কলকাতার ফটোগ্রাফি।। মার্চ -০৪/০৩/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

বেশ কিছুদিন হয়ে গেছে ফটোগ্রাফি পোস্ট করা হয় না। আর আপনারা তো অনেকেই জানেন যে, ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। মাঝেমধ্যে তো আমি ফটোগ্রাফি করতে কলকাতার ওলিগলিতে চলে যাই। কারণ কলকাতা এমন একটা শহর যেখানে সৌন্দর্যের কোন অভাব নেই। আপনি যদি চান সারা জীবন কলকাতার অলি গলি রাস্তাঘাটের ফটো তুলবেন তাও শেষ হবে না। কারণ কলকাতার চেহারা সময়ে সময়ে, ঋতুতে ঋতুতে পরিবর্তন হয়।


যাই হোক আজকে যে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো গতকাল তুলেছিলাম কলকাতায় গিয়ে। ইডেন গার্ডেনের কাছাকাছি একটা জায়গায় আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। সেই সুবাদেই সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়েছিলাম। আমার ঘরে ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়ে যায়। আর এরই মধ্যে যতটা সময় পেয়েছি মোটামুটি কিছু ফটোগ্রাফি তোলার চেষ্টা করেছি। সেগুলোই এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে বেশি কথা না বলে চলুন আজকের ফটোগ্রাফি গুলো এক এক করে দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে।

InShot_20230303_193159543.jpg

এই ফটোটা তোলা হয়েছে কলকাতার বিগ বাজারের সামনে থেকে। চার রাস্তার মোড়ে যখন ট্রাফিক সিগন্যাল পড়েছিল, তখন নানা ধরনের গাড়ি সেখানে দাঁড়িয়েছিল। দেখতে অনেক বেশি ভালো লাগছিল, তাই ঝটপট করেই ফটো তুলে নিয়েছিলাম।

InShot_20230303_192734835.jpg

InShot_20230303_192537011.jpg

এই দুটো ফটো বিগ বাজারের সামনে থেকে তোলা। তবে একটা ফটো বেশ কিছুটা পেছনে দাঁড়িয়ে এবং অন্যটা বাস টার্মিনালের পাশে যেতে তুলেছিলাম। ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে যখন রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম তখনই প্রথম ফটোটা তোলা।

InShot_20230303_193638592.jpg

InShot_20230303_193604597.jpg

হাতে তৈরি এই ম্যান্ডেলার ফটো গঙ্গার ঘাট থেকে তোলা। আজ সন্ধ্যায় গঙ্গার ঘাটে আরতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই উপলক্ষেই আসলে এটা করা হয়। দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তাই ঝটপট ফটো তুলে নিয়েছিলাম।

InShot_20230303_193523688.jpg

বিকালের দিকে তোলা এই ফটোগ্রাফিটি গঙ্গার ঘাট এর। আজ সন্ধ্যার সময় যেহেতু গঙ্গার ঘাটে আরতির আয়োজন করা হয়েছিল, তাই সমস্ত আরতির সামগ্রী এবং লাইটিংয়ের ব্যবস্থা হয়েছিল সেখানে। পেছনের দিকটাতে প্রচুর লোকের লোকের সমাগম ছিল। তবে সামনের দিকে বেশি লোক ঢুকতে দিচ্ছিল না, তাই এদিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে।

InShot_20230303_193444382.jpg

পড়ন্ত বিকেলের গঙ্গার ঘাটের এক অপরূপ দৃশ্য। আশা করি এই ফটোটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সূর্যটা এত সুন্দর করে আস্তে আস্তে ডুবে যাচ্ছিল যে অনেক সময় নির্বাক হয়ে তাকিয়ে ছিলাম।

InShot_20230303_193408599.jpg

কলকাতার ইডেন গার্ডেনের অপজিটে এ বিল্ডিং টা খুব সম্ভবত একটা হসপিটাল বা বেসরকারি নার্সিংহোম। যদিও এই বিষয়ে আমার সঠিক তথ্য জানা নেই তবে নিচে সাইনবোর্ডে লেখা ছিল ই-সেবা কেন্দ্র।

InShot_20230303_193255723.jpg

এই ফটোটা ইডেন গার্ডেনের অপজিট থেকে তোলা। রাস্তা পার হয়ে ফুটপাতের দিকে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম ঠিক তখনই এই সুন্দর দৃশ্যটা আমার চোখে পড়ে। এই জন্য ঝটপট ফটো তুলে নিয়েছিলাম।

InShot_20230303_192925644.jpg

এই ফটোটা বাস টার্মিনালের অপজিট থেকে তোলা। সামনে যে ক্রেনটা দেখা যাচ্ছে ওটা দিয়ে কাজ চলছিল বিল্ডিং তৈরির। এই রাস্তাটা সবসময়ই খুব ব্যস্ত থাকে, বিশেষ করে বাস টার্মিনালের বাস গুলো এখান দিয়ে প্রতিনিয়ত ভিড় জমিয়ে রাখে।

পোস্ট বিবরণ


শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@rupaie22
লোকেশনকলকাতা,ইডেন গার্ডেন।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Sort:  
 3 years ago 

ভাইয়া কলকাতা শহরের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। বিশেষ করে আমার কাছে রাস্তার আলপনার দৃশ্য সবচেয়ে বেশি ভালো লেগেছে। এছাড়া গঙ্গার ঘাটে আরতি দেওয়ার আগের মুহূর্ত দেখতেও খুব সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আল্পনার দৃশ্যটা আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছিল, যখন সামনাসামনি প্রথমবার দেখেছিলাম। আসলেই আলপনার ভিতর এত রংয়ের বাহার ছিল, যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

শুনেছি কলকাতা শহর অনেক সুন্দর। কিন্তু কখনো স্বচক্ষে দেখা হয়নি। আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন কলকাতার। গুরুত্বপূর্ণ কাজের ফাঁকে আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। গঙ্গার পাড়ে সূর্য ডোবার ফটোগ্রাফিটি সবচেয়ে বেশি সুন্দর হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে ভাইয়া এত্ত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি নিজেই কলকাতা শহরকে পছন্দ করি। কলকাতার বাইরে আমি অনেক জায়গায় ঘুরতে গেছি। কিন্তু কলকাতার মতো এত সুন্দর পরিবেশ অন্য কোথাও নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

কলকাতা এমন একটা শহর যেখানে সৌন্দর্যের কোন অভাব এটা ঠিক কথা। আপনার শেয়ার করা ইডেন গার্ডেনে গিয়ে তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো । ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। পড়ন্ত বিকেলের গঙ্গার ঘাটের এক অপরূপ দৃশ্য আমাকে পুরো সারপ্রাইজড করে দিয়েছে ।

অধিকাংশ লোকই পড়ন্ত বিকেলে গঙ্গার ঘাটের ফটোগ্রাফিটাই বেশি পছন্দ করেছে। আসলে কলকাতার সব কিছুই সুন্দর। যে দিকে তাকানো হয় সবদিকেই সৌন্দর্যের সমারোহে ভরপুর।

 3 years ago 

আগে জানা ছিল কলকাতা শহর খুব সুন্দর। তবে কখনোই নিজের চোখে দেখা হয়নি। আপনার পোষ্টের মাধ্যমেই দেখলাম। সত্যি কলকাতা শহর অসাধারণ সুন্দর। সবগুলো ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কলকাতা শহরের সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

কলকাতা শহর আসলেই অনেক সুন্দর আপু, আপনি যদি সামনাসামনি দেখেন তাহলে আরো অনেক বেশি সুন্দর লাগবে। মোটামুটি সপ্তাহে একবার কলকাতা শহরে না বেরোলে আমি অসুস্থ হয়ে যাই।🤭

 3 years ago 

শুনেছি ভাইয়া সবার কাছে কলকাতা শহর অনেক সুন্দর তবে কখনো নিজের চোখে দেখা হয়নি। আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে কলকাতা শহরের কিছু অংশ দেখে ভালো লাগলো। আপনার তোলা কলকাতা শহরের প্রতিটি ছবি দুর্দান্ত হয়েছে। ম্যান্ডেলা টি দেখতে সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া

কলকাতা শহর আসলেই অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিমসাম। আপনি যদি কখনো ঘুরতে আসেন কলকাতা তাহলে এই শহরের প্রেমে পড়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

কলকাতা হলো ঐতিহ্যের শহর ইতিহাসের শহর। এই শহরের প্রতিটা রাস্তা গলিতে গলিতে ছড়িয়ে আছে সৌন্দর্য এবং ইতিহাস। অনেক সুন্দর হয়েছে দাদা ফটোগ্রাফি গুলো। কলকাতার রাস্তাঘাট বিগবাজার সবগুলো ফটোগ্রাফি বেশ চমৎকার লাগল।

কলকাতা আসলেই ইতিহাস এবং ঐতিহ্যের শহর। এর গলিতে গলিতে যে কত ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটা না দেখলে বোঝা যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

কলকাতা শহরের কিছু দৃশ্যপটভূমির দারুণ ফটোগ্রাফি করেছেন । আসলে ফটোগ্রাফি করার মধ্যে আলাদা একটা মজা আছে যারা ফটোগ্রাফি করতে পছন্দ করে তারাই সেটা বুঝতে পারে। নদীর পাশের দৃশ্যটি অনেক ভালো লেগেছে আমার কাছে।

আপনি যে নদীর পাড়ের দৃশ্যটা দেখছেন, এখানে বিকাল হলেই শত শত মানুষ বসে থাকে, শুধুমাত্র এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। আমিও সময় সুযোগ পেলে মাঝেমধ্যে চলে আসি। এই জায়গাটা এত সুন্দর যে বারবার যেতে ইচ্ছে করে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি গুরুত্বপূর্ণ কাজে কলকাতা ইডেন গার্ডেনের কাছাকাছি একটি জায়গা গিয়েছেন। ওখানে গিয়ে আপনি খুব চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে সৌন্দর্য ফটো উঠেছে। অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

কলকাতা শহরে ঘুরতে বেরোলে আসলে নিজেকে অনেকটা কবি কবি মনে হয়। তবে কলকাতার রাস্তাঘাটে হাঁটলে সত্যি কথা বলতে কখনো বোরিং লাগে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, পোস্টটি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64053.69
ETH 1841.16
USDT 1.00
SBD 0.38