ফটোগ্রাফিঃ রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, সবাই ভাল ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি।আমিও ভাল আছি। আজ ৮ ই ভাদ্র, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৩ আগস্ট,২০২৩ খ্রীস্টাব্দ।আজ ভারতবাসী তথা বিশ্ববাসীর জন্য আনন্দের খবর, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত চাঁদে সফল্ভাবে অবতরণ করেছেন চন্দ্রযান-৩। আজ ভারতীয় সময় ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেন। ভারত এখন গর্বিত চাঁদে অবতরণকারি দেশ। অভিনন্দন ভারত। অভিনন্দন ইসরো (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা)। বন্ধুরা ভারতের চন্দ্রযানের আনন্দে নিয়মিত ব্লগিং এ আজ রেনডম ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। বিভিন্ন সময় ও বিভিন্ন জায়গা থেকে তোলা আমার আজকের ফটোগ্রাফিগুলো। আজকে আমার ফটোগ্রাফি পোস্ট সাজিয়েছি ফুল,গাছ ও পতঙ্গ নিয়ে। আশাকরি ছবি গুলো ভালো লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

ph1.jpg

ph2.jpg

এ ফুলটি সবাই চেনেন। এটি হল বেলী ফুল। বেলী ফুলের মিষ্টি ঘ্রান সবার বেশ পছন্দ। সাদা যে কোন ফুল আমার বেশ পছন্দ। এই বেলী ফুলটি একটি নার্সারি থেকে তোলা। বৃষ্টিস্নাত বেলি ফুলটি দেখতে বেশ সুন্দর লাগছিলো তাই ফটোগ্রাফি করে নিলাম।

দ্বিতীয় ফটোগ্রাফি

ph3.jpg

এ ফুল্ টি না্ম আমার জানা নেই । কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন আশাকরি। ছোট ছোট ফুল একত্রিত হয়ে একটি গুচ্ছ হয়ে ফুটে আছে। দেখতে বেশ সুন্দর লাগছিলো। তাই ফটোগ্রাফি করেছিলাম।

তৃতীয় ফটোগ্রাফি

ph4.jpg

ph6.jpg

এটি হল কলাবতি। গাঢ় হলুদ রং এর এ ফুলতি দেখতে বেশ সুন্দর। বৃষ্টির দিনে তোলা ছবিটি। মাত্র বৃষ্টি শেষ হয়েছে। কলাবতির পাতায় ও ফুলে বৃষ্টির ফোটা জমে আছে। দেখতে বেশ সুন্দর লাগছিলো। তাইতো ফটোগ্রাফি করেছিলাম আগারগাঁও এলাকার রোড ডিভাইডার থেকে।

চতুর্থ ফটোগ্রাফি

ph5.jpg

এই গাছটি আমাদের সকলের পরিচিত আম গাছের চারা। আম গাছের চারার নতুন পাতায় বৃষ্টির ফোটা জমে আছে। দেখতে বেশ সুন্দর লাগছিলো। আর তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ফটোগ্রাফি করেছিলাম আগারগাঁও এলাকা থেকে।

পঞ্চম ফটোগ্রাফি

ph9.jpg

পেঁপে গাছের ফটোগ্রাফি। পেঁপে আমাদের শরীরের জন্য বেশ উপকারী। পেঁপে কাঁচা অ পাকা দুভাবেই খেতে বেশ ভালো লাগে। এবং স্বাস্থ্যের জন্য দু'টোই বেশ উপকারী।

ষষ্ঠ ফটোগ্রাফি

ph8.jpg

এটি আমাদের চট্টগ্রামের বাসার ছাদ বাগানের আমড়া গাছের ফটোগ্রাফি। বেশ কয়েকদিন আগে যখন চট্টগ্রাম গিয়েছিলাম তখন ছাদে গিয়ে আমড়ার গাছটি দেখে ফটোগ্রাফি করেছিলাম।

সপ্তম ফটোগ্রাফি

ph7.jpg

কিছু দিন আগে আমার ঢাকার বাসায় ব্যালকনির মানি প্ল্যান্ট গাছে এসেছিলো ফড়িংটি। চোখে পরার সাথে সাথে ফটোগ্রাফি করলাম। কিন্তু বাহিরের দিকে পাতায় বসে ছিল বলে ভালোভাবে ফটোগ্রাফি করা যাচ্ছিলো না। তাও অনেকবার চেস্টা করে এ রুপে তাকে ধরতে পারলাম। বেশ ছিল দেখতে ফড়িংটি হলুদ, কালো শরীরের।
আশাকরি আজকের রেনডম ফটোগ্রাফি পোস্ট আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ফটোগ্রাফি ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টফটোগ্রাফি
পোস্ট তৈরিselina 75
ডিভাইসSamgung A10,Redmi Note A5
তারিখ২৩ আগস্ট ২০২৩ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আসলে ভারতের এই আনন্দের খবরটা আমি শুনেছিলাম। চন্দ্রযান তিন বিক্রম ছাদে দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। আবারো আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরে ভালো লেগেছে। যাই হোক আপনার করা এত সুন্দর রেনডম ফটোগ্রাফি দেখে আমি তো খুব মুগ্ধ। আপনি অনেক সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন। আমড়া গাছের ফটোগ্রাফি টা দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। পুরো গাছটার মধ্যে আমড়ায় ভর্তি যা দেখতে খুব ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আমি দাদার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম, চন্দ্রযান -৩ বিক্রম চাঁদে দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। এই সাফল্যের জন্য ভারতকে জানাই অভিনন্দন। আপু আপনি আজকে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি দেখতে ভীষণ ভালো লেগেছে আমার। তবে সব থেকে বেশি ভালো লেগেছে প্রথম ফটোগ্রাফি এবং শেষ ফটোগ্রাফি টা। বেলি ফুলের সুবাস আমার কাছে ভীষণ ভালো লাগে। এই গাছের পাশ দিয়ে গেলে আপনার গন্ধ পাবেন। আগের গন্ধটা যেন মন মাতানো গন্ধ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি যে যত সুন্দর ভাবে ফটোগ্রাফি উদাহরণ করেছেন তা দেখে সত্যিই অনেক ভালো লাগলো। এই পোষ্টের মাধ্যমে আপনি অনেক ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করেছেন। ফড়িং এর ফটোগ্রাফি এবং ছাদ বাগানের ছোট্ট আমড়া গাছের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। এতটুকু একটা কাছে দেখছে অনেক আমড়া হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপু। বাক্যে কিছুটা ভুল আছে আপু।

 3 years ago 

এই পোষ্টের মধ্যে আপনি যে সকল ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন প্রত্যেকটি ছবি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে। একই সাথে প্রথমে যে ফুলটি প্রকাশ করেছেন সেই ফুলটি সাদা রঙের হওয়ার কারণে এটিকে আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে। আর আপনি যে পেঁপে গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেখানে এতগুলো পেঁপে দেখে আমার অনেকটাই ভালো লাগলো। পেঁপে গুলো খেতেও খুবই সুস্বাদু হবে বলে আমি আশা করি।

 3 years ago 

আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভারত এখন গর্বিত চাঁদে অবতরণকারী দেশ এটা শুনেছি। এটা ভারতীদের জন্য অনেক আনন্দের একটা খবর। তার জন্য ভারতের সবাইকে শুভেচ্ছা জানাই। বিভিন্ন রকমের এলোমেলো ফটোগ্রাফি আমি খুব পছন্দ করি। আজকের করা এত সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে যে কেউ মুগ্ধ হবে। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর করে শেয়ার করেছেন এবং ছোট্ট বর্ণনা তুলে ধরে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। সব মিলিয়ে আপনার আজকের এই পোস্ট আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো করলে যে কোন কিছুর সৌন্দর্য অনেক বৃদ্ধি হয়।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভারতের এই বিষয়টা শুনে খুবই ভালো লেগেছে। মহান একটা কাজে সফল হয়েছে যা শুনে খুবই আনন্দিত আমিও। প্রত্যেকটা ফটোগ্রাফি আপনার আজকের খুব ভালো লেগেছে আমার কাছে। ফল গাছের ফটোগ্রাফি গুলো বিশেষ করে বেশি ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফির মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে ব্যালকনির মানি প্ল্যান্ট গাছে এসেছিলো ফড়িংটি ফটোগ্রাফিটি। বেশ দারুণভাবে আপনি ক্যামেরা বন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 66673.44
ETH 1930.88
USDT 1.00
SBD 0.38