ফটোগ্রাফিঃ রেনডম সাতটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার বাংলা ব্লগ পরিবার,

প্রিয় কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে অনেক ভাল আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে। আশা করি আপনাদের দিনকাল বেশ ভালই যাচ্ছে। অনেক ব্যস্ত সময় কাটালাম কয়েকদিন যাবত। যেহেতু পরিবারের সবাইকে নিয়ে রাঙ্গামাটিতে ভ্রমণে গিয়েছিলাম। তাই একটু ব্যস্ত সময় কাটালাম। তো বাড়িতে ফিরে এসেছি গতকাল রাত ১টায়। একটু ঠান্ডা লাগলো আর মাথ ব্যাথা। তাই সকাল থেকে শুয়ে থাকছিলাম। আপনারা তো জানেন কোথাও ঘুরতে গেলে আসলে অনেক কাজ জমা পড়ে যাই। আমারও তাই হয়েছে আসলে কাজ করতে একদম ভালো লাগছে না। তো বন্ধুরা পোস্ট লিখতে চলে আসলাম। যেহেতু এক্টিভিটিস অনেক কমে গেল বিভিন্ন সমস্যার কারণে। ভাবতেছে এবার ভালোভাবে কাজ করতে হবে।

f7.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলের ফটোগ্রাফি। অবশ্যই জানেন আপনারা প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার চেষ্টা করি। যেহেতু গত সপ্তাহে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি নাই। তাই আমি আজকে সপ্তাহের শুরুর দিন ফটোগ্রাফি পোস্ট নিয়ে উপস্থিত হলাম। আমার কাছে ফটোগ্রাফি পোস্ট করতে অনেক ভালো লাগে। আজকে আমি ভিন্ন ভিন্ন সাতটি ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। যদিও ফটোগ্রাফি করার তেমন দক্ষতা নেই। কিন্তু নিজের আইডিয়া থেকে যতটুকু পারি তত টুকুতেই নেওয়ার চেষ্টা করি। আশা করি আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে বেশ ভালই লাগবে। তাহলে চলুন বন্ধুরা ভিন্ন ভিন্ন ফুলে ফটোগ্রাফি গুলো দেখে আসি।

জবা ফুলের ফটোগ্রাফি

প্রথমে আমি যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি তা হচ্ছে জবা ফুলের ফটোগ্রাফি। আপনারা তো অবশ্যই জবা ফুলের সাথে পরিচিত। জবা ফুল আমাদের কমন একটি ফুল। যেটা সচরাচর আমরা বাড়ির আঙিনায় রোপন করে থাকি। সারা বছর ফুল দেয় এই গাছে। গোলাপি কালারের জবা ফুল আমার দেখতে খুবই ভালো লাগে। তাছাড়াও এখন বেশ সুন্দর সুন্দর জবা ফুলের কালার বের হয়েছে।
<br

f.jpg

মাইক ফুল বা মধু ফুল

এখন যে ফুলের ফটোগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে মাইক ফুল। তবে আমরা এই ফুলকে মধু ফুল নামেও চিনে থাকি। আমরা আমাদের বাড়ির আঙিনায় যে মাইক ফুল রোপন করি তার থেকে এই ফুল ভিন্ন ধরনের। আপনারা তো অবশ্যই জানেন বর্তমান সময়ে বিভিন্ন ধরনের হাইব্রিড জাতীয় ফুল বের হয়েছে। এই মাইক ফুলটি ও তার মধ্যে অন্যতম। হলুদ কালারের ফুলটি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল।

f1.jpg

মোরগ ঝুঁটি ফুল

আমার কাছে মোরগ ঝুঁটি ফুল বেশ ভালোই লাগে। তবে ইদানিং খুব সুন্দর সুন্দর মোরগ ঝুঁটি ফুল দেখা যায়। বিশেষ করে লাল কালারের মোরগ ঝুঁটি ফুল আমার দেখতে খুবই ভালো লাগে। এই ফুলের ফটোগ্রাফি আমি বার্গি লেক থেকে নিয়েছিলাম রাঙ্গামাটির। বেশ সুন্দর মোরগ ঝুঁটি ফুলের বাগান করা হয়েছে বার্গি লেকে। ফুল গুলো খুব সুন্দর করে ফুটেছিল। তাই আমিও বেশ কয়েকটি ফটোগ্রাফি নিয়েছিলাম।

f2.jpg

রঙ্গন ফুল

আপনারা তো সবাই কমবেশি রঙ্গন ফুল সম্পর্কে পরিচিত। এই ফুল গুলো আমাদের দেশের খুব কমন একটি ফুল। যদিও কমন কিন্তু ফুল গুলো দেখতে বেশ ভালোই লাগে। বিভিন্ন ফুলের বাগানে কিংবা বিভিন্ন অফিস আদালতের সামনে দেখা যায়। তবে কিছু কিছু ফুল গাছ আছে যদিও খুব ছোট সাইজের কিন্তু ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে। এই ফুলের গাছটিও ঠিক তেমন ছোট সাইজের ছিল। কিন্তু ফুল গুলো এত সুন্দর কালার টা দারুন লাগে আমার কাছে।

f3.jpg

নয়ন তারা ফুল

আমাদের সবার পরিচিত আরেকটি প্রিয় ফুল হচ্ছে নয়ন তারা ফুল। নয়ন তারা ফুল দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে নয়ন তারা ফুলের উপরে বৃষ্টির পানি পড়লে খুব সুন্দর দেখায়। আমার কাছে সব কালারের নয়ন তারা ফুল দেখতে খুবই ভালো লাগে। সাদা নয়ন তারা ফুল হলে অনেক ভালো লাগে। তবে এই পিংক কালারের নয়ন তারা ফুলটি দেখতে খুবই সুন্দর ছিল।

f4.jpg

পিটুনিয়া ফুল

এই ফুল আমার কাছে খুব ভাল লাগে। এই ফুলের সাথে আমার বেশ কিছুদিন হলো পরিচিত হয়েছি। পিটুনিয়া ফুল সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসার পর থেকে পিটুনিয়া ফুল সম্পর্কে আমি পরিচিত। তবে ফুল দেখেছি কিন্তু নাম জানতাম না। এই ফুল আমার বেশ ভালই লাগে। এই নীল কালারের পিটুনিয়া ফুল অনেক সুন্দর ছিল।

f5.jpg

বাগান বিলাস ফুল

বাগান বিলাস ফুল দেখতে আমার বেশ লাগে। এই ফুল এতই পাতলা যে আমরা এই ফুলকে কাগজ ফুল নামে পরিচিত। আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন একটি গাছের মধ্যে অনেক গুলো কালারের ফুল দেখা যাচ্ছে। যদি একটি গাছের মধ্যে রংবেরঙের এত সুন্দর সুন্দর ফুল দেখা যায় তাহলে সত্যি বেশ ভালই লাগে। কিছু ফুলের কালার হালকা আবার কিছু ফুলের কালার ছিল গাঢ। দেখতে বেশ ভালই লাগছিল বন্ধুরা।

f6.jpg


268712224_305654151337735_1271309276897107472_n.png

আশা করি আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগার মানে হচ্ছে আমার শেয়ার করার সার্থকতা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।


ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
লোকেশনরাঙ্গামাটি বার্গি লেক
ক্যাটাগরিফুলের ফটোগ্রাফি


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার সংক্ষিপ্ত পরিচিতি।
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_New.png

Steem_Pro.png

Sort:  
 3 years ago 

বেশ কয়েক সপ্তাহ হলো আমার ফটোগ্রাফি পোস্ট করা হয় না। ফুলের ফটোগ্রাফি গুলো কিন্তু চমৎকার করেছেন আপু। তবে কিছু ফুলের ফটোগ্রাফি আরও ভালো আশা করেছিলাম। ঐগুলো পুরোপুরি অবজেক্টে ফোকাস করা হয়নি। সবমিলিয়ে দারুণ করেছেন ফুলের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট দেওয়ার চেষ্টা করি ভাইয়া।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে মধু ফুল আমার কাছে বেশ ভালো লেগেছে। আর অন্যান্য ফুলগুলো বেশ সুন্দর লাগছে। নয়নতারা ফুলের ফটোগ্রাফিটিও দারুন হয়েছে আপু।

 3 years ago 

মধু ফুল আমারো খুব ভাল লাগে আপু ধন্যবাদ।

 3 years ago 

আপনি বরাবরের মতই দারুন ফটোগ্রাফি করেন। আজকে আপনি সাতটি ছবি নিয়ে দুর্দান্ত রেনডম ফটোগ্রাফি করেছেন এবং আমার নয়নতারা ফুলটি ভীষণ ভালো লাগলো এবং পিটুনিয়া দুর্দান্ত ছিল। সর্বোপরি রঙ্গন বুলটি দারুণভাবে ফুটে উঠেছে ও মাইকফুল অসাধারণ ছিল। দারুন ছিল ফুলের সাথে বর্ণনা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো ভাল লাগার জন্য ধন্যবাদ।

 3 years ago 

জার্নি করে তাহলে শরীর দূর্বল বানায় ফেললেন। তবে এনজয় করেছিলেন অবশ্য তখন। যাক আজকের ফটোগ্রাফিগুলো উপভোগ করেছি ভীষণ 😍

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখতে ও করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে রঙ্গন ফুল ও পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি ভাল লাগলো আপনার। ধন্যবাদ।

 3 years ago 

একদম মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ এই ফটোগ্রাফিগুলোর দিক থেকে যেন ছোখই সরাতে পারছিনা৷ সবগুলো ফটোগ্রাফি একটি থেকে একটি অসাধারণ হয়েছে৷ খুবই সুন্দর ভাবে আপনি এই ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ এই ফটোগ্রাফি গুলোর মধ্যে মাইক ফুল এবং বাগানবিলাস ফুল আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আপনারা এত উৎসাহ দেন ভাল লাগে ভাইয়া।

 3 years ago 

গত সপ্তাহে ফটোগ্রাফি পোস্ট করেছিলেন না আর এই সপ্তাহে প্রথম দিনেই ফটোগ্রাফি পোস্ট করে ফেললেন এটা জেনে খুবই ভালো লাগলো আপু। সম্ভবত আমারও গত সপ্তাহে ফটোগ্রাফি পোস্ট করা হয়নি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে বাগানবিলাস ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

সময় দিয়ে দেখয়ার জন্য ভাল লাগলো আপু।

 3 years ago 

আপু আপনি রাঙ্গামাটি থেকে ঘুরে এসেছেন জেনে বেশ ভালো লাগলো। আসলে ঠিকই বলেছেন বাড়ি থেকে কোথাও বাইরে গেলে বাসায় অনেক কাজ জমা পড়ে যায় ।তারপরেও ঘুরতে বেশ ভালই লাগে ।যাই হোক আপনার আজকে ফটোগ্রাফি গুলো কিন্তু চমৎকার ছিল। প্রতিটি ফুলের ফটোগ্রাফির বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাজ গুলো এতই জমা পড়ে যায় করতে হিমশিম খেয়ে যাই।

 3 years ago 

রাঙ্গামাটিতে পরিবারের সবাই ঘুরতে গিয়ে খুব ভালো সময় অতিবাহিত করেছিলেন নিশ্চয়ই? আজকে আপনি বেশ কয়েকটা রেনডম ফটোগ্রাফি সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে, অসম্ভব ভালো লেগেছে আমার কাছে দেখতে। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য অনেক বেশি ভালো ছিল। প্রত্যেকটা ফুল আমার অনেক বেশি পছন্দের। যার কারণে ফুলগুলোর ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। দারুন দারুন ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

রাঙ্গামাটি অনেক সুন্দর একটি জায়গা ভাইয়া। ধন্যবাদ।

 3 years ago 

আসলে ফুলের সৌন্দর্য দেখে আমরা সবাই বেশ আনন্দিত হয়। আজ আপনি আমাদের মাঝে বেশ কিছু বৈচিত্র্যময় ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফুল ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। বিশেষ করে নয়ন তারা ফুল এবং পিটুনিয়া ফুল দেখে বেশ ভালো লাগলো। তাছাড়া রঙ্গন ফুলের সৌন্দর্য বেশ-অসাধারণ। এতো চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো করতে অনেক ভাল লাগে আমার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39