কিছু random ফোটোগ্রাফি : স্মৃতির পাতা থেকে - part 07
আবারো দুই দিন পরে চলে এলাম "স্মৃতির পাতা থেকে" সিরিজ ফোটোগ্রাফি পোস্টের সপ্তম এপিসোড নিয়ে । আজকের ফটোগ্রাফ গুলো নানান ভ্যারাইটির । কোনটি পুজোর, কোনটি গ্রাম প্রকৃতির, কোনটি ফুলের আবার কোনটি নানা ধরণের আর্ট ও ভাস্কর্যের । আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে এই ফটোগুলো আমি তুলেছিলাম । পরিশ্রম ছিলো তবে তার চাইতে বেশি ছিল পরিতৃপ্তি । ছবি তুলতে আমার খুবই ভালো লাগে, আর সেগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করাতে আরো বেশি আনন্দের । দেখুন, আজকের ফোটোগ্রাফি পোস্টটি আপনাদের কেমন লাগে । আপনাদের ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি । পুরোনো স্মৃতির কিছু রঙিন টুকরো শেয়ার করতে গিয়ে আজকে বেশ কিছুটা নস্টালজিক হয়ে পড়লাম ।
আশা করি আপনারা নিচের ছবিগুলি বেশ এনজয় করবেন । তো চলুন শুরু করা যাক আজকের "স্মৃতির পাতা থেকে" এপিসোড সেভেন ।
বি: দ্রঃ এদের মধ্যে বেশ ক'টি ছবি আমার @royalmacro আইডিতে শেয়ার করেছি এর আগে । অধিকাংশ ছবিই ৩-৪ বছরের পুরোনো ।
শ্মশান কালী
আলোকচিত্র তোলার তারিখ : নভেম্বর, ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
শ্বেতপাথরে নির্মিত একটি নয়নলোভন ভাস্কর্য
আলোকচিত্র তোলার তারিখ : নভেম্বর, ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
শ্যামা মূর্তির একটি অনবদ্য নিদর্শন
আলোকচিত্র তোলার তারিখ : নভেম্বর, ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
শুধুমাত্র লোহার শিক দিয়ে নির্মিত ময়ূরের ভাস্কর্য
আলোকচিত্র তোলার তারিখ : নভেম্বর, ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
কোনোরকম ফিল্টার ছাড়া তোলা ব্লু মুনের ফোটো । কোনোরকম এডিটিং ছাড়া শেয়ার করা ।
আলোকচিত্র তোলার তারিখ : নভেম্বর, ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
বাদলা দিনের মনমরা এক বিবর্ণ বিকাল বেলা
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
ফসল ভরা মাঠ হাতছানি দিয়ে ডাকে
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
খেলা হলো সাঙ্গ, এ বার ঘরে ফেরার পালা
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মার্বেল পাথরের মর্মর মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
বিশ্বকবির ব্যবহৃত একটি ভিনটেজ কার
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
অলি ব্যস্ত মধু আহরণে
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
ফড়িং এর পাছে ঘুরে ঘুরে তুলেছি ফটো
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
মেলা থেকে তোলা নানান ধরণের খাদ্য দ্রব্যের ছবি
আলোকচিত্র তোলার তারিখ : জুলাই , ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : SONY
ক্যামেরা মডেল :DSC-W710
ফোকাল লেংথ : ৫ মিমিঃ



















এগুলি কী দিয়ে প্রস্তুত করা হয় তা জানতে আগ্রহী হন।
বাম দিকের একটি কুড়কুড়ে দেখায় এবং ডানদিকেরটি জেলটিনাস তবে দেখতে সুস্বাদু।
১. গজা - চিনির মোড়কে ময়দায় তৈরী কুকিজ
২. জিলেপী - ময়দা ও চিনির রসে প্রস্তুত জিগজ্যাগ আকারের তেলে ভাজা একধরণের অসম্ভব টেস্টি মিষ্টি
হুম.. আমি তাদের প্রত্যেকের স্বাদ কল্পনা করতে পারি।
খুব সুন্দর ফটোগ্রাফি করেন আপনি দাদা। প্রতিটি ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার স্মৃতির পাতা থেকে ছবিগুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ময়ূরের ভাস্কর্য আমার খুব সুন্দর লেগেছে
অসাধারণ ফটোগ্রাফির একটি পোষ্ট, অনেক কিছু দেখলাম এবং শিখলাম।খুবই ভালো লাগলো পোস্টটি দেখে, কোন কিছুই বাদ যায়নি।
রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত ভিনটেজ কারটি দেখে ভাল লাগল।আচ্ছা দাদা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কি হন? আমার ঠিক মনে পড়ছে না।
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ।
দাদা আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। নয়নলোভন ভাস্কর্যটি আমার খুবই ভালো লেগেছে। ময়ূরের ভাস্কর্যটি অসাধারণ লেগেছে। এছাড়াও মৌমাছির মধু আহরণ এর ছবিগুলো আমাকে মুগ্ধ করেছে। সবমিলে দাদা আপনার এই পোস্টে ফাটাফাটি হয়েছে। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
বিশ্বকবির ব্যবহৃত ভিনটেজ কারটা দাদা জাস্ট অসাধারণ ছিল। আর জিলাপির ছবি দেখেই খেতে ইচ্ছে করলো। দাদা স্মৃতির পাতায় এমন আরো কয়েকশত ছবি কি আছে আপনার????
"বিশ্বকবির ব্যবহৃত একটি ভিনটেজ কার" ওল্ড ইজ গোল্ড। শুভেচ্ছা রইল আপনার জন্য ভাই ।
beautiful images
ফড়িং এর ছবিটা সবথেকে বেশি ভালো লেগেছে দাদা। গরম জিলাপির স্বাদ অসাধারন৷ খুব ভালো লাগে।
দাদা আপনার ভেরাইটিস ছবিগুলো মনে হয় যেন জীবন্ত। সাথে আপনার সেই পুরনো গাড়ি আমি জানি গাড়িটি পুরনো হলেও গাড়িটি অনেক ভাল ছিল আপনি অনেক ভালবাসতেন গাড়িটি কে। আপনি প্রথমে যে ভাস্কর্যগুলো দিয়েছেন খুব দেখতে খুবই সুন্দর লাগছে জল করে জ্বলছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ফুলের উপর মধুপোকার ফটোগ্রাফি টা যেটা সত্যি আকর্ষণীয়। দাদা আপনি যেমন উপস্থাপনা করেন, ঠিক এর চাইতে বেশী আপনি গুছিয়ে লিখতে পারেন। এবং কি আপনার পোস্টগুলো পড়তে খুব ভালো লাগে। আপনি অনেক জ্ঞানী এবং অভিজ্ঞ একজন মানুষ। আপনি আমার বাংলা ব্লগের একজন চেয়ারম্যান হিসেবে আপনার দক্ষতা টা অনেক বেশি। জানি আপনার প্রশংসা করে শেষ করা যাবে না। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল দাদা।
দাদা আপনার ছবি গুলো সবসময় অসাধারণ হয়। অনেক অচেনাকে চিনে নিচ্ছি আপনার দেয়া ছবির মাধ্যমে। আপনার দেয়া ছবি গুলো যেন কথা বলে। ভাল থাকবেন সবসময়।শুভ কামনা রইলো।