সুন্দর সাতটি ফুলও প্রকৃতির রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম/আদাব।


আমি সামশুন নাহার হিরা@samhunnahar।বাংলা ভাষায় ব্লগিং প্রিয় বন্ধুরা নিশ্চয়ই আপনারা সকলেই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আজ আবার ও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য।প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি।@amarbanglablog বন্ধুরা তাই আমি আজ ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি।ফটোগ্রাফি তেমন সুন্দর করে করতে না পারলেও এখন অনেক ভাল পারি মনে হচ্ছে।কারণ চেষ্টা করলে সবকিছু সম্ভব।আমি বিভিন্ন ধরনের ফুল ও প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করবো আশা করি কিছুটা হলে ও আপনাদের আনন্দ দিতে পারবো আমার ফটোগ্রাফির মাধ্যমে।

আজকে আমি আপনাদেরকে কিছু ফুলের এবং অন্যান্য প্রাকৃতিক কিছু ফটোগ্রাফি শেয়ার করব।আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।আমি সব সময় চেষ্টা করি ভিন্ন কিছু শেয়ার করার জন্য।যা আমার ফটোগ্রাফির মাধ্যমে আপনারা জানতে পারেন এবং শিখতে পারেন।অথবা নতুন কোন কিছুর সাথে পরিচয় হতে পারেন সেই চিন্তাধারা মাথায় রেখে ফটোগ্রাফি গুলো পোস্ট করার চেষ্টা করি।

"আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি"


ফটোগ্রাফি-১


এমন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে সবারই কম বেশি পছন্দ করে।আকাশে সাদা এবং নীল মেঘ দুটো মিলে একাকার হয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে।এমন আকাশের ফটোগ্রাফি কার না ভালো লাগে বলেন।এই দৃশ্য আমাদের গ্রামে যাওয়ার পথে দৃশ্য।মাকে যখন দেখতে যাই তখন আমাদের গ্রামের পাশাপাশি আসলে মাছের প্রজেক্ট এইটা।এই প্রজেক্টের নীল পানি আকাশ নীল এই যেন কাব্যে লেখা কোন কাল্পনিক প্রতিচ্ছবি।যতবার দেখি ততবার ভাল লাগে আমার কাছে এই দৃশ্য।এমন আকাশের প্রাকৃতিক দৃশ্যের সাথে নিজেকে হারিয়ে দিতে ইচ্ছে করে।

post1.jpg

post.jpg

Device-Wiko-T3
location


ফটোগ্রাফি-২


আপনারা এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি পাতা বাহারের ফটোগ্রাফি।পাতাবাহারের গাছগুলো দেখতে অনেক সুন্দর।পাতাবাহার গুলো বাগানের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে।কিছু কিছু পাতাবাহার গাছে ফুল ফুটে দেখতে অনেক ভাল লাগে আবার কিছু পাতাবাহার গাছে অবশ্যই ফুল ফুটতে দেখা যায় না।এই কালারের পাতাবাহারের গাছ টি আমার কাছে অনেক ভালো লেগেছে তাই ফটোগ্রাফি নিয়েছি ।এছাড়াও প্রত্যেকটি পাতা বাহার আমার কাছে দেখতে দারুন লাগে।

post2.jpeg

post3.jpeg

Device-Wiko-T3
location


ফটোগ্রাফি-৩


এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এ ফটোগ্রাফিটার মধ্যে যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলের নামটি আমার জানা নেই।এই ফুল এত সুন্দর লম্বা একদম টকটকে লাল মরিচের মত ফুলটি।এই ফুলকে মরিচ ফুল বললেও মন্দ হবে না বোধহয়।ফুলের নাম যদি কারো জানা থাকে তাহলে কমেন্টে আমাকে জানিয়ে সহযোগিতা করবেন।

post4.jpeg

Device-Wiko-T3
location


ফটোগ্রাফি-৪


এখন যে ফটোগ্রাফি শেয়ার করেছি যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন আপনারা একটি গাঁদা ফুল।এই হলুদ কালারের গাঁদা ফুল দেখতে অনেক সুন্দর।আমারা গ্রামে কিংবা শহরে এমন কোন বাড়ি বা অফিস কিংবা বাগান বাদ যায় না সবখানে গাঁদা ফুল দেখতে পায়।তবে গাঁদা ফুলের কিছু ছোট প্রজাতির এবং কিছু বড় প্রজাতির গাছ রয়েছে।তবে প্রত্যকটা ফুলের আলাদা আলাদা সুন্দর বিরাজ করে।এই হলুদ কালারের গাঁদা ফুলটি ও দেখতে অনেক বড় সাইজের ছিল।

post5.jpeg

Device-Wiko-T3
location


ফটোগ্রাফি-৫


আপনারা এখন যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন এটাও পাতাবাহারের আরেকটি উদ্ভিদ।আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন কালারটা অনেক সুন্দর মন কাড়ানো বলতে হয়।এমন সুন্দর পাতাবাহারের গাছ আমি এই প্রথম দেখেছি।কিন্তু দেখেছি এত সুন্দর কালার আগে দেখিনি।অসাধারণ দেখাচ্ছিলো এই পাতাবাহারের গাছগুলো খুব সুন্দর করে লম্বা সারি করে লাগানো হয়েছে।হাতের একটি ফটোগ্রাফি নিয়েছি আমার সাথে আমার মেয়েরও একটি ফটোগ্রা্ফি নিয়েছি কারণ দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল।

post7.jpeg

post8.jpeg

Device-Wiko-T3
location


ফটোগ্রাফি-৬


এই ফুলটি ও একটি গাঁদা ফুলের অন্য কালার।কামলা রঙের গাঁদা ফুল কিন্তু কম সুন্দর না।কমলা রঙের গাঁদা ফুল এবং হলুদ রঙের গাঁদা ফুল মিশ্রিত করে যদি মালা গাথা হয় তাহলে দেখতে অনেক সুন্দর দেখায়।কমলা রংয়ের যেকোন ফুল আমার অনেক ভাল লাগে যদি হয় গাঁদা ফুল তাহলে আরো পছন্দনীয়।এই গাঁদা ফুলটিও একটি বড় সাইজের গাঁদা ফুল ছিল

post6.jpeg

Device-Wiko-T3
location


ফটোগ্রাফি-৭


আমরা তো সবাই কমবেশি নয়ন তারা ফুল সম্পর্কে পরিচিত।নয়নতারা ফুল গাছ একটু ছোট সাইজের হলেও সড়িয়ে ছিটিয়ে থাকে ডালপালা।তবে ফুলগুলো আকারে ছোট হলেও কিন্তু খুব সৌন্দর্য বিরাজ করে।নয়ন তারা ফুল অনেক ধরনের দেখা যায় তার মধ্যে এই নয়ন তারা ফুলটাও অন্যরকম সুন্দর।ঠিক সাদা রংয়ের ও বলা যাবে না এই ফুলটিকে তার মধ্যে টকটকে রানী গোলাপী কালার মিশ্রিত দেখতে অসাধারণ সুন্দর একটি ফুল।

post10.jpeg

post9.jpeg

Device-Wiko-T3
location

আজ এই পর্যন্ত বন্ধুরা আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমার ভাল লাগতেছে।কারন আমার ফটোগ্রাফি কেমন হয়েছে আপনাদের থেকে সুন্দর সুন্দর মতামত এবং সহযোগিতা মূলক মন্তব্য পাব।ধন্যবাদ সবাইকে।

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FW8o5G2ay5wjuCUfyiLnuAcDfZKpku9tqsBtHcZ3JhSp1hEgonePrHXEMVQ5uJpRbKDPVtGD2Y2Q3r2mCFL5Hi1agLQVrsuPNs9v4GnwdpJMGtPV6r3mkpSrZUARpi7DAiPe22rbKGbA5P1NGxLRFCMyL1m8iT5oVJnZgVhHbfrwGwvCXZdudT8vdVkscRQ.png


ক্যামেরার বিবরণ

ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আল্লাহ হাফেজ সবাইকে।
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_Annivr4.png

Sort:  
 3 years ago 

আপনি ফুলের এবং প্রকৃতিক পরিবেশর চমৎকার কিছু ফটোগ্রাফি করলেন। আমার কাছে প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ লাগলো। বিশেষ করে খোলা আকাশের ফটোগ্রাফি অনেক ভালো লাগলো। আমিও চেষ্টা করি এরকম সুন্দর ফটোগ্রাফি করার জন্য। এত সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

জ্বী ভাইয়া সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করি তবে আপনি যেহেতু ফটোগ্রাফি করতে ভালোবাসেন আশাকরি আপনিও খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করবেন আমাদের সাথে।

 3 years ago 

বিভিন্ন সময় ফটোগ্রাফি করতে ভালো লাগে। আর সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। নীল আকাশ আর সাদা মেঘ দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আসলে প্রকৃতির সৌন্দর্য যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ফুলের এবং বিভিন্ন পাতাবাহার গাছের ফটোগ্রাফিও অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

ঠিক আপু এমন সুন্দর সুন্দর নীল আকাশ এবং ফুলের ফটোগ্রাফি দেখলে লোভ সামলানো যায় না সাথে সাথে ফটোগ্রাফি নেওয়ার চেষ্টা করি।

 3 years ago 

আপনার ফটোগুলো দেখলেই বোঝা যায় যে আপনি ফটোগ্রাফিতে খুব পারদর্শী।। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি।। বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটা সব থেকে বেশি ভালো লাগছে।।

 3 years ago 

ঠিক বলছেন ভাইয়া আসলে প্রথম প্রথম ফটোগ্রাফি একদম ভালো হতো না কিন্তু এখন চেষ্টা করতেছি মোটামুটি সুন্দর হয় ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব অসাধারণ লাগছে। আমার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগে। আমার কাছে ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

জ্বী ভাইয়া আসলে সুন্দর কিছু ভাল কিছু আপনাদের সাথে সব সময় শেয়ার করার চেষ্টা করি অনেক ভালো লেগেছে ধন্যবাদ।

 3 years ago 

খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ছবি তোলার দক্ষতা খুব ভালো। ছবি তোলার সময় অবজেক্টকে খুব সুন্দর ভাবে ফোকাস করেছেন। প্রাকৃতিক দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল। ফুলের ছবিগুলোও খুব দারুণভাবে ক্যামেরাবন্দী করেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যি ভাইয়া আসলে আকাশের ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয় অনেক ভালো লাগে আমার কাছেও অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু দারুণ ফটোগ্রাফি করেছেন ৷ ফুল ও প্রকৃতির সৌন্দর্য অসাধারণ ভাবে তুলে ধরেছেন ৷ আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে ৷ ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো আমার ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

অনেক ভালো লেগেছে ভাইয়া অনেক অনুপ্রেরণা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি আমার মনের মত কয়েকটি জিনিসের ফটোগ্রাফি করেছেন যেগুলো আমার একটু বেশি পছন্দের। আসলে আমি ফুলের এবং প্রাকৃতির ফটোগ্রাফি করতে যেমন ভালোবাসি দেখতে তেমনি ভালো লাগে আমার কাছে। ফুল এবং প্রকৃতির ফটোগ্রাফি হওয়ার কারণে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এক একটি ফটোগ্রাফির দিক থেকে তো চোখ ফেরানো যাচ্ছে না। আমি সত্যি একেবারেই মুগ্ধ আপনার ফটোগ্রাফি দেখে। ভালোই ছিল ফটোগ্রাফি গুলো।

 3 years ago 

আপনি যেহেতু ভাল একজন ফটোগ্রাফার আপনার প্রশংসা শুনেই তো আমার অনেক ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফির হাত যেহেতু অনেক ভালো আপনার থেকে ভালো রেজাল্ট পেয়েছি।

 3 years ago 

সত্যি ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। আপনি বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি করেছেন দেখে বেশ ভালো লাগলো। নয়ন তারা এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। নদীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বেশ দুর্দান্ত। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আসলে সবাই প্রকৃতি এবং ফুলে প্রেমি বুঝা যাচ্ছে অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64043.65
ETH 1874.72
USDT 1.00
SBD 0.38