বাংলাদেশের গ্রাম বাংলার প্রকৃতির কিছু ফটোগ্রাফি।। এপ্রিল -১২/০৪/২০২৩।।
☬নমস্কার সবাইকে☬
হ্যালো বন্ধুরা,
গ্রামের নিস্তব্ধ রাস্তার পাশে সোজা হয়ে দাঁড়িয়ে আছে এক বিরাট তালগাছ। এই তালগাছ এ নাকি প্রতিবছর বাবুই পাখি বাসা বাঁধে। যাই হোক রাস্তার পাশে এইভাবে তালগাছ অনেকদিন পর দেখলাম। আমার কাছে খুব ভালো লাগছিল তাই ফটো তুলে নিয়েছিলাম আর কি।
রাস্তার দুই পাশে রয়েছে বড় বড় মাছের ভেড়ি এবং তার ঠিক মাঝখান দিয়ে চলে গেছে ছোট্ট একটা পাকা রাস্তা, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল।
চিংড়ি মাছ চাষের জন্য প্রস্তুতকৃত ভেড়ি। এই ঘের আমার সেই মাসিদের ছিল এবং আমাকে বলছিল যে তাদের ইনকামের অধিকাংশ টাকাই এই ঘের থেকে আসে।
মেঠো পথে হেটে চলেছে সেখানকার গ্রামবাসী, হয়তো কোন কাজে বা বাড়ি। আমাকে ফটো তুলতে দেখে তারা খুব অবাক হচ্ছিল, কারণ এইভাবে এখানে নাকি কেউ ফটো তোলে না।
এটাও সেখানকার একটা সুন্দর সিমসাম রাস্তা। রাস্তার দুইপাশের সবুজ প্রকৃতি জায়গাটাকে কেন জানি না আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তুলছিল। বিশেষ করে বিভিন্ন রকম পাখিদের কলরব শুনে মনে হচ্ছিল সেখানে আরো কিছু সময় দাঁড়িয়ে থাকি।
এটা হল ওই গ্রামের একটা মরা নদী, যদিও নামটা এখন আমার মনে পড়ছে না তবে এই নদীতে নাকি একসময় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত এবং এক একটা মাছের ওজন কুড়ি থেকে ত্রিশ কেজির উপরে হত।
এটা হল একটা দিঘীরপাড় আসলে এই দীঘি নিয়ে অনেক গল্প শুনছিলাম আমার সেই মাসির কাছ থেকে। যদি কখনো সুযোগ পায় তাহলে আপনাদের সাথে শেয়ার করব।
ঘের পাহারা দেওয়ার জন্য বাঁশ এবং ছন দিয়ে তৈরি করা একটি ছোট কুঁড়েঘর। এটা আমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছিল এবং দেখতেও খুব সুন্দর লাগছিল তাই ঝটপট ফটো তুলে নিলাম।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি। |
|---|---|
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @rupaie22 |
| লোকেশন | খুলনা, বাংলাদেশ। |
আসলেই উন্নত হওয়া গ্রাম গুলোর চাইতে অনুন্নত গ্রামগুলোর প্রাকৃতিক সৌন্দর্য বেশি ভালো লাগে। আপনি যে গ্রামে গিয়েছেন আসলে এই গানটি ভীষণ সুন্দর তা আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখেই বুঝতে পেরেছি। এরকম গ্রাম বাংলার সৌন্দর্য বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নেই।
গ্রাম অঞ্চল আসলে উন্নত হলে গ্রামের সেই যে ব্যাপারটা সেটা থাকে না। তবে এখন দেশ ডিজিটাল হচ্ছে, গ্রাম অঞ্চল আর কিছু বছর পর সেরকম আগের মত থাকবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট পড়ার জন্য।
গ্রাম বাংলার সবুজে মোড়ানো অপরূপ দৃশ্যগুলো বরাবরই আমাকে বারবার গ্রামের দিকে পেছনে।।
এই ধরনের ফটোগ্রাফি গুলা দেখলে ফিরে চলে যেতে ইচ্ছে করে সেই দুরন্ত শৈশবে।।
আপনি অনেক সুন্দর একটি গ্রাম ভ্রমণ করে অনেক সুন্দর সুন্দর আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন বিশেষ করে তাল গাছ এবং চিংড়ির ভেড়িগুলো অসাধারণ ছিল
গ্রাম বাংলার সবুজ প্রকৃতি আমাদের সকলকে খুব মুগ্ধ করে। এজন্যই তো মাঝেমধ্যে প্রকৃতির টানে ছুটে চলে যাই গ্রামে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আসলে গ্রাম মানেই প্রকৃতি পরিবেশ। তবে কিছু কিছু গ্রাম এখন উন্নত হয়ে যাচ্ছে যার কারণে তেমন একটা প্রকৃতি পরিবেশ দেখা যায় না। তবে এখনো অনেক গ্রাম আছে যে জায়গাগুলোতে আহরণ প্রকৃতি পরিবেশ দেখা যায়। আপনি গ্রাম বাংলার প্রকৃতির দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালই লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ পোস্ট পড়ে এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করার জন্য। তবে এই কথাটা আপনি এখন ঠিকই বলেছেন, যে কিছু কিছু গ্রাম এখন বেশ উন্নত হয়ে গেছে এবং সেই আগের মতো গ্রাম অঞ্চল, মাটির রাস্তা আর দেখা যায় না বললেই চলে।
গ্রাম বাংলার সবুজ শ্যামল প্রকৃতি দেখে মন ভরে গেলে দাদা।প্রত্যেকটি ফটোগাফ অসাধারণ হয়েছে।সাথে পেছনের গল্প গুলোও সুন্দর।দীঘীর গল্প গুলো শুনতে চাই। আশা করি খুবই ইন্টারেস্টিং হবে গল্প গুলো। ধন্যবাদ দাদা চোখ জুড়ানো ছবিগুলো শেয়ার করার জন্য।
দিঘির পাড় নিয়ে খুব সুন্দর একটা গল্প আছে। আশা করি খুব দ্রুতই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।
যাক শনে ভালো লাগলো যে শেষ মেষ মাসির আবদার পুরন করেছেন ৷ আসলেই দেখা করা উচিত ৷ কারন সময় কখন কাকে কোন বিপদে ফেলে ৷ তাই সময় থাকতে কাছের মানুষ গুলোর সাথে দেখা করা উচিত ৷
আর গ্রাম বাংলার প্রকৃতি রুপ সৌন্দর্য নিয়ে বলবো দাদা৷ যেহেতু আমিই একজন গ্রামের বাসিন্দা ৷ তাই গ্রাম নিয়ে কিছু বলবো না৷ তবে একটা কথা সেটা হলো আমি গ্রাম ছেড়ে অন্য কোথাও থাকতে পারবো না ৷
যদিও আমি এখন শহরের বাসিন্দা, তারপরেও আমার গ্রাম খুব ভালো লাগে। আমাকে যদি বলা হয় যে সারা জীবন গ্রামে থাকতে হবে, আমি তাতেও রাজি। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
গ্রাম বাংলার অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে আমি খুব খুশি হয়েছি এবং ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে ফটোগ্রাফি গুলো সত্যি ছিল অসাধারণ এবং ফুল পরিষ্কার। এভাবে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য।
গ্রাম বাংলার অপরুপ সৌন্দর্য দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গেল ভাইয়া। প্রতিটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফির দক্ষতা বেশ ভালো। আমার কাছে বড় তালগাছ এবং শেষের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ফটোগ্রাফির দক্ষতা আসলে খুব বেশি একটা ভালো নেই, তবে তারপরও মোটামুটি চেষ্টা করি ভালো করে যাতে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।