কালী পুজো ২০২৪ - পর্ব ১১
এই পুজো প্যান্ডেলটি এমনিতে সাধারণ মানের সাজসজ্জা মন্ডিত, কিন্তু , এই পুজো প্যান্ডেলের সব চাইতে সেরে আকর্ষণীয় বস্তু ছিল এর অনন্যসাধারণ দেবী প্রতিমা । এর কারণ এই প্রতিমা এবার ছিল ব্যতিক্রমধর্মী । থিমের নাম ছিল "কৃষ্ণকালী" । বৃন্দাবনে একবার শ্রীকৃষ্ণ তার অর্ধাঙ্গে কালী মূর্তি ধারণ করেন । তিনি বুঝিয়েছিলেন যে কালী সেই কৃষ্ণ ।
শ্রী রাধার স্বামী ছিলেন আয়ান ঘোষ । তিনি ছিলেন ঘোরতর শাক্ত এবং গৃহে কালী গৃহদেবতা রূপে পূজিতা হতেন । একরাতে শ্রীরাধিকা অভিসারে গেলে আয়ান টের পেয়ে পিছু নেন । সঙ্গে নিয়েছিলেন একটি খড়গ । যদি রাধিকাকে কৃষ্ণের সাথে দেখেন তবে খড়গ দিয়ে তাঁর মুন্ডুচ্ছেদ করবেন, এই ছিল তাঁর অভিপ্রায় । কৃষ্ণ তখন রাধাকে বাঁচাতে কালীর রূপ ধারণ করেন এবং আয়ান সেই মূর্তি দেখে সব বুঝতে পারেন এবং গৃহে ফিরে যান । এটাই কৃষ্ণের কৃষ্ণকালী রূপ ।
এই কারণেই আমার এই প্যান্ডেলটি এত ভালো লেগেছে । সব মিলিয়ে এবারের পুজো প্যান্ডেলের খুবই সুন্দর উপস্থাপনা ছিল। চোখ জুড়িয়ে যাওয়ার মতোই ।
তো সবাই আসুন , দেখুন আর উপভোগ করুন আজকের পুজো প্যান্ডেল -
বাইরে থেকে পুজো প্যান্ডেল ।
তারিখ : ০১ নভেম্বর, ২০২৪
সময় : রাত ২ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
বিভিন্ন ভাস্কর্য দিয়ে সাজানো সমগ্র পুজো প্যান্ডেল ।
তারিখ : ০১ নভেম্বর, ২০২৪
সময় : রাত ২ টা ৪৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
পুজো প্যান্ডেলের কয়েকটি অংশের স্ন্যাপশট ।
তারিখ : ০১ নভেম্বর, ২০২৪
সময় : রাত ২ টা ৫০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
কৃষ্ণকালী দেবী প্রতিমার বেশ কয়েকটি ফোটোগ্রাফ ।
তারিখ : ০১ নভেম্বর, ২০২৪
সময় : রাত ২ টা ৫৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
अच्छी पोस्ट
বাহ্! পূজা প্যান্ডেলটি তো দেখছি খুবই সুন্দর। প্রথম ফটোগ্রাফি দুটি দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। ভীষণ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
দেখো, কত পবিত্র!