বৃষ্টিভেজা লাল কাঠগোলাপ ফুলের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার সবাইকে,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও ঠিকঠাক আছি। আজ আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে বিভিন্ন রকমের আর্ট আমি শেয়ার করে যাচ্ছি। আজ একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব।

আজ আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফির পোস্ট শেয়ার করব। আজ যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব সেই ফুলের নাম হচ্ছে কাঠগোলাপ। এই কাঠগোলাপ ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে। আমি আজ বৃষ্টি ভেজা লাল কাঠগোলাপ এর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। বেশ কিছুদিন আগে কোন এক বৃষ্টির দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলাম ইকোপার্কে যাব বলে। সর্বমোট আমরা চারজন বন্ধু ইকো পার্কে যাওয়ার প্লান করি। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে ছিলাম রীতিমতো বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে বেরিয়ে আমি আমার এক বন্ধুর বাড়ি গিয়ে কিছু সময় অপেক্ষা করি বৃষ্টি থামার জন্য। বৃষ্টি থামলেই আমরা ইকো পার্কের উদ্দেশ্যে রওনা করব এটা আলোচনা করতে থাকি। একটানা অনেকটা সময়ই বৃষ্টি হয় ।বৃষ্টি থামতে থামতে দুপুর দুটোর মতো বেজে যায়। বৃষ্টি থামার পরে চার জন মিলে নিকটবর্তী বাস স্ট্যান্ড থেকে ইকোপার্কের উদ্দেশ্যে রওনা করি। ইকো পার্কে পৌঁছে টিকিট কেটে আমরা যখন ইকো পার্কের মধ্যে প্রবেশ করি ইকো পার্কের মধ্যে এক আলাদা সৌন্দর্য বিরাজ করছিল। বৃষ্টি হওয়ার কারণে ইকোপার্ক খুবই সুন্দর লাগছিল সবুজে সবুজ হয়ে উঠেছিল চারপাশের পরিবেশ। ইকোপার্কে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। সবুজ প্রকৃতির দেখার সুন্দর একটি জায়গা কলকাতার বুকে থাকলে সেটি হল এই ইকো পার্ক। আমি পার্কে গিয়েই ফটো তোলায় শুরু করে দিই বিভিন্ন জায়গার । আমি ইকো পার্কে গিয়ে অনেক ধরনের ফটো তুলেছিলাম আজ তার মধ্যে শুধু লাল কাঠগোলাপের ফটোগ্রাফি গুলো শেয়ার করব। যাইহোক এদিক-ওদিক ঘুরতে ঘুরতে আমি যখন এই লাল কাঠগোলাপ গাছের কাছে গিয়ে পৌঁছায় এই গাছের বৃষ্টি ভেজা ফুলের সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে নেয়। ফুলের সৌন্দর্য দেখেই আমি মুগ্ধ হয়ে যাই। আমি খুব মন দিয়ে ফুলের সৌন্দর্য কিছুটা সময় উপভোগ করি তারপর এই ফুলের সৌন্দর্য আমি আমার ক্যামেরাবন্দি করে ফেলি।

সারা বছর ধরেই ইকো পার্কের সৌন্দর্য ভিজিটরদের মন কেড়ে নেয়। খুবই সাজানো-গোছানো পার্ক এটি। আমি এর আগেও অনেক বার এই ইকো পার্কে ঘুরতে গেছি খুবই সুন্দর একটি জায়গা গেলেই মন ভরে যাবে। আরেকটি ব্যাপার হল ইকোপার্ক এত বড় এক থেকে দুই দিনে কখনোই পুরোপুরি ইকো পার্কের সমস্ত জায়গা ঘুরে দেখা সম্ভব নয়। যাইহোক সেদিন যতটা পারি ঘুরেছিলাম চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে বারবার অভিভূত হয়ে যাচ্ছিলাম। অনেক ফটোগ্রাফি করেছি আস্তে আস্তে সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ।আজকে শুধু এই লাল কাঠগোলাপের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

InShot_20220912_185448128.jpg

InShot_20220912_185612383.jpg

InShot_20220912_185801706.jpg

ক্যামেরা পরিচিতি : SAMSUNG

ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান : ইকো পার্ক, কলকাতা।

InShot_20220912_185932502.jpg

InShot_20220912_190419939.jpg

InShot_20220912_185841871.jpg

ক্যামেরা পরিচিতি : SAMSUNG

ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান : ইকো পার্ক, কলকাতা।

InShot_20220912_190217762.jpg

InShot_20220912_185708951.jpg

আজকের শেয়ার করা বৃষ্টিভেজা লাল কাঠগোলাপ ফুলের কিছু ফটোগ্রাফি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন । সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন , সুন্দর থাকেন ,হাসিখুশি থাকেন , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকেন , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 4 years ago 

এই ফুলের নাম কাঠগোলাপ সেটা জানতাম না। চাঁপা ফুল নামেই জানতাম। তবে ফুলগুলি অসাধারণ সুন্দর।

 4 years ago 

এই ফুলের নাম অনেক জায়গায় অনেক রকম হতে পারে কিন্তু কাঠগোলাপ হিসেবেই আমি জানি ।

 4 years ago 

হতে পারে। আমি এতদিন চাঁপা বলেই জানতাম।

 4 years ago 

চাঁপা স্থানীয় নাম হতে পারে ওই ফুলের । যদিও ওই নাম নিয়ে আমি পুরোপুরি শিওর না কিন্তু এটিকে কাঠ গোলাপ বলা হয় এটি আমি পুরোপুরি সিওর।

 4 years ago 

আরো একজনকে দেখলাম যে কাঠগোলাপ নামেই ফটোগ্রাফি পোষ্ট করেছে। যাই হোক ফুলটা খুব সুন্দর।

 4 years ago 

ইকো পার্কের ভেতরে বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। দেখে সত্যি ভালো লাগলো। লাল রঙের কাঠগোলাপ এর আগে কখনো দেখা হয়নি। আপনার এই ফটোগ্রাফির মাধ্যমে দেখলাম। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 4 years ago 

আপু আমিও প্রথম বারের মতো লাল কাঠ গোলাপ গুলো সেই দিন দেখেছিলাম ।

 4 years ago 

আপনার ইকোপার্ক ভ্রমণের অভিজ্ঞতা বেশ চমৎকার ছিল ।বন্ধুরা মিলে বেশ ভালো সময় কাটিয়েছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই চমৎকার হয়েছে। কাঠগোলাপ আমার খুবই পছন্দের একটি ফুল ।লাল কাঠ গোলাপ কখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি। আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে নিলাম। প্রতিটি ফুল বৃষ্টিতে ভিজে আছে অপরূপ সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 4 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর সাজিয়ে গুছিয়ে একটি কমেন্ট করার জন্য। সত্যি কথা বলতে গেলে আমিও সেদিন প্রথম বারের মতো লাল কাঠ গোলাপ গুলো দেখেছিলাম ।আমিও এর আগে কোনদিন লাল এই কাঠ গোলাপ দেখিনি কিন্তু অন্যান্য বেশ কয়েকটি কালারের কাঠ গোলাপ আমি আগে দেখেছি।

 4 years ago 

আপনার তোলা কাঠগোলাপ ফুলের ফটোগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগুলো করার পাশাপাশি বর্ণনা গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই ফটোগ্রাফির প্রশংসা করার জন্য।

 4 years ago 

ফুল খুবই প্রিয় একটি জিনিস । মানুষকে মুগ্ধ করে ফুল । আপনি অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করেছেন । খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন এটা বেশ ভালো লাগলো । ধন্যবাদ সুন্দর একটা মনোমুগ্ধকর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলোর সুন্দরভাবে প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

খুব সুন্দর হয়েছে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো। কাঠগোলাপ ফুলের এই রং খুব বেশি একটা দেখা যায় না। তবে এইরকম কিছু ফটো আমারও তোলা আছে। পরে কোনো একদিন share করবো।

 4 years ago 

ঠিক আছে আপনি যখন শেয়ার করবেন আমি অবশ্যই পোস্টটি দেখে নেব।

 4 years ago 

ওয়াও ভাইয়া লাল কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। আপনি অনেক সুন্দর ভাবে ফুল গুলোর বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে দারুন লাগছে ধন্যবাদ আপনাকে ভাইয়া

 4 years ago 

ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফির প্রশংসা করার জন্য।

 4 years ago 

ভাইয়া আপনি তো বন্ধুদের সাথে বেশ মজা করেছেন।এর আগে ও ইকো পার্ক নিয়ে অনেক ফটোগ্রাফি দেখেছি।বেশ সুন্দর একটি জায়গা কলকাতার দেখতেছি।কখনো যাওয়া হলে দেখতে যাবো।কাঠগোলাপের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 4 years ago 

ধন্যবাদ আপু আপনাকে আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য । সুযোগ হলে কোনো একদিন গিয়ে ইকো পার্ক ঘুরে আসবেন। সত্যিই খুব সুন্দর জায়গা।

 4 years ago 

আমি প্রথমে করবী ভেবেছিলাম।পরে পাতা দেখে বুঝতে পারলাম কাঠগোলাপ।আলোক চিত্রগুলো দারুন হয়েছে।তবে আমার কাঠগোলাপ সাদা টাই বেশি ভাল লাগে।

 4 years ago 

আমরা সাদা কাঠগোলাপ সাথে বেশি পরিচিত এজন্য সাদাটাই আমাদের কাছে বেশি ভালো লাগে।

 4 years ago 

ওয়াও, ভাইয়া আপনার লাল কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। আসলেই যে কোন ফুলের উপর বৃষ্টির ফোটা পড়লে ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। লাল কাঠ গোলাপ ফুল গুলো আগে কখনো দেখিনি। আমার অনেক ভালো লেগেছে ফুলগুলো।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর এত সুন্দরভাবে প্রশংসা করার জন্য। সেটাই বৃষ্টির ফোটা যে কোন ফুলের উপর পড়লেই সজীবতায় ভরে ওঠে ফুলো গুলো খুবই ভালো লাগে দেখতে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.082
BTC 62530.03
ETH 1633.28
USDT 1.00
SBD 0.44