ফটোগ্রাফী: সাতটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ৩১ ই মার্চ ২০২৪ ইং
আপনারা উপরের দিকে যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত একটি ডালিম ফুলের ফটোগ্রাফী।ডালিম ফুল গুলো দেখতে কিছুটা গোলাপ ফুলের মতো।আর এই ফুলের রং এবং গোলাপ ফুলের মধ্যে বেশ মিল রয়েছে। আমার কাছে ডালিম ফুল গুলো দেখতে বেশ ভালো লাগে।এই ফুল গুলো রক্তের মতো লাল বর্ণের হয়ে থাকে। আমি এই ফুলের ফটোগ্রাফী টি আমার বাসার একটি ডালিম গাছ থেকে সংগ্রহ করেছি। বেশ কিছুদিন যাবত আমাদের ডালিম গাছের মধ্যে অনেক ফুল ফুটেছে।
আপনার উপরের দিকে যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত আকাশের ফটোগ্রাফী। আমার কাছে আকাশের ফটোগ্রাফী করতে বেশ ভালোই লাগে। বেশ কয়েকদিন আগে আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে দেখছিলাম, আকাশ বেশ সুন্দর দেখা যাচ্ছে।তাই আমি আমার মোবাইল ফোন পকেট থেকে বের করে একটি ফটোগ্রাফী করে নেই। তখন আকাশের মধ্যে বেশ রোদ ছিল, তাই আকাশ টি একটু পরিষ্কার ছিল।আর এরকম পরিস্কার আকাশ দেখতে আমার অনেক বেশি ভালো লাগে।
আপনারা উপরের দিকে যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত একটি গ্ৰামীন নদীর ফটোগ্রাফী। এই ফটোগ্রাফী টি আমি বেশ কয়েকদিন আগে করেছিলাম। আসলে আমার কাছে নদ নদীর দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। আমি কয়েকদিন আগে বদরগঞ্জ যাওয়ার পথে এই নদীর ফটোগ্রাফী টি সংগ্রহ করেছিলাম। এই নদীটি বদরগঞ্জ উপজেলার মধ্যে একটি বড় নদী। আমি ব্রিজ থেকে ফটোগ্রাফী টি সংগ্রহ করেছি।
আপনারা উপরের দিকে যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত সন্ধ্যা বেলার ঢাকা শহরের ফটোগ্রাফী। আমি বেশ কয়েকদিন আগে ঢাকায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে বেশ কয়েকদিন থাকা হয়েছিল। আমি সেখানে গিয়ে যে বাসার অবস্থান করেছিলাম, সেই বাসার ছাদে সন্ধ্যা বেলায় উঠে বেশ কয়েকটি ফটোগ্রাফী করেছি, তাঁর মধ্যে একটি ফটোগ্রাফী আপনাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যা বেলায় ঢাকা শহর নতুন সাজে সজ্জিত হয়ে যায়।
আপনারা উপরের দিকে যে ফটোগ্রাফী দেখতে পারছেন এটি মূলত বৃষ্টি আসার পূর্বের গ্ৰামীন আবহাওয়া। আপনারা ফটোগ্রাফীর মাধ্যমে দেখতে পারছেন আকাশ অন্ধকার হয়ে আসছে। আসলে বৃষ্টি আসার পূর্বের গ্ৰামীন পরিবেশ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি বেশ কয়েকদিন আগে এই ফটোগ্রাফী টি সংগ্রহ করেছি। বেশ কয়েকদিন আগে বৃষ্টি আসার পূর্বে এই ফটোগ্রাফী টি আমার বাসা থেকে সংগ্রহ করেছি।
উপরের দিকে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত একটি গ্ৰামীন রাস্তার ফটোগ্রাফী। আসলে গ্ৰামীন পরিবেশ সকলের কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে ও অনেক বেশি ভালো লাগে। আমার প্রতিটি ফটোগ্রাফী পোস্টের মধ্যে গ্ৰামীন পরিবেশের বেশ কয়েকটি ফটোগ্রাফী তুলে ধরার চেষ্টা করি সব সময়। আমি সব সময় গ্ৰামীন পরিবেশের সৌন্দর্য গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি।
আপনারা উপরের দিকে যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত আমাদের বাংলাদেশের যমুনা সেতুর ফটোগ্রাফী। আমি বেশ কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিলাম।ঢাকা থেকে আসার পথে ট্রেন থেকে এই ফটোগ্রাফী টি সংগ্রহ করেছি। বিকাল বেলা যমুনা সেতু টি দেখতে অনেক বেশি ভালো লাগে। যমুনা সেতুর মধ্যে ট্রেন খুবই ধীরে ধীরে চলাচল করে তাই আমার পুরো সেতুটি দেখার সুযোগ হয়েছে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
| Device | Redmi 10C |
|---|---|
| Camera | 48 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে ডালিমের ফুলের ফটোগ্রাফি এবং গ্রামীণ রাস্তার ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
আপনার শেয়ার করা ডালিম গাছের ফটোগ্রাফি টি দেখে মনে হচ্ছে আমাদের গাছ থেকে ফটোগ্রাফি করে নিয়ে গেছেন। আমাদের গাছেও এরকম অনেকগুলো ডালিম সহ ডালিমের ফুল এসেছে। তাছাড়া আপনি অনেক গুলো ফটোগ্রাফি করেছেন খুবই ভালো লাগলো দেখে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ভাই। প্রতিটি ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ডালিম ফুলের ফটোগ্রাফি, আকাশের ফটোগ্রাফি আর রাতের দৃশ্যের ফটোগ্রাফি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ভাই আপনি আজকে আমাদের মাঝে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে ফুলসহ বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি দারুন সুন্দর তবে সন্ধ্যার মুহূর্তে বিল্ডিং এর ফটোগ্রাফিটি দেখতে ভালই লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিন্তু পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাই আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লেগেছে। আকাশের ফটোগ্রাফি ,ডালিম ফুলের ফটোগ্রাফি, গাছের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এই এলোমেলো ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রেনডম ফটোগ্ৰাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। একসাথে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে দারুন লাগে। তাছাড়া আপনি প্রতিটি ফটোগ্রাফি চমৎকার ভাবে ক্যাপচার করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে ডালিম ফুল এবং আকাশের ফটোগ্ৰাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর কিছু ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো। বিশেষ করে ডালিম ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আকাশের ফটোগ্রাফি গুলো চমৎকারভাবে নিলেন। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনি বেশ দারুণ ফটোগ্রাফি করেছেন ভাইয়া। প্রথম ফটোগ্রাফিটা অপরূপ সৌন্দর্য ছিল। আমাকে মুগ্ধ করলো। ডালিম ফুলের ফটোগ্রাফিটা আমার ভীষণ ভালো লাগলো ও সর্বোপরি আপনি দারুন ফটোগ্রাফি করেছেন। অনেকে সুন্দর ছিল। নদী টা সুন্দরভাবে ফুটে উঠেছে। সবমিলিয়ে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছেন। শুভেচ্ছা রইল।
আপনি আজকে বেশ দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো বেশ ভালই ছিল তবে এর মধ্যে থেকে ডালিম ফুলের ফটোগ্রাফি এবং গ্রামীণ রাস্তার ফটোগ্রাফি টা একটু বেশি ভালো লেগেছে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। ফটোগ্রাফি গুলো ভালো হয়েছে।প্রতিটি ফটোগাফির বর্ণনা সুন্দর করে তুলে ধরেছেন।গ্রামীণ রাস্তা ও ডালিম ফুলের ফটোগ্রাফিটি আমার সবচেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে, ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।