিতা ফুলের সাথে আমরা সকলেই পরিচিত। সাধারণত নীল অপরাজিতা ফুল বেশি দেখা যায়। আর এখন বর্তমানে অপরাজিতার সাদা রঙের ফুলটাও সবার পছন্দের। নার্সারিতে এই সুন্দর অপরাজিতা ফুল দেখতে পেয়ে ভালো লেগেছিল। আর অপরাজিতা ফুলের সৌন্দর্য দেখেও ভালো লেগেছিল। তাই ক্যামেরায় এই সৌন্দর্য তুলে ধরেছি আর ফটোগ্রাফি শেয়ার করলাম।
Location
এই ফুলটির নাম খুব সম্ভবত টগর ফুল। অন্য নাম থাকতে পারে। আমার সঠিক জানা নেই। এই ফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমনি ছিল আকর্ষণীয়। সুন্দর ফুলের সুবাস চারপাশে একেবারে ভরে উঠেছিল। ফুলের সৌন্দর্য যেমনই হোক না কেন ফুলের ঘ্রাণ থাকলে সেই ফুল সবাই পছন্দ করে। আমিও এই ফুলটি ভীষণ পছন্দ করি। আর ছবি তুলে আপনাদের মাঝে সেই ফটোগ্রাফি তুলে ধরলাম।
সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে তুলে ধরতে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার শেয়ার করা ফটোগ্রাফি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
https://x.com/shopon700/status/1935899971230089629?t=8ipLudyafb0_qgXKWzIIGQ&s=19
https://x.com/shopon700/status/1935900340702134520?t=sBV2CNOXehpkxs3I_dgJsw&s=19
https://x.com/shopon700/status/1935900710862045600?t=_hRh5IpqUxBtwrFHfh5gxg&s=19
https://x.com/shopon700/status/1935901266888343672?t=4-YoMwPw6xF1vOC3xdPOeQ&s=19
আপনি তো দেখছি আজকে মুগ্ধ হওয়ার মত বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে করতে এবং দেখতে। আপনার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে।
Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.025564701746853 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
https://x.com/shopon700/status/1935577457551130750?t=9lNeCKqbboZi4flwmmVEtg&s=19
সাদা রংয়ের যেকোনো ধরনের ফুল আমার খুব ভালো লাগে। খুব চমৎকারভাবে সাদা রঙের ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি এবং কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের উপহার দেওয়ার জন্য।
Congratulations @shopon700, your post was upvoted by @supportive.
আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে। আসলে প্রতিনিয়ত এমন চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি।
আপনি তো দুর্দান্ত কিছু রেনডম ফটোগ্রাফি করলেন। সবচেয়ে বেশি সাদা কালারের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। এক কালারের যে কোন ফুল দেখতে ভীষণ ভালো লাগে। বিভিন্ন জায়গায় এত রকম ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগে। সবচেয়ে বেশি কাঠ গোলাপ এবং উপরের ফুলের ফটোগ্রাফি আমার কাছে দুর্দান্ত লাগলো। এত সুন্দর ভাবে প্রত্যেকটি ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
বাহ্ আপনি তো বেশ দারুণ দারুণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা সাদা কালারের ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।বিশেষ করে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।