ফটোগ্রাফি পোস্ট - 🌹🌺 " ননদের ছাদ বাগানের কিছু ফটোগ্রাফি "
শুভ বিকাল সবাইকে
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
ননদের ছাদ বাগানের কিছু ফটোগ্রাফিঃ
অনেকদিন হয় শ্বশুরবাড়ি ঝালকাঠি এসেছি।আসার পর থেকেই বৃষ্টি আর বৃষ্টি।কোথাও বের হতে পারিনি।বড় ননদের বাসা বরিশাল।ননদ বার বার তাদের বাসায় যেতে বলছে।কিন্তু বৃষ্টির কারনে বের হতে পারছিলাম না।গত পরশু দিন সকালে গিয়েছিলাম সবাই মিলে বরিশাল।খুব খাওয়া-দাওয়া করলাম।ননদ অনেক কিছু রান্না করেছিল।তা না হয় অন্যদিন শেয়ার করব।বিকেলে ছাদে গেলাম ননদের ছাদ বাগানে।
ননদের ছাদ বাগানে গাছের অভাব নেই।আমার ননদ গাছ খুব পছন্দ করেন।তাই যখন যেখানে যায় সেখান থেকেই গাছ নিয়ে আসেন।
ননদের ছাদ বাগানের গাছ গুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো।বেশকিছু ফুলের গাছ দেখতে পেলাম। এছাড়া নানা রকমের পাতা বাহারের গাছ ও ছিল।
ছাদে আজকাল সবাই ফুল,ফল ও নানা রকমের সবজি গাছ লাগায়।এই গাছের পরিচর্যা করলে মনটা ও ভালো হয়ে যায়।মনটা ফ্রেস হয়ে যায় এতো চমৎকার চমৎকার গাছ দেখলে।
আমার ননদের ছাদ বাগানে ঘুরে ঘুরে আমার ভীষণ ভালো লাগলো।এতো চমৎকার গাছ গুলো দেখে মনটা ভালো হয়ে গেলো।সারাদিন বৃষ্টি আর বৃষ্টি ছিল।যখনই বৃষ্টি ছিল না।তখনই ছাদে চলে গেলাম।আমরা ছাদে সন্ধ্যা পর্যন্ত রইলাম।
ছাদে গাছ আছে অনেক।একটি পোস্টে সব গুলো গাছের ফটোগ্রাফি শেয়ার করা সম্ভব নয়।তাই পরবর্তী পোস্টে শেয়ার করবো আশাকরি।
আজ আর নয়।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
|---|---|
| ক্যামেরা | samsung A 30 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বরিশাল |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
ছাদ বাগানের সুন্দর চিত্র আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। বেশ অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর সুন্দর ফুলের গাছ এবং ছাদের অসাধারণ দৃশ্য দেখে। যা বুঝলাম আপনার ননদ তো দেখছি বেশ গাছ প্রেমিক এক জন্য মানুষ
হে ভাইয়া ঠিক তাই।ধন্যবাদ মতামত প্রকাশ করার জন্য।
বাগান করতে আমারও খুবই ভালো লাগে। আপু আপনার ননদের ছাদ বাগান সত্যিই অনেক ভালো লাগলো। বাগান যদি এরকম ফুলে ফুলে ভরে থাকে তাহলে সত্যি অনেক ভালো লাগে। দারুন ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন আপু। অনেক ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপু।
আপু আপনার ননদের ছাদ বাগান থেকে দারুণ দারুণ ফটোগ্রাফি করেছেন। সারাদিন বৃষ্টি হবার কারণে ফুলগুলো তার সতেজতা আরো বেশি বৃদ্ধি করেছে। তাছাড়া ছাদ টি দেখতে অনেক সুন্দর। বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
ননদের ছাদ বাগান থেকে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছেন আপু। আপনার তোলা ফুলের ফটো গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে।ফুল দেখতে কার না ভালো লাগে।যদি সামনে থেকে দেখতে পেতাম তাহলে বেশ ভালো লাগতো।বেশ সুন্দর ভাবে গুছিয়ে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমিও খুব বাগান প্রিয় মানুষ৷ আমার ছাদ নেই৷ ওই ব্যালকনিত্র যতটুকু। আপনার ননদের বাগানটি পুরো হিংসে করার মতো। কত্ত ফুল হয়েছে৷ আহ কী অপূর্ব সুন্দর।
ধন্যবাদ দিদি।
X-promotion
আপু আপনার ননদের ছাদ যেমন সুন্দর তেমনি সুন্দর ছাদের বাগান। আমি তো এমন সুন্দর ছাদ বাগান দেখে তার প্রেমে পড়ে গিয়েছি। এমন সুন্দর ছাদ বাগান থাকলে সকাল আর বিকালের সময় কাটাতে খুব ভালো লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনার ননদ কি খাওয়ালো তাও দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
বাহ আপু আপনি দেখতেছি আপনার ননদের বাসার ছাদবাগান থেকে চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। মনে হয় আপনার ননদের বাসার ছাদের উপর একটি ফুলের রাজ্য বানিয়ে ফেলেছে। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে এরকম ছাদে যদি ফুল গাছ এবং বিভিন্ন ধরনের গাছ থাকে তখন ঘুরতে গেল বিকেল বেলা বা অন্য সময় বেশ ভালোই লাগে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনি ছাঁদ বাগান থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার ধারণা করা প্রতিটি ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর ছিলো। বিশেষ করে সাদা রঙের জবা ফুলটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। দারুন ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন আপু।অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক ধন্যবাদ জানাই।
আপনাকে সাধুবাদ জানাই আপু।