ফটোগ্রাফিঃ সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি এ্যালবাম।

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ বিকেল সবাইকে,

আমি @samhunnahar আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চল কক্সবাজার শহর থেকে। প্রিয় কমিউনিটির @amarbanglablog এর সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভাল আছেন সেই প্রত্যাশা করি। শীতকাল যেহেতু সবাই খুব সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করতেছেন। এছাড়াও যেহেতু ডিসেম্বর মাস স্কুল বন্ধ ঘোরাঘুরি করতেছেন মনে হচ্ছে সবাই। তো বন্ধুরা আজকে আবার উপস্থিত হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য। প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করার। কারণ ভিন্ন কিছু শেয়ার করতে পারলে বেশ ভালই লাগে। নিজে যেমন আনন্দ উপভোগ করতে পারি তেমনি আপনাদের কেও আনন্দ দিতে পারি।

f7.jpg

বন্ধুরা প্রতি সপ্তাহের মত আজকেও একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি যে ফটোগ্রাফি শেয়ার করব তা হচ্ছে ভিন্ন ভিন্ন কিছু ফুলের ফটোগ্রাফি। আপনারা তো অবশ্যই জানেন ফুলের ফটোগ্রাফি আমরা সকলেই পছন্দ করি। যদি হয় একটি অ্যালবামের মধ্যে ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি তাহলে অসাধারণ লাগে। আজকাল বন্ধুরা ফটোগ্রাফি করতে বেশ ভালই লাগে। যদি ফুলের ফটোগ্রাফি হয় তাহলে আরো বেশি ভালো লাগে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ফুলের ফটোগ্রাফি গুলো করতে। এছাড়াও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। অনেকের ফটোগ্রাফি গুলো দেখি বেশ সুন্দর হয়। কিন্তু ফটোগ্রাফি করার দক্ষতা তেমন না থাকলেও হাত ছাড়া করি না ফুল গুলো দেখলে। তাহলে চলুন বন্ধুরা আমার আজকের শেয়ার করা ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আসি।

জবা ফুল।

এই ফুলের ফটোগ্রাফিটা অবশ্যই সবাই চিনেন কি ফুল। প্রথমত আমি আপনাদেরকে বলবো জবা ফুলের ফটোগ্রাফি আমার বেশ ভালোই লাগে। জবা ফুল দেখতে আমার খুব ভালো লাগে। তবে এই ফুলটি একটি হাইব্রিড জাতীয় জবা ফুল। দেখতে খুব সুন্দর ছিল। তাছাড়া ফুলের কালারটিও অসাধারণ ছিল। আজকাল সুন্দর সুন্দর কালারের জবা ফুল দেখা যায়। বিশেষ করে বিভিন্ন কালারের জবা ফুল গুলো হাইব্রিড জাতীয় জবা ফুলের গাছ। সেই ফুল গুলো খুব সুন্দর হয়।

f.jpg

জিনিয়া ফুল

এই ফুলটি অবশ্যই অনেকেই চিনেন। বিশেষ করে শীতকালে অনেক বেশি দেখা যায়। আমি এই ফুল কে জিনিয়া ফুল নামে চিনি। আমার দেখতে বেশ ভালোই লাগে। বিভিন্ন কালারের জিনিয়া ফুল রয়েছে। তবে সাদা কালারের জিনিয়া ফুল গুলো খুব সুন্দর হয়। অনেক গুলো পাপড়ি থাকে জিনিয়া ফুলে। এই ফুলের ফটোগ্রাফি আমি নার্সারি থেকে নিয়েছিলাম দেখতে বেশ সুন্দর ছিল।

f1.jpg

গাঁদা ফুল।

আমরা তো গাঁদা ফুল সম্পর্কে সকলেই পরিচিত। এটি আমাদের সকলের বাড়ির আঙিনায় কিংবা যে কোন ফুলের বাগানে এবং অফিস আদালতে দেখা যায়। বিশেষ করে গাঁদা ফুল গুলো শীতকাল ঋতুতে অনেক বেশি দেখা যায়। আমার তো বেশ ভালই লাগে গাঁদা ফুল। গাঁদা ফুল বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ব্যবহার করা হয়। বিভিন্ন মালা গাঁতার সময় গাঁদা ফুলের উপস্থিত লক্ষ্য করা যায়।

f2.jpg

বাগান বিলাস/কাগজ ফুল।

এখন যে ফুলের ফটোগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে বাগান বিলাস ফুল। যেকোনো ফুল বাগানে যদি বাগান বিলাস ফুল না থাকে তাহলে অসম্পূর্ণ থেকে যায় মনে হয়। যেকোনো ধরনের ফুল বাগানে বাগান বিলাস ফুলের উপস্থিত দেখা যায়। আমার বেশ ভালই লাগে বাগান বিলাস ফুল গুলো। তবে আমরা গ্রামের ভাষায় এগুলোকে কাগজ ফুল নামে চিনি। বাড়ির গেটের সামনে বেশির ভাগ এই ফুল গুলো লাগানো হয়। বেশ ভালই লাগে দেখতে। আমার কাছে অসাধারণ ভালোই লাগে কাগজ ফুল গুলো। তাছাড়াও সাদা কাগজ ফুল গুলো অনেক সুন্দর হয়।

f3.jpg

কাঠগোলাপ ফুল।

কাঠগোলাপ ফুল সম্পর্কে আমি এত বেশি পরিচিত ছিলাম না। সত্যি বলতেই কাঠগোলাপ ফুল সম্পর্কে আমার বাংলা ব্লগে আসার পরেই ধারণা হয়েছে। তবে এই ফুল তেমন দেখার সুযোগ হয়নি। খুবই কম দেখেছি কাঠগোলাপ ফুল। তাছাড়া সব জায়গায় কাঠগোলাপ ফুলের গাছ গুলো দেখা যায় না। কাঠগোলাপ ফুল গুলো বড় করতে বেশ কষ্ট হয়। আমার বেশ ভালই লাগে কাঠগোলাপ ফুল দেখতে। বিশেষ করে ভিন্ন ভিন্ন কালারের ফুল গুলো দেখতে। তাছাড়া সাদা রঙের কাঠগোলাপ ফুল দেখতে অনেক সুন্দর ছিল।

f4.jpg

লাল রঙ্গন ফুল।

এখন যে ফুলের ফটোগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে রঙ্গন ফুল। বন্ধুরা প্রায় সব ফুলের বাগানে রঙ্গন ফুল দেখা যায়। আমার কাছে সব কালারের রঙ্গন ফুল দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে লাল রঙ্গন ফুল গুলো খুবই সুন্দর হয়। এই ফুলের ফটোগ্রাফি আমি ফুলের বাগান থেকে নিয়েছিলাম। দেখতে খুব সুন্দর ছিল লাল রঙ্গন ফুলের গাছে ফোটা ফুল গুলো।

f5.jpg

কলাবতী ফুল।

বন্ধুরা আপনারা অনেকেই চিনেন কলাবতী ফুল গাছ সম্পর্কে। দেখতে একদম হলুদ গাছের মত। কিছুটা কলা গাছের মতো মনে হয়। আমার বেশ ভালই লাগে কলাবতী ফুল গাছ। আমার কাছে বিশেষ করে হলুদ গাছের মতোই মনে হয়। তবে কলাবতী ফুল গুলো এতই ভালো লাগে সত্যি অসাধারণ। বিশেষ করে আমি আজকে যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি তা হচ্ছে হাইব্রিড জাতীয় কলাবতী ফুল গাছ থেকে নেওয়া। এই ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে অসাধারণ ভালো লাগছিল। তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না।

f6.jpg


268712224_305654151337735_1271309276897107472_n.png

আশা করি আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগার মানে হচ্ছে আমার শেয়ার করার সার্থকতা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।


ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
লোকেশনকক্সবাজার
ক্যাটাগরিফুলের ফটোগ্রাফি


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার সংক্ষিপ্ত পরিচিতি।
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_New.png

Steem_Pro.png

Sort:  
 3 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখতে কার না ভালো লাগে আপু বলেন ।আপনার ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে আপু । বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে । তার পাশাপাশি রঙ্গন ফুল ,কলাবতী ফুল ।

 3 years ago 

অনেক খুশি হয়েছি ফটোগুলো ভাল লাগার জন্য।

 3 years ago 

আপু আজকে আপনি সাতটি ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন। প্রতিনিয়ত যেটা করে থাকেন। আপনি ফুলের ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করেন যেটা ধারাবাহিকভাবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে চলেছি। আজকের ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল । যেটা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জানতে পেরে খুব খুশি হলাম।

 3 years ago 

ফুল সবসময় মুগ্ধতা ছড়ায়।আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।এখানে সব গুলো ফুলের মধ্যে কাঠগোলাপ আমার অনেক পছন্দের। ফটোগ্রাফি গুলোর সাথে আপনার লেখাও সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু মূল্যবান সময় দিয়ে দেখলেন এবং খুব সুন্দর উৎসাহ দিলেন।

 3 years ago 

সাতটি আলাদা আলাদা ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকে একটি অ্যালবাম তৈরি করেছেন। আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে তবে আমার কাছে জিনিয়া ফুলের ফটোগ্রাফিটা বেশি ভালো লেগেছে। সবুজের মধ্যে সাদা ফুলটি যেন নজর কেড়ে নিল। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলছেন আপু একটি অ্যালবামের মধ্যে যখন ভিন্ন রকমের ফুল দেখতে পাওয়া যায় তখন বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু ফটোগ্রাফি করার দক্ষতা আপনার কম এ কথা বললে কি আর মানা যায় বলুন। কেননা আপনার ফটোগ্রাফি করার দক্ষতার বলেই এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রফি গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিটি ফুলের ফটোগ্রাফি সত্যি খুব সুন্দর হয়েছে। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপু, চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর অনুপ্রেরণা পেয়ে অনেক বেশি ভালো লাগলো।

 3 years ago 

প্রতিটি ফটোগ্রাফি চমৎকার ভাবে ক্যাপচার করেছেন আপনি। ফুলের ফটোগ্রাফি ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগে। আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফির সাথে খুবই ভালো বর্ণনাও দিয়েছেন। কলাবতী ফুল এর আগে কখনো দেখিনি। বিশেষ করে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

কলাবতী ফুল গুলো আমার কাছে অনেক ভালো লাগে। যেহেতু আজ প্রথম দেখলেন খুশি হলাম।

 3 years ago 

আসলে প্রত্যেক সপ্তাহে আপনার ফটোগ্রাফির পোস্ট আমার কাছে খুবই ভালো লাগে। সত্যিই আপনি ফটোগ্রাফি করতে, অনেক অনেক দক্ষ। আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া দোয়া করবেন আরো যেন ভালো ফটোগ্রাফি করতে পারি।

 3 years ago 

ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। আমি তো অনেক বেশি পছন্দ করি সব রকমের। আর সব রকমের ফুল এর ফটোগ্রাফি করতে এবং দেখতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফি অনেক বেশি মনোমুগ্ধকর ছিল, যে ফুলগুলোর সৌন্দর্য দেখেই আমি মুগ্ধ হয়েছি। ফটোগ্রাফি করলে যে কোন ফুলের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। আর আপনি ফুলগুলোর সম্পর্কে বর্ণনা লিখেছেন দেখে তো আরো বেশি ভালো লেগেছে।

 3 years ago (edited)

অনেক অনুপ্রেরণা দিলেন আপু ভাল লাগলো।

 3 years ago 

ফুল মানে ভালোবাসা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লাগে আমার। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। আপনার এই পোষ্টের মাধ্যমে অনেকগুলো ফুলের নামও জানতে পেরেছি। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

অপরূপ সৌন্দর্যময় এই ৭ টি ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো এবং ফুলের ফটোগ্রাফির সাথে অসাধারণ বর্ণনা দিয়েছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38