ফটোগ্রাফি || এলোমেলো ভাবে তোলা সাতটি ফটোগ্রাফি [২৬ ফেব্রুয়ারি ২০২৪]
নমস্কার,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও বেশ ভালো আছি। |
|---|
আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে আমি তোমাদের সাথে এলোমেলো ভাবে তোলা সাতটি ফটোগ্রাফি শেয়ার করব। আমি বিভিন্ন সময় তোমাদের সাথে এরকম এলোমেলো ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে প্রচুর পরিমাণে ফটোগ্রাফি করা হয়, তবে সব ফটোগ্রাফি এক সময় শেয়ার করা হয় না। তাই বিভিন্ন সময় তোমাদের মাঝে এরকম পোস্ট নিয়ে হাজির হয়ে যায় আমি। বিভিন্ন জায়গায় গিয়ে শত শত ফটোগ্রাফি করতে আমার নিজের কাছে এখন বেশ ভালই লাগে। এই ফটোগ্রাফি গুলো পরবর্তীতে যখন দেখা হয়, একটা আলাদাই আনন্দ লাগে মনের মধ্যে। যাইহোক, আর কথা না বাড়িয়ে আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
স্থান : বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল ।
প্রথম এই ফটোগ্রাফিতে তোমরা দেখতে পাচ্ছো একটি বড় ঝাড়বাতি। আমাদের এখানে দুর্গা পুজো অথবা কালী পুজোর সময় প্রায় অধিকাংশ প্যান্ডেলেই এরকম ঝাড়বাতি লাগানো হয়। এগুলো পুজো প্যান্ডেলের সৌন্দর্য অনেক গুন বাড়িয়ে দেয়। এই বছর কালীপুজোর সময় বারাসাতের কোন একটি পুজো প্যান্ডেল থেকে আমি এই ঝাড়বাতির ফটোগ্রাফিটি করেছিলাম। তবে এখন মনে পড়ছে না ঠিক কোন প্যান্ডেল থেকে করেছিলাম। অনেকদিন পরে ফটোগ্রাফিটি দেখে বেশ ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম।
স্থান : মধ্যমগ্রাম ,নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
এখানে তোমরা দেখতে পাচ্ছো স্টার মল লেখা রয়েছে ইংলিশে লাইটিং এর মাধ্যমে। আমাদের এখানকার সব থেকে বড় যে মল টি রয়েছে তার সামনে এটি লেখা ছিল। এই লেখাগুলো দূর থেকেও ফোকাস করে। আমি যখন মাঝে মাঝে এই স্টার মলের পাশ দিয়ে যাই, এই লেখাগুলো দেখতে বেশ ভালো লাগে তখন। কয়েকদিন আগে আমি স্টার মলে গেছিলাম তখন সেখান থেকে এই ফটোগ্রাফিটি করেছিলাম। বিভিন্ন অ্যাঙ্গেলেই কিছু ফটোগ্রাফি করেছিলাম এই লেখাটির তবে তার মধ্যে থেকে একটি ফটোগ্রাফি তোমাদের সাথে আজ শেয়ার করলাম।
স্থান : মধ্যমগ্রাম ,নর্থ চব্বিশ পরগনা,ওয়েস্ট বেঙ্গল ।
এই ফটোগ্রাফিটি একটি ক্যাফের ভেতর থেকে তোলা। মূলত মধ্যমগ্রামের একটি ক্যাফে ছিল এটি। এই ক্যাফেটি নতুন উদ্বোধন হয়েছিল, এজন্য ভিতরে বেশ সুন্দর করে সাজানো ছিল। কিছুদিন আগে আমি এবং আমার এক বন্ধু এই ক্যাফেতে গেছিলাম। সেখানে গিয়ে দেখি ভিতরে বেশ সুন্দর করে লাইটিং করেছে এবং সুন্দর করে সাজিয়েছে। ক্যাফের ভিতরের পরিবেশটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল।
স্থান : নিউ ব্যারাকপুর, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল ।
এই ফটোগ্রাফিতে তোমরা বড় একটি লেক দেখতে পাচ্ছো। এরকম লেকের সৌন্দর্য সত্যি মুগ্ধ করে সবাইকে। অনেক আগে এরকম লেকের পাড়ে গিয়ে বসে থাকতাম, বেশ ভালো লাগতো। যাইহোক, এই ফটোগ্রাফিটি আমি সরস্বতী পুজোর দিন কলেজে যাওয়ার সময় তুলেছিলাম। আমাদের পূর্বের কলেজের পাশে একটি বড় লেক ছিল। সেই লেকটা দেখতে বেশ বড় এবং সুন্দর। আমি লেকের পাড়ের একটা অংশে দাঁড়িয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম।
স্থান : এপিসি কলেজ ক্যাম্পাস, নিউ ব্যারাকপুর, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল ।
এই ফটোগ্রাফিতে তোমরা দেখতে পাচ্ছ কিছু লোক স্নান করার পূর্বে পুকুর ঘাটে রয়েছে। সাধারণত গ্রামের এরকম দৃশ্য অনেক দেখা যায় পুকুর পাড়ে গেলে। তবে এই দৃশ্যটি আমি ধারণ করেছি আমাদের পূর্বের কলেজ ক্যাম্পাসের ভিতর থেকে। আমাদের কলেজ ক্যাম্পাসের ভিতরে বেশ সুন্দর একটা পুকুর রয়েছে। সরস্বতী পুজোর সময় কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখি তিনজন লোক স্নানের জন্য দাঁড়িয়ে রয়েছে সেই পুকুর ঘাটে। এরকম দৃশ্য খুব বেশি দেখা যায় না শহরে, সেই জন্য এই দৃশ্যের একটা ফটোগ্রাফি করে রেখেছিলাম সেদিন।
স্থান : বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
এই ফুলগুলোর নাম খুব সম্ভবত চন্দ্রমল্লিকা ফুল। ফুল আমরা সবাই অনেক ভালোবাসি। ফুলের সৌন্দর্য আমাদের সবাইকেই মুগ্ধ করে। যাইহোক, এই ফুলগুলোর ফটোগ্রাফি আমি আমার এক বন্ধুর বাড়ির সামনে থেকে তুলেছিলাম। কিছু দিন আগে তাদের বাড়িতে বিকালের সময় ঘুরতে গিয়ে এই ফুলগুলো আমি দেখতে পাই। সেখান থেকেই মূলত এই ফটোগ্রাফিটি করেছিলাম।
স্থান : কলকাতা, ওয়েস্ট বেঙ্গল।
এই ফটোগ্রাফিটি ফাইভ স্টার একটি হোটেলের ভেতর থেকে তোলা। গত বছর আমাদের ছোট দাদার বার্থডেতে আমরা গেছিলাম এই ফাইভ স্টার হোটেলটিতে। এর ভেতরের পরিবেশটা জাস্ট অসাধারণ ছিল। আমি তো ঢুকেই অবাক হয়ে গেছিলাম কারণ প্রথমবারই আমি গেছিলাম এরকম কোন ফাইভ স্টার হোটেলে। সেখানে গিয়ে আমি ভেতরের অনেক ফটোগ্রাফি করেছিলাম। সেখান থেকে একটি ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করলাম।
🍂🍂পোস্ট বিবরণ🍂🍂
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |

জাস্ট অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। সবগুলো ফটোগ্রাফি একটি থেকে একটি অসাধারণ হয়েছে এবং এই সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো যখন একটির পরে একটি আমি দেখতে পেলাম তখন অনেকটা মুগ্ধ হয়ে গেলাম৷ খুব সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি ফুটিয়ে তুলেছেন এবং খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য৷
আমার শেয়ার করে ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন, এটা আমার জন্য অনেক খুশির বিষয় ভাই।
একদম। প্রতিনিয়ত নতুন ফটোগ্রাফি আপনার কাছ থেকে দেখতে পাব বলে আশা করি।
ভাই আপনি আজকে আমাদের মাঝে এলোমেলো ভাবে তোলা কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।
আমার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি যে আপনার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, সেটা জেনে ভালো লাগলো ভাই।
বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করতে আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি এবং ভালোবাসি। দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন, সত্যিই ফটোগ্রাফি করে পরবর্তীতে সেই ফটোগ্রাফি গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। ফুলের ফটোগ্রাফিটি অসাধারণ লেগেছে আমার কাছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার তোলা বিভিন্ন দৃশ্যের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। আসলে এরকম ভিন্ন ভিন্ন দৃশ্যের ফটোগ্রাফি গুলোর মধ্যে এক অপরূপ সৌন্দর্য নিহিত। আপনার তোলা সবকয়টি ফটোগ্রাফি গুলোর মধ্যে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো আপনার কাছে সুন্দর লেগেছে, এটা আমার জন্য খুশির বিষয় ভাই।
ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সত্যি ভাইয়া বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে ঝাড়বাতি গুলো অনেক বড়।প্রতিটি ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোকে নিয়ে, আপনার এই প্রশংসামূলক মন্তব্যটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে লেকের ফটোগ্রাফিটি অসাধারণ হয়েছে। এবং ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে।
ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে সুন্দর লেগেছে, জেনে ভালো লাগলো।
আপনি ভিন্ন ভিন্ন জায়গা থেকে সাতটি ফটোগ্রাফি করেছেন। আর আজকে সেগুলো সবার মাঝে শেয়ার করলেন দেখে অনেক বেশি ভালো লাগলো। আমি তো আপনার প্রথম ফটোগ্রাফি টা দেখে একেবারে সেই ফটোগ্রাফির দিক থেকে চোখ ফেরাতেই পারছিলাম না। কারণ এই ফটোগ্রাফিটার সৌন্দর্য সবথেকে বেশি ভালো ছিল। এক, দুই এবং ছয় নম্বর ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে। অনেক বড় একটা ঝাড়বাতির ফটোগ্রাফি ছিল এক নাম্বারে। আর এই ফটোগ্রাফিটা এক কথায় মনোমুগ্ধকর ছিল।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, আপনার এত সুন্দর মন্তব্যের জন্য
ভাই আপনার এত সুন্দর সব এলোমেলো ভাবে তোলা সাতটি ফটোগ্রাফি এত সুন্দর ছিল যে, কোনটা রেখে কোনটা দেখব এবং কোনটার প্রশংসা বেশি করব, আমি তো এটাই ভেবে পাচ্ছিলাম না। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন, যেগুলো অনেক বেশি মনোমুগ্ধকর হয়। আপনি ভিন্ন ভিন্ন স্থান থেকে সবগুলো ফটোগ্রাফি করেছেন। যার কারণে এসব কিছুর সৌন্দর্য সবমিলিয়ে একটি পোস্টে দেখতে ভালো লাগতেছে। সবগুলো সুন্দর একেবারে আকর্ষণীয় ছিল। আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসা করতে হচ্ছে।
আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর এত সুন্দর প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
বাহ আপনি তো বেশ চমৎকার এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। সত্যি বলতে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আর এই ধরনের ফটোগ্রাফি গুলো বার বার দেখতে মন চায়। এবং ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।