ফটোগ্রাফি পোস্ট - "প্রকৃতির সাথে সময় কাটানো।"

in আমার বাংলা ব্লগ21 hours ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

প্রকৃতির সাথে সময় কাটানোঃ


43099.jpg

43108.jpg

বন্ধুরা,আজ হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি শেয়ার করে নেবো একটি ফটোগ্রাফি পোস্ট।ফটোগ্রাফি করতে সব সময় ভালো না লাগলেও ভালো কোনকিছু চোখে পরলে তার ফটোগ্রাফি না করতে পারলে একদমই ভালো লাগে না আমার।আর যখন প্রকৃতির মাঝে সময় কাটাই তখন প্রকৃতির মুগ্ধতায় চোখ দুটো আমার শীতল হয়ে যায়।মনে হয় এতো সুন্দর প্রকৃতির দৃশ্য আমার মোবাইলে ধারন না করলে মন শান্ত হবেনা।

43119.jpg

43871.jpg

এখন প্রতিনিয়ত ই প্রকৃতির মাঝে আমার সময় কাটে।শহরের কোলাহল এখানে নেই।এখানে পাখির কলকাকলিতে আমার ঘুম ভাঙে।শান্ত,সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমার সকালটা শুরু হয়।

43870.jpg

43879.jpg

রাতে জোনাকি পোকার আলো এসে পরে।সুনশান-নিস্তব্ধ চারিদিক।সন্ধ্যা হতেই চারিদিকে নীরবতা ভর করে।রাতের আঁধারের ও সৌন্দর্য চোখে পরে।প্রকৃতির সৌন্দর্য যেনো সবকিছুতেই পাওয়া যায়।

44031.jpg

43866.jpg

43860.jpg

আমার বাড়ির চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতির অম্লান সৌন্দর্য।সেই সৌন্দর্য কে আমি দুচোখ ভরে গ্রহণ করি।আমার মন ভালো হয়ে যায় প্রকৃতির এই সৌন্দর্যে।

43855.jpg

43853.jpg

43848.jpg

প্রকৃতির সাথে সময় কাটাতে আমি ভীষণ পছন্দ করি।আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে প্রকৃতি।সব মানুষ আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেও প্রকৃতি আমাকে তার ছায়াতলে ছায়া দিয়ে রাখবে,এটা আমি বিশ্বাস করি সব সময়।তাই আমি প্রকৃতির খুব বেশী যত্ন করি।খুব বেশী আনন্দ পাই প্রকৃতির সাথে সময় কাটাতে।বেশকিছু ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আপনাদের ভালো লাগলে আমার কাছে আরো বেশী ভালো লাগবে।

আজ আর নয়।আজ এখানেই ইতি টানছি।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

33883.png

33884.gif

44281.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60178.54
ETH 1576.95
USDT 1.00
SBD 0.42