🌹বৃষ্টিস্নাত কিছু ফুলের ফটোগ্রাফি 🌹||~
🌹বৃষ্টিস্নাত কিছু ফুলের ফটোগ্রাফি 🌹||~~
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা আজ আবারও আমার বারান্দা বাগানের বৃষ্টি ভেজা কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।আপনাদের মাঝে। আশা করছি আমার বাগানের এই ফুলগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আসলে অনেকদিন ধরে নীলফামারীতে তেমন বৃষ্টি হয় না। প্রচন্ড এই গরমে দুই থেকে তিনবার গাছের গোড়ায় পানি দেয়ার পরও গাছের গোড়ায় শুকনো হয়ে যায়।
এবং গাছের পাতা ডালগুলো মসৃণতা হারিয়ে ফেলে।
বড় বেশি সুখ্য আর রুক্ষ মনে হয়। আর তাই গতকাল যেহেতু একটু বৃষ্টি হয়েছে সে কারণেই বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার বারান্দা বাগানে আরো কিছু ফুলের গাছ এড করবো। এবং সঠিকভাবে পরিচর্যা করলে আরো সুন্দর আরো প্রাণবন্ত হয়ে উঠবে সব ফুলের চারা গুলো। তবে সিয়ামেই বেশিরভাগ আমাদের বাসায় ফুলের গাছ গুলোর পরিচর্যা করে থাকে ও যখনই বাসায় আছে তখনই বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো বন্ধুরা চলুন দেরি না করে ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক।।
গতকাল রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল তাই আজ সকাল সকাল এই ফটোগ্রাফিটি করেছি। কারণ বৃষ্টির পানিতে ফুলগুলো আরো সতেজ,আরো তাজা হয়ে উঠেছিল। দেখতে অনেক আকর্ষণীয় হয়েছিল। আর তাই এই ছবিটি তুলে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম।
বন্ধুরা আপনারা অনেকে আমার খুব প্রিয় ফুল। আর তাই আমার বারান্দা বাগানে বেলি ফুলের চারা দুটো রেখেছি। দুটো গাছেই প্রায় অনেকগুলো করে ফুল ফোটে। বৃষ্টির ছোঁয়া পেয়ে ফুলগুলো আরো বেশি স্নিগ্ধ এবং পরিপাটি হয়ে উঠেছে।
বন্ধুরা আমার বারান্দা বাগানে কি সুন্দর লাল টকটকে জবা ফুল ফুটেছে। টকটকে লাল এই রক্ত জবা গুলো আমার কাছে খুব বেশি প্রিয়। যেহেতু আমার বারান্দা বাগানে বৃষ্টির স্পর্শ পেয়ে আরো বেশি গাড়ো লালে পরিণত হয়েছে। আর এই রক্ত জবা গুলো আমাদের অনেক কাজে লাগে। ঔষধি গুনাগুন সম্পন্ন। আর তাই এই ফুলের চারা নিজের হাতে লাগিয়েছিলাম কিনে এনে।
এটি হচ্ছে বৃষ্টিস্নাত সাদা নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। সাদা নয়ন তারা ফুল আমাকে দারুন লাগে। নয়নতারা ফুল আমি প্রায় দুই রকমের দেখেছি। সাদা এবং গোলাপি। দুটো রঙেই আমার কাছে বেশ ভালো লাগে।তবে সাদা টি বেশি পছন্দের।
বৃষ্টি ভেজা এই ফুলের ফটোগ্রাফি গুলো কেমন লাগছে আশা করি জানাবেন।
বারান্দা বাগানে বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি করতে গিয়ে হঠাৎ মরিচ গাছের দিকে লক্ষ্য করলাম। ওই মরিচ গাছে শুধু একটাই মরিচ কি সুন্দর লাল হয়ে গেছে। নিজের হাতে লাগানো মরিচ গাছে যখন এরকম সুন্দর লাল মরিচ দেখা যায়, কিংবা নিজের হাতে লাগানো গাছে ফুল ফল দেখলে যে খুশি লাগে, সেই অনুভূতিটাই ব্যক্ত করার চেষ্টা করেছি মাত্র। এই মরিচগুলোর সাধারণ তো অনেক ঝাল ঝাল হয়ে থাকে।
বন্ধুরা এই প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি গুলো আমার বাসার বারান্দা বাগান থেকে করা হয়েছে। আর সে কারণেই লোকেশন টা দিলাম না। তবে আমার ফটোগ্রাফি গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তবেই আমার সার্থকতা। আপনাদের সুন্দর আগামীর প্রত্যাশায় আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।
লোকেশন-কবিতা কুটির
ডিভাইস -OPPO-A38
তারিখ-৩০ মে ২০২৪
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
বৃষ্টিস্নাত কয়েকটি ফুলের ছবি দিয়ে সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপু।বৃষ্টিস্নাত বলে প্রতিটি ফুল অনেক সতেজ। প্রতিটি ফুলের অনেক ভালো হয়েছে। সাথে যুতসই বর্ণনা।প্রতিটি ছবিই আপনার বারান্দা বাগানের জেনে ভালো লাগলো। সবমিলে ফটোগ্রাফি পোস্টটি ভালো লেগেছে আমার। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ঠিকই বলেছেন আপু। বৃষ্টি স্নাতক ফুলের ফটোগ্রাফি গুলো সতেজতার মূল কারণ হচ্ছে, এগুলো বৃষ্টির ছোঁয়া পেয়েছিল বলে।
বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই ফুলের ফটোগ্রাফি মূলক পোস্ট দেখে অনেক ভালো লেগেছে আপু। এক কথায় অসাধারণ ছিল আপনার এই পোস্ট। বোতাম ফুলবা নয়নতারা ফুলটা আমার কাছে খুবই ভালো লাগে।
আমার আজকের করা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।। ❤️🌹❤️
আসলে যে পরিমাণ গরম পড়েছে আমাদেরই অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে গাছের কথার কি বলবো। ঠিকই বলেছেন গাছে দুই তিন বেলা পানি দিলেও গাছের গোড়া একদম শুকিয়ে যাচ্ছে। আর একটু পানির অভাবে গাছগুলো কেমন নেতিয়ে পড়ছে। যাই হোক আপনার বাগানের কিন্তু খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে লাল টুকটুকে জবা ফুল এবং সাদা নয়ন তারা ফুলগুলো বেশি ভালো লেগেছে আমার কাছে।
আমার বারান্দা বাগানে বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু এভাবেই পাশে থাকবেন শুভ কামনা হয়ে। 🌹🌹
বৃষ্টির পরে যখন গাছের পাতা এবং গাছের উপর ফুলের উপর বৃষ্টির পানি পড়ে তখন ব্যাপার টা খুবই ভালো লাগে। যা এককথায় অসাধারণ। তখন যেন সেগুলো একটা সিগ্ধতা একটা সৌন্দর্য প্রকাশ করে। আপনার বৃষ্টিস্নাত ফুলের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর লাগছে আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
বৃষ্টিতে ভিজলেই সবুজ পাতাগুলো যেন আরো গারো সবুজ হয়ে ওঠে। ঠিক তেমনি করে ফুলগুলো হয়ে ওঠে সজীব স্নিগ্ধ এবং প্রাণবন্ত। 🌹🌹
নীলফামারীতে বৃষ্টি না হলেও আমাদের এদিকে দুইদিন থেকে বৃষ্টি হচ্ছে আপু। আকাশটা বেশ মেঘলা। বৃষ্টি না হলে গাছের গোড়ায় বারবার পানি দিতেই হবে। না হলে তো গাছের গোড়া শুকনো হয়ে যাবে। আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে।
ঠিক বলেছেন ভাই, গাছের পরিচর্যা করতেই হয়, তা না হলে গাছ মরে যাবে।