ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " বিভিন্ন সময়ে কেটে রাখা সবজির ফটোগ্রাফি "|| আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
বন্ধুরা,বাইরে খুব একটা যাওয়া হয়না।খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হই না।তাই চেষ্টা করি খাবার,সবজি ও নানা রকমের ফটোগ্রাফি ঘরে বসে করার।সে রকম কিছু ফটোগ্রাফি আজ আপনাদের সাথে শেয়ার করে নেবো।আজ কিছু সবজি কেটে রাখার ফটোগ্রাফি শেয়ার করবো।রান্না করার আগে বিভিন্ন সময়ে কেটে রাখা সবজিগুলোর ফটোগ্রাফি করেছিলাম।আসলে যারা ফটোগ্রাফি করতে পছন্দ করে তারা সুন্দর ফুল,প্রকৃতির দেখা না পেলেও ধারে কাছে যাই ই থাকে তার সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে দেরী করে না।আজ আমিও তেমন কিছু ফটোগ্রাফি শেয়ার করছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।চলুন কথা আর না বাড়াই,এক এক করে ফটোগ্রাফি গুলো দেখে নেই।
প্রথম ফটোগ্রাফি
রান্নার করার জন্য ঢেঁড়স কেটে রেখেছিলাম।তারই ফটোগ্রাফি করেছিলাম।ঢেঁড়স খেতে আমার খুব পছন্দ। তাই চেষ্টা করি সব সময় এই সবজিটিকে যেকোনো রেসিপি করে খাওয়ার।
দ্বিতীয় ফটোগ্রাফি
এই ফটোগ্রাফিটি পটল ভাজি কেটে রাখার ফটোগ্রাফি। পটল ভাজি খেতে বেশ ভালোই লাগে।আশাকরি এই ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লাগবে।
তৃতীয় ফটোগ্রাফি
এই ফটোগ্রাফিটি করলার।একদিন মাছ দিয়ে রান্না করেছিলাম।তাই করলাগুলো কেটে রেখেছিলাম।
চতুর্থ ফটোগ্রাফি
রান্নার জন্য শসা কেটেছিলাম।তারই ফটোগ্রাফি করে রেখেছিলাম। সেই ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে শেয়ার করলাম।
পঞ্চম ফটোগ্রাফি
আগেই বলেছিলাম ঢেঁড়স আমি সব রকমভাবে খেতে ভীষণ পছন্দ করি।একদিন ঢেঁড়স ভাজি করার জন্য ফটোগ্রাফি করেছিলাম।তারই ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে ভাগ করে নিলাম।
ষষ্ট ফটোগ্রাফি
যেকোনো মাছ রান্নার পাশে বরবটি দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজার হয়।তাইতো মাছ রান্নার পাশে বরবটি দিতে কেটে রেখেছিলাম। তাই আপনাদের মাঝে তুলে ধরলাম।
সপ্তম ফটোগ্রাফি
বেগুন ভাজা আমার খুব পছন্দ।বেগুন ভাজা করতে বেগুন কেটে রেখেছিলাম। তারই ফটোগ্রাফি শেয়ার করলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
পোস্ট বিবরন
| শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
|---|---|
| ক্যামেরা | SamsungA20 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আজ আর নয়। আশাকরি আমার বিভিন্ন সবজির ফটোগ্রাফি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ফটোগ্রাফি নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
যাকে বলে সৃজনশীলতা আপনার বুদ্ধি অনেক ভালো কাজে আসে সব সময়। সবজি কেটে খুব সুন্দর করে ফটোগ্রাফি নিলেন। পরবর্তীতে সেগুলো আমাদের সাথে ফটোগ্রাফি আকারে শেয়ার করলেন। প্রতিটি সবজির ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। এছাড়া সবজি কাটার স্টাইল গুলো খুব সুন্দর ছিল। অনেক ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো দেখে।
আপনাকে ধন্যবাদ জানাই মন্তব্য করার জন্য।
Twitter link
বাহ!! খুব সুন্দর ফটোগ্রাফির আইডিয়া দিলেন তো আপনি আমাদেরকে। এভাবে সবজি কেটেও যে ফটোগ্রাফি শেয়ার করা যায় এটা আমার জানা ছিল না। আপনার থেকে নতুন একটি আইডিয়া পেয়ে আমি অনেক খুশি।বেগুন ভাজি, ঢেঁড়স ভাজি এগুলা আমার খুবই পছন্দের খাবার। আপনার এত সুন্দর ইউনিক ফটোগ্রাফি আইডিয়া আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
অনেক সুন্দর করে আপনি কেটে রাখা সবজির ফটোগ্রাফি গুলো করেছেন আপু।আপু আপনার মতো আমার ও ঢেরশ বিভিন্ন ভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। সবজির ফটোগ্রাফি করতে আমি কাউকে দেখিনি । অনেক ভালো লাগলো আপনার এই পোস্ট আপু।
অনেক ধন্যবাদ আপু।
সবজি আমাদের খুবই পছন্দের কম বেশি সবারই।এই সবজির ফটোগ্রাফি করেছেন খুবই সুন্দর হয়েছে।প্রতিটা ফটোগ্রাফি দারুন হয়েছে সুন্দর উপস্থাপন। ধন্যবাদ এবং শুভ কামনা রইলো ।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।
আপনার আইডিয়া দারুণ ছিল। সবজি কেটে রাখার পর ফটোগ্রাফি করার বিষয়টি আমার কাছে বেশ ভালো লেগেছে। ঢেঁড়স ভাজি এবং বেগুন ভাজি আমারও খুবই পছন্দের। সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
অনেক ধরনের ফলমূল অথবা সবজির ফটোগ্রাফি দেখেছি। কিন্তু হয়তো আজকে প্রথম আপনার ফটোগ্রাফির মধ্যে সবজি কেটে রাখার ফটোগ্রাফি দেখতে পাবেন। দুর্দান্ত লেগেছে আপনার প্রতি একটি ফটোগ্রাফি। আমার উঠার ঢেঁড়স ভাজি খেতে অনেক ভালো লাগে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সবজির ফটোগ্রাফি করার আইডিয়া কখনো মাথায় আসেনি। আজকের নতুন একটি আইডিয়া পেলাম। অনেক সময় কেটে রাখা সবজি দেখতে অনেক ভালো লাগে। তবে কখনো ফটোগ্রাফি করিনি। অনেক ভালো লাগলো আপনার পোস্ট দেখে।
অনেক ধন্যবাদ আপু।
আপু আপনার কাছ থেকে অন্যরকম এক ফটোগ্রাফি পোস্ট শিখতে পারলাম। আমার কাছে আপনার প্রতিটা সবজির ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। আপনার এই আইডিয়া আমিও একদিন কাজে লাগানো। ধন্যবাদ আপু ইউনিক ও সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনাকেও।
আপনি দেখছি অনেক ধরনের ফটোগ্রাফি করেছেন। সত্যি সবজি আমাদের জন্য অনেক উপকারী। আমাদের প্রতি নিয়ত সবজি খাওয়া উচিত খাওয়া উচিত। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকেও।