ফটোগ্রাফি পোস্ট - "নদীর পাড়ের কিছু ফটোগ্রাফি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি নদীর পাড়ের সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে নিব।আশা করছি আমার শেয়ার করা চমৎকার এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
নদীর পাড়ের কিছু ফটোগ্রাফিঃ
এই নদীটি একটি শাখা নদী।নদীর পানি এখন বৃদ্ধি পাচ্ছে। নদীর মধ্যে থেকে অনেক বালি তুলে নদীর পাড়ে রাখা হয়েছে।আমি ভোরে হাঁটতে গিয়ে এমন দৃশ্য আমার চোখে পরে।আর তাই আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
সকালবেলা হাঁটা আমার অনেক দিনের অভ্যাস।ছেলে যখন ক্লাস ওয়ানে পড়ে ঠিক তখন থেকেই সকালবেলা হাঁটার অভ্যাসটা করেছি।হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো।কিন্তু আগে ইচ্ছে থাকলেও সকালবেলা বের হওয়া হতো না।ছেলেকে স্কুলে দিতে হলে বাসা থেকে থেকে তো বের হতেই হয়।আর এভাবে ই আমার সকালবেলা হাঁটার অভ্যাসটা তৈরি হয়েছে।এখন প্রতিদিনই হাঁটা হয়।তবে বৃষ্টি হলে আর বের হতে পারিনা।
নদীর পাড়ে রাস্তা দিয়ে হাঁটার সময় বেশকিছু ছাগল আমার চোখে পরে।তারা সারিবদ্ধ ভাবে হেঁটে যাচ্ছিল।এতো সুন্দর দৃশ্য দেখে ফটোগ্রাফি না করে আর পারলাম না।
প্রতিনিয়ত আমাদের আশে-পাশে এমন অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমাদের চোখে পরে।আর সেই দৃশ্য গুলো মোবাইলে ধারন না করলে কি হয় বলেন তো।
অনেক সময় হাঁটলাম সকালে।আর নদীর পাড়ের কিছু ফটোগ্রাফি মোবাইলে ধারন করে ছিলাম তার মধ্যে থেকে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশা করছি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝে ই রয়েছে আমার সার্থকতা।
আজ এখানেই শেষ করছি।আবার হাজির হয়ে যাব অন্য কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
পোস্ট বিবরন
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |