আমার বাংলা ব্লগ। নার্সারি এবং ফুলের ফটোগ্রাফি। ১০% পে-আউট লাজুক খ্যাক এর জন্য।
ফটোগ্রাফি - ১
নার্সারিতে যাওয়ার পর একটা সেলফি নিলাম গাঁদা ফুলের সাথে। এখানে বিভিন্ন জাতের গাঁদা ফুল আছে। লাল, হলুদ, হালকা গোলাপি এবং বড় আকারে যে গাধা ফুলটি সেটি।
কিছু কথা।
একটা কথা আছে ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না এটা যেমন চিরসত্য একটি কথা। তদ্রুপ ফুল ভালবাসে না এরকম কোন মানুষ আছে বলে মনে হয় না। ফুল পবিত্র একটা জিনিস, ফুলের সৌন্দর্য গাছেই, গাছে ফুলের পরিপূর্ণ সৌন্দর্য ফুটে ওঠে। যেখান থেকে ফুল মানুষকে আকৃষ্ট করে তার সৌরভ ছড়িয়ে। প্রতিটা মানুষেরই ফুলের প্রতি একটা ভালবাসা কাজ করে। এবং সে ভালোবাসার টানেই মানুষ ফুল দেখলেই ছুঁতে চায় দেখতে চায় ঘ্রাণ নিতে চায়। আর সেই ভালোবাসার টানেই নার্সারির দিকে ছুটে যাওয়া।
বৃহস্পতিবার দিন সকাল বেলায় ঘুম থেকে উঠলাম দশটার দিকে। গোসল করে ফ্রেশ হয়ে নাস্তা পানি খেয়ে বাড়ি থেকে বের হতে এগারোটা। আস্তে আস্তে হেলেদুলে হাটি হাটি পাপা করে দোকানের দিকে গেলাম। আমাদের বাড়ি থেকে দোকানগুলো ২/৩ মিনিটের রাস্তা সেখানে গিয়ে এক বন্ধুকে ফোন দিলাম। সে আসার অপেক্ষায় ছিলাম আর দোকানের পাশেই একটা নার্সারি চিন্তা করলাম বন্ধু আসতে যতক্ষণ লাগে আমি ততক্ষণে নার্সারিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আসি।
নার্সারির আমি নাম বলতে পারছিনা এই কারণেই, কারণ এই নার্সারির কোন নাম নেই। এটা হচ্ছে আমাদের পাড়ার ভিতরেই, এই নার্সারিতে বীজ বুনে চারা উপযুক্ত একটা বয়স হলে এখান থেকে সরিয়ে বাজারে যে বড় নার্সারি টা আছে সেখানে ট্রান্সফার করা হয়। আমি দেখলাম আমার সমবয়সী একটা ছেলে সেখানে কাজ করছে। সে আমাকে চেনে জানে তাকে আমি বললাম যে নার্সারির গেট নাই তারপর সে আমাকে ভিতরে ঢুকার ব্যবস্থা করে দিল আমিও সেখানে গেলাম।
নার্সারির ঢুকে খুবই ভালো লাগলো বিভিন্ন ধরনের ফুল-ফলের বিজ এবং কি শাক সবজির বীজ অনেক সুন্দর করে লাগানো হয়েছে। এগুলো একটা উপযুক্ত বয়স হলে এগুলো এখান থেকে সরিয়ে ফেলবে। আমি নিজের ইচ্ছে মত অনেকগুলো ফটোগ্রাফি করলাম। আর সে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ২
এটি হচ্ছে একটি গাধা ফুল, এটি গাড়ো হলুদ বর্ণের এ ফুলটি দেখতে খুবই সুন্দর এবং আকারে অনেক বড়।
ফটোগ্রাফি - ৩
এটা হচ্ছে গাড়ো হলুদ গাঁদা ফুল।
ফটোগ্রাফি - ৪
এখানে সব প্রজাতির গাঁদা ফুল একসাথে নার্সারিতে লাগানো আছে।
ফটোগ্রাফি - ৫
এগুলো হচ্ছে বিজ, কিন্তু এই বীজগুলো কিসের আমি বলতে পারতেছি না। অনেকটা দেখতে লালশাকের বীজের মতো।
ফটোগ্রাফি - ৬
অ্যালোভেরা গাছ গাছগুলো এখনো অনেক ছোট দেখতে খুবই সুন্দর লাগে।
ফটোগ্রাফি - ৭
এগুলো হচ্ছে বরিশালের আমড়া গাছের চারা। দেখতে খুবই সুন্দর লাগে আর সকাল বেলার সোনালী রোদের ঝিলিক আমি চোখ মেলতে পারছি না। আর নার্সারি টা সম্পূর্ণ মাঠের মধ্যখানে। আর শীতের সময় রোদ এমনিতেই খুব ভালো লাগে। আমার কাছে তখন খুবই ভালো লাগছিল।
ফটোগ্রাফি - ৮
এগুলো হচ্ছে কামরাঙ্গা মরিচ গাছের চারা দেখতে খুবই সুন্দর লাগে কচি একেবারেই সবুজ তেলতেলে একটা ভাব আছে। দেখতে খুবই ভালো লাগছিল তাই ফটোগ্রাফি টা নিলাম।
ফটোগ্রাফি - ৯
এখানে ধনে পাতার বীজ লাগানো হয়েছে। খুব সুন্দর কচি ধনেপাতা গজিয়েছে, আমাদের দৈনন্দিন খাবারের যত সবজি রেসিপি আছে ধনে পাতার ব্যবহার আমরা সবাই করি। এটা ফ্লেভার জন্য গুরুত্বপূর্ণ একটা পাতা। যা যেকোনো রেসিপির সাধ দি-গুণ বাড়িয়ে তোলে।
ফটোগ্রাফি - ১০
এটা হচ্ছে মুলা, শীতকালীন একটি সবজি আমি এই সবজির ফটোগ্রাফি করতাম না। যখন আমার প্রিয় হাফিজ ভাইয়ের কথা মনে পড়ল তখন আমি ফটোগ্রাফি টা পরে নিলাম। কারণ মুলা হচ্ছে আমার হাফিজ ভাইয়ের প্রিয় একটি সবজি।
ফটোগ্রাফি - ১১
এখানে আমার পিছনে যেগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে আমার এলাকার আবাদি জমিন। আমাদের গ্রাম্য ভাষায় এগুলোকে আমরা বিটা বলি। আর বারোমাসি এই বিটা গুলোর মধ্যে সবজির চাষ হয় । অর্থাৎ ষড়োঋতুতে সবজির চাষ হয় এই বিটা গুলোর মধ্যে।
বন্ধুরা আমি আমার গ্রামের নার্সারির ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবং মনের ভাব প্রকাশ করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এবং ভালো-মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত বিদায় নিচ্ছি, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। এখন শীতকাল সবএ প্রায় রং বেরংয়ের গাদা দেখা যায়। গাদা দেখতে বেশ ভালো। এবং বেশ সহজলভ্য বলা যায়। ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ ছিল। পাশাপাপাশি অন্যান্য ফটোগ্রাফি গুলোই খুব সুন্দর হয়েছে। পাশাপাপাশি উপস্থাপনা টাও অনেক ভালো হয়েছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।।
আপনার ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম। এবং আপনার এই ভালো লাগাটাই আমার কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এবং আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কমেন্ট করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
বোঝাই যাচ্ছে আপনি নার্সারিতে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন সেই সাথে ফুলগুলোর খুব সুন্দর ফটোগ্রাফি করে সুন্দর বর্ণনা দিয়েছেন গাঁদা ফুল দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে
জি ভাই, আর শুধু নার্সারি সুন্দর্য টাই দেখলেন তবে আমাদের এলাকাতে ভীষণ সুন্দর। আপনার গাঁদা ফুল অনেক ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম। এবং এত সুন্দর কমেন্ট করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
ভাইয়া নার্সারির ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে ভাইয়া।
আমার কাছে নার্সারির বিভিন্ন রকমের ফুল ও ফলের গাছ দেখতে বেশ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে একটা থেকে একটা।তবে বেশি ভালো লেগেছে অ্যালোভেরা গাছের ফটোগ্রাফি গুলো আর আপনার ২নং ফটোগ্রাফি টা।
এতো সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনার ভাল লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম। এবং আপনিও ফুল এবং ফুলের গাছ দুটোই খুব ভালোবাসেন এটা জেনে আমিও খুশি হলাম। এবং আপনার কমেন্ট পড়ে আমার খুব ভাল লেগেছে আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।
অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। ফুলের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। গাঁদা ফুল গুলো আমাদের বাসার কাছে থাকলে ফটোগ্রাফি করার জন্য যাইতাম। আর ভাই মূলার ছবি দেখলাম এগুলো কি হাতির দাঁতের মতো যে মূলা সেই জাতেত মূলা নাকি??
আপনার জন্য শুভকামনা ভাই।🇧🇩
ভাই আপনার দাওয়াত রইল আপনি অবশ্যই আসবেন ফুলের ফটোগ্রাফি আপনার যত ইচ্ছা করতে পারবেন সমস্যা নেই। আর আপনি মুলোর জায়গায় হাতির দাঁত কোথায় দেখতে পেলেন,হাহাহা। এগুলোর ছবিগুলো উঠিয়েছিলাম হাফিজ ভাইয়ের কথা মনে পড়েছিল, আমার প্রিয় ভাই। আপনার এত সুন্দর কমেন্টের জন্য শুভেচ্ছা রইল ভাইয়া।
বাহ ভাই বাড়িতে গিয়ে নার্সারি তে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং সেই সাথে অনেক অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন । আমার ব্যক্তিগতভাবে গাঁদা ফুলের ফটো গুলো অনেক পছন্দ হয়েছে । নার্সারি টা অনেক সুন্দর ভাই , আপনার জন্য শুভকামনা রইল।
ভাইয়া আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। তবে আমাদের গ্রামটি ও খুব সুন্দর। এবং কি স্বচ্ছ কোলাহলমুক্ত এবং দেখার মত। আপনার আমার ফুলের ফটোগ্রাফি গুলো ভাল লেগেছে জেনে খুবই খুশি হলাম। আপনার জন্য শুভেচ্ছা রইল।
ফুল আমার সবচেয়ে প্রিয়। আপনি সেই ফুলেরই ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দেখতে, আপনাকে ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার ভালো লাগ টাই আমার আনন্দের অংশ। আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কমেন্ট করেন। এবং সেই কমেন্ট পড়ে আমি খুবই আনন্দ অনুভব করি। আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
ফুল সবার কাছে অনেক ভালো লাগে। ফুলের সৌরভ এবং সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে। আপনি ফুলের নার্সারিতে গিয়ে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন।সেই সঙ্গে ছবিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।
ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। শীতকালীন গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। এছাড়াও পোস্টে খুবই সুন্দর ভাবে আপনি বর্ণনা উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
হ্যাঁ ভাইয়া আপনার গাঁদা ফুল গুলো ভাল লেগেছে। ফুল ভালোবাসে না এরকম মানুষ নেই বললেই চলে। আর আমার ফটোগ্রাফি গুলো আপনার পছন্দ হয়েছে। আপনার ভালো লাগা আমার কাজের অনুপ্রেরণা। আপনার জন্য শুভেচ্ছা রইল।