"আজকের সুন্দর সকালের কিছু ফটোগ্রাফি " 📷
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
আজকের সুন্দর সকালের কিছু ফটোগ্রাফিঃ
বন্ধুরা,আজকে আবার চলে এলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো ফটোগ্রাফি পোস্ট। আজকের সকালের সুন্দর কিছু ফটোগ্রাফি আমি শেয়ার করবো।আপনারা হয়তো অনেকেই জানেন আমি প্রতিদিন সকালে এক ঘন্টা হাঁটাহাঁটি করি।আর এই হাঁটাহাঁটি করতে গিয়ে যখন সবুজ প্রকৃতির সান্নিধ্যে থাকি তখন মনটা অনেক বেশী ভালো ভালো হয়ে যায়।আমি প্রতিদিন সুন্দর পরিবেশে হাঁটাহাঁটি করলেও প্রতিদিন কিন্তু ফটোগ্রাফি করার ইচ্ছে হয়না।তবে আজকের সকালের স্নিগ্ধতা আমাকে মুগ্ধ করেছে।আর তাই এক ঘন্টা হাঁটা শেষ করে আমি বেশকিছু চমৎকার ফটোগ্রাফি করে নিয়েছিলাম। তার মধ্যে থেকে কিছু ফটোগ্রাফি আজ শেয়ার করে নিলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
স্নিগ্ধ সতেজ পরিবেশে গেলে দেহ,মন ভালো থাকে।সকালের ওয়েদার ভারী মিষ্টি।আমি ছেলেকে স্কুলে দিয়ে তাই এক ঘন্টা হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি।সকালের এই সময়টা একান্ত ই আমার।সত্যি কথা বলতে গৃহিণীদের নিজেদের বলতে সময় একদম নেই।কিন্তু তার মধ্যে থেকে নিজের জন্য কিছু সময় বের করে নিতে হয়।নিজের ভালো থাকা তো নিজেকেই নিতে হয়।আর তাই সকালের এই একটি ঘন্টা একান্ত ই আমার সময়।এরপর সারাদিন পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করে দেই।
আমি মনে করি একজন মানুষ যখন ভালো থাকে,সুস্থ থাকে তখন তার চারিপাশটা সুস্থ ও সুন্দর থাকে।আর এ কারনে প্রতিটি মানুষকে নিজের ভালো থাকাটা নিজেকেই নিশ্চিত করতে হবে।
আমার কাছে সবুজ প্রকৃতি ই একমাত্র সুস্থ থাকার খোরাক।মানুষ ভিন্ন তাই মানুষের ভালো থাকাটা ও ভিন্ন। তবে ভালো লাগা ভিন্ন হলেও প্রতিটি মানুষের উচিত নিজের ভালো থাকাটাকে গুরুত্ব দেয়া।
আজকের সকালটা খুবই মনোমুগ্ধকর ছিল। আর সকালের মনোরম পরিবেশে হাঁটাহাঁটি করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছিল।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজ আর নয়।আজকের ফটোগ্রাফি গুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তবেই আমার সার্থকতা।ভালো থাকবেন সবাই।আবার দেখা হবে অন্য কোন পোস্টে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। ধৈর্য ধরে ফটোগ্রাফি করার চেষ্টা করলে খুব সুন্দর ফটোগ্রাফি করা যায়। আপনার আজকের প্রতিটা ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি দেখতে অসম্ভব ভালো লেগেছে। আপনি যদি এভাবে সব সময় ফটোগ্রাফি করার চেষ্টা করেন, তাহলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে।
সকালবেলা হাঁটাহাঁটি করলে এমনিতে ভালো লাগে। আপনি দেখছি সকাল বেলা হাঁটতে গিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করছেন। প্রতিটা ফটোগ্রাফি খুব চমৎকার হয়েছে। ধন্যবাদ সকালবেলা হাঁটতে গিয়ে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।