সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাস গিয়ে তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি (পর্ব -০২)
নমস্কার,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো । সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক ভাল আছি। |
|---|
তোমাদের আগেও জানিয়েছিলাম প্রায় বছরখানেক আগে ফিশারি রিলেটেড আমাদের একটি ট্রেনিং অনুষ্ঠিত হয়েছিল সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে। সোনারপুর নামক একটি জায়গায় এটি অবস্থিত ছিল। সর্বমোট ৭ দিন আমাদের এখানে যেতে হয়েছিল। সেই সময় সেখানে গিয়ে যে ফটোগ্রাফি গুলো করেছিলাম তার মধ্যে থেকে কিছু ফটোগ্রাফি আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব।
প্রথমে শেয়ার করা এই ফটোগ্রাফিতে সুউচ্চ একটি নারকেল গাছের সাথে ছোট ছোট আরও কিছু নারকেল গাছ দেখা যাচ্ছে। বেশ সুন্দর লাগছিল এই নারকেল গাছ ফটোগ্রাফিতে । ট্রেনিংয়ের যেদিন আমাদের পুকুরে মাছ ধরতে নিয়ে গেছিল সেই দিন যাওয়ার পথে ক্যাম্পাসের একাংশ থেকে এই ফটোগ্রাফি করেছিলাম।
ক্যাম্পাসের পাশের জমিতেই চলছে ঘাস পরিষ্কার করে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানোর কাজ। এই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ফুল গাছের বাগান দেখেছিলাম । বিভিন্ন ধরনের ফুল ছিল সেই বাগানগুলোতে। ক্যাম্পাসের সৌন্দর্য অনেকাংশ বাড়িয়ে দিয়েছিল এসব ফুল বাগান গুলো।
পুকুরপাড়ের একটি অংশে ঘন সবুজের সমারোহ দেখতে পেয়েছিলাম । ফটোগ্রাফিতে যদিও সবুজের ব্যাপারটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে বেশ সুন্দর লাগছিল এই সবুজের সমারোহ দেখতে। ক্যাম্পাসের মধ্যে ঘোরাঘুরির এক পর্যায়ে এই ফটোগ্রাফিটি তুলেছিলাম আমি।
ফটোগ্রাফারের ফটোগ্রাফি! আমাদের এই বন্ধু সবার ফটোগ্রাফি এবং বিভিন্ন প্রয়োজনীয় ফটোগ্রাফি যেগুলো আমাদের ট্রেনিংয়ের জন্য প্রয়োজনীয় ছিল সেইগুলো তুলে বেড়াচ্ছিল। কিন্তু বেচারা বন্ধুর ফটোগ্রাফি কেউ করছিল না। সে যখন আমাদের ফটোগ্রাফি করছিল সেই সময় তার এই ফটোটি তুলেছিলাম। পরে যখন তাকে এই ফটোগ্রাফিটি দিয়েছিলাম সে বেশ খুশি হয়েছিল।
ক্যাম্পাসের গেটের সামনের রাস্তা দিয়ে দুই বন্ধু হেঁটে যাচ্ছে। ট্রেনিং শেষে ছুটি হওয়ার পর হেঁটে যখন অটো স্ট্যান্ডের কাছে যাচ্ছিলাম তখনই ফটোগ্রাফিটি করেছিলাম। তখন আমার দুই বন্ধু সামনে ছিল এবং আমরা আরো তিনজন বন্ধু পিছনে ছিলাম আর গল্প করতে করতে অটোস্ট্যান্ডের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলাম।
সবুজ মেহগুন গাছের সারি। রাস্তার দুই ধারেই লাগানো ছিল গাছ গুলো এই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। এই গাছগুলো থাকার কারণে রাস্তা দিয়ে চলাচলের সময় গরমের প্রভাবটা কম লাগছিল। গরমের মধ্যেও সবুজের শীতলতা পাওয়া যাচ্ছিল গাছগুলোর নিচে দিয়ে হেঁটে যাওয়ার সময়।
কনফারেন্স হল এর মধ্যে সবাই মন দিয়ে প্রফেসরের বক্তব্য শুনছিল। যদিও সেই দিন আমাদের কোন বিষয়ের উপর পড়াচ্ছিল সেটা মনে নেই, তবে প্রফেসরের বক্তব্য শুনতে শুনতে একটু অন্যমনস্ক হয়ে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম সেটা স্পষ্ট মনে আছে।
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান : সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাস, সোনারপুর - চাঁদমারি রোড, আরাপাঞ্চ, পশ্চিমবঙ্গ ৭০০১৫০
সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাস থেকে তোলা দ্বিতীয় পর্বের কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাস গিয়ে তোলা এলোমেলো খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। এরকম জায়গায় গেলে বেশ ভালোই লাগে। আপনি তো দেখছি কনফারেন্স হল এর মধ্যে প্রফেসরের বক্তব্য মনোযোগ দিয়ে না শুনে ফটোগ্রাফি করেছেন সেখানকার। যাই হোক সম্পূর্ণটা আমাদের মাঝে এত সুন্দর ভাবে তুলে ধরে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই আপনাকে।
আপনার সুন্দর মতামত আমাদের সাথে শেয়ার করেছেন সেটা দেখে অনেক ভালো লাগলো ভাই। ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর ছিল আপনার করা ফটোগ্রাফি গুলো। ক্যাম্পাসের সুন্দর সুন্দর দৃশ্যগুলো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন ক্যাম্পাসের দৃশ্যগুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।
ক্যাম্পাসের সুন্দর দৃশ্যগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই ।এছাড়াও আমার ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই,সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে ট্রেনিং চলাকালীন সময়ে ক্যাম্পাসের ভেতরে প্রাকৃতিক দৃশ্য সহ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ হয়েছে। প্রতিটা ফটোগ্রাফি, খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন সেই সাথে সুন্দর বর্ণনা করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাই শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য।
এরকম জায়গাগুলোতে গিয়ে ফটোগ্রাফি করার আনন্দ একেবারে অন্যরকম হয়। আপনি তো দেখছি শষ্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাসে গিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছেন। বিভিন্ন রকম চিত্র তুলে ধরেছেন এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে। ফটোগ্রাফি গুলোর বর্ণনা ও কিন্তু অসম্ভব ভালো ছিল। কনফারেন্স হল এর মধ্যে সবাই মন দিয়ে প্রফেসরের বক্তব্য শুনছিল আর অন্যদিকে আপনি ফটোগ্রাফি করছিলেন অন্যমনস্ক হয়ে দেখছি। দ্বিতীয় পর্বের ফটোগ্রাফি ভালো লাগলো।
হ্যাঁ আপু সবুজ প্রকৃতির মধ্যে গিয়ে ফটোগ্রাফি করতে বেশ আনন্দই লাগে । ধন্যবাদ আপু আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য।
কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাসে গিয়ে তোলা এলোমেলো ফটোগ্রাফির প্রথম পর্ব দেখেছিলাম। আজকের ফটোগ্রাফি গুলোও দারুণ হয়েছে ভাই। আপনি তো দেখছি বেশ ভালোই ফটোগ্রাফি করেন। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। এরকম সবুজ প্রকৃতি দেখতে আমার বেশ ভালো লাগে। যাইহোক এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে দুর্দান্ত লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো ভাই । এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কমেন্টটি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সোনারপুর নামক জায়গাটিতে সাত দিনের জন্য ট্রেনিংয়ে গিয়ে সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন দেখছি। সুউচ্চ নারকেল গাছটির সাথে ছোট ছোট নারকেল গাছগুলির দৃশ্য সুন্দর দেখাচ্ছে। সবুজ মেহেগুন সারিটি তো অপূর্ব লাগছে দেখতে। পুকুরপাড়ের ঘনসমুজের সমারোহ টিও সুন্দর লাগছে। এছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও সুন্দর ছিল।
সবগুলো ফটোগ্রাফির আলাদা আলাদা ভাবে বর্ণনা করে প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।