রাতের কলকাতা

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা ,

সবাই তোমরা কেমন আছো ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।

কলকাতা আমার খুবই কাছের একটা শহর। ‘এই শহর জানো আমার প্রথম সবকিছু’-র মতো। আমি হাঁটতে খুব ভালবাসি, কিন্তু এখন এতটা সুযোগ হয় না। আমার এক কাকু বাড়ির সামনে দিয়ে গড়িয়াহাট হয়ে, গোলপার্ক হয়ে আবার সাদার্ন অ্যাভিনিউয়ের কাছে যে রাস্তাটা যায়, ওই রাস্তাটায় হাঁটতে প্রচন্ড ভালবাসতাম এক সময়। বহু বন্ধুর সঙ্গে ওই রাস্তায় হেঁটেছি এবং দীর্ঘ কথোপকথনের একটা সিন চলেছে। এই রকম কতবার হয়েছে। অনেক কিছু আছে। বলতে গেলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। সেজন্য বেশি ডিটেলিং-এ যাচ্ছি না। হা হা হা...

তবে নিজের গাড়ি, ঠিকঠাক বন্ধুবান্ধব যখন থাকে তখন আমি রাতের কলকাতা দেখতেও বেরোই যেটা আমার প্রচন্ড একটা অ্যাট্রাকশন। ডে বাই ডে রাতের কলকাতার একটা অদ্ভুত অ্যাট্রাকটিভ ব্যাপার চলে এসেছে। আলো দিয়ে সাজানো থাকে শহরটা এবং যদিও মানুষজন সবাই ব্যস্ত, তবু কেমন একটা মায়ানগরী মনে হয় কলকাতাকে, স্পেশালি যখন অনেকটা রাত হয়ে যায়। রাতের কলকাতায় ড্রাইভে যেতে খুব ভাল লাগে। তবে আজ পার্ক স্টিটের আশেপাশের কয়েকটা জায়গার ফটোগ্রাফি আপনাদের সামনে শেয়ার করব। সেখানে দেখানোর চেষ্টা করব রাতের কলকাতা টা ঠিক কিরকম দেখায়। তবে কলকাতার এক এক জায়গার দৃশ্য এক এক রকম। শুধু একটা পার্টিকুলার জায়গা দেখে পুরো কলকাতাটাকে বিচার করা বেশ মুশকিল।

IMG-20230104-WA0067.jpg

পার্ক স্ট্রিটের আশেপাশে যেহেতু ভিক্টোরিয়া মেমোরিয়াল, ময়দানসহ অনেক বিখ্যাত জায়গা রয়েছে সুতরাং এখানে ঘোড়ায় চড়ার প্রচলনটা বেশ দেখা যায়। দিনের বেলা তো অবশ্যই তবে রাতের বেলাও লোকজন ঘোড়া নিয়ে বেরোয় এবং বহু সৌখিন লোক আছে যারা রাতের বেলা ঘোড়ায় করে চড়তে বেশ পছন্দ করে।

IMG-20230104-WA0068.jpg

রাত হলেই কলকাতার প্রশাসনিক ব্যবস্থা বেশ স্ট্রং হয়ে যায়। জায়গায় জায়গায় পুলিশ মোতায়ন করা হয়, যাতে কোন ধরনের অসুবিধা না হয় সাধারণ জনগণের। তাছাড়াও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য বেশ তৎপর থাকে পুলিশরা।

IMG-20230104-WA0074.jpg

IMG-20230104-WA0073.jpg

রাতের কলকাতার সব থেকে বেশি ইন্টারেস্টিং যে ব্যাপারটা আমার কাছে লাগে সেটা হল ট্রাফিকে দাঁড়িয়ে থাকা রংবেরঙের এবং বিভিন্ন রকমের গাড়ি। কখনো সাদা গাড়ির মাঝখানে হলুদ ট্যাক্সি আবার কখনো পরপর গোটা কয়েক হলুদ টাক্সি।

IMG-20230104-WA0070.jpg

IMG-20230104-WA0069.jpg

এই ফটোটা তুলেছিলাম ২৬ শে ডিসেম্বর পার্ক স্টিটের যে চার্চ রয়েছে ঠিক তার সামনে থেকে। ঠিক তার আগের দিন এই জায়গাটাতে প্রচুর লোক সমাগম ছিল। তবে একদিন পর সেখানে কোন লোক না থাকলেও লাইটিং ছিল খুব জমজমাট এবং দেখতেও খুব সুন্দর লাগছিল রাস্তাটাকে।

IMG-20230104-WA0072.jpg

IMG-20230104-WA0071.jpg

এই ফটো গুলো তোলা হয়েছিল পার্ক স্টিট থেকে বেশ কিছুটা এগিয়ে কলকাতা মিউজিয়ামের ঠিক অপজিট রাস্তা থেকে। এই রাস্তাটাতে আলো একটু কম থাকলেও বেশ ফাঁকা থাকে রাতের বেলা। সুতরাং হাটাহাটি করার জন্য এবং গাড়ি দিয়ে ঘোরাঘুরি করার জন্য এ রাস্তাটা পুরো পারফেক্ট।

ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: পার্ক স্ট্রিট, কলকাতা।

আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবার সাথে অন্য কোন ব্লগে আবার কথা হবে । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🏙️🌆🌁 ধন্যবাদ সবাইকে 🏙️🌆🌁

Sort:  
 3 years ago 

রাতের কলকাতার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর করে তুলেছেন। তাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে চার্জের সামনে লাইটিং এর ফটোগ্রাফি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার খুব ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60461.97
ETH 1591.47
USDT 1.00
SBD 0.42