ফটোগ্রাফী পোস্ট: সাতটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার ,০১ ডিসেম্বর ২০২৩ ইং

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের সাথে কয়েকটি ফটোগ্রাফী শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

Beige wall pattern photo memories photo collage_20231202_001237_0000.png
ব্যানার: ক্যানভা অ্যাপস


গরুর গাড়ি
তারিখ: ০১/১২/২০২৩ ইং
লোকেশন
সময় সকাল: ৭.৬৯ মিনিট।

এটি একটি গ্ৰামীন গরুর গাড়ি । কালের পরিক্রমায় এবং আধুনিকতায় এই গরুর গাড়ি এখন প্রায় বিলুপ্তির দ্বারপ্রান্তে।এক সময় গ্ৰাম বাংলার আকা বাকা মেঠো পথে এই গরুর গাড়ি সচরাচর দেখা যেতো, কিন্তু এখন অনেক খোঁজাখুঁজি করার পর তা দেখতে পাওয়া যায় না।এই গরুর গাড়ি এক সময় গ্ৰামের কৃষকদের মালামাল বহন করার একমাত্র বাহন ছিল, কিন্তু বর্তমান আধুনিকতার ছোঁয়া পেয়ে গরুর গাড়ি বিলুপ্ত এখন প্রায়।এই গরুর গাড়ির ছবিটি আমার গ্ৰাম হতে সংগ্রহ করেছি, এই গরুর গাড়ি বিলুপ্তির যুগে আমার এক দাদা এখনো সংগ্ৰহ করে রেখেছে, অনেকেই তার এই গরুর গাড়ি দেখার জন্য দুর দুরান্তে থেকে আসে।

ইউনিয়ন পরিষদ
তারিখ: ২৯/১১/২০২৩ ইং
লোকেশন
সময় সকাল: ৩.৩৬ মিনিট।

এটি একটি ইউনিয়ন পরিষদের ফটোগ্রাফী।এই ইউনিয়ন পরিষদ টি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এক নং খোড়াগাছ ইউনিয়নের একটি পরিষদ। ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকার বিভাগ, এই ইউনিয়ন পরিষদে মুলত কয়েক ধরনের সুযোগ সুবিধা রয়েছে, তারমধ্যে অন্যতম হলো পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্স, এই পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষদের আওতাধীন সকল জনগনের একদম বিনামূল্যে সেবা প্রদান করা হয়।

গোলাপ ফুল
তারিখ: ০১/১২/২০২৩ ইং
লোকেশন
সময় সকাল: ৭.৬৯ মিনিট।

আপনারা ইতোমধ্যেই জানেন যে, গোলাপ বাংলাদেশের একটি অন্যতম ফুল। গোলাপ ফুল চিনে না এমন মানুষ বাংলাদেশে খুব কম খুঁজে পাওয়া যাবে। গোলাপ ফুল কে সব ফুলের রাণী বলা হয়। বাংলাদেশের প্রায় প্রতিটি বাড়িতে গোলাপ ফুলের গাছ দেখতে পাওয়া যায়। বাংলাদেশ ছাড়া ও বিশ্বের প্রায় দেশ গুলোতে এই ফুলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। গোলাপ ফুল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠান এবং আরো বিভিন্ন অনুষ্ঠানে গোলাপ ফুল ব্যবহার করা হয়।এই ফুলের ফটোগ্রাফী টি আমার বাসা থেকে সংগ্রহ করেছি।

মধুমালতি ফুল
তারিখ: ০৯/০৮/২০২৩ ইং
লোকেশন
সময় সকাল: ৩.৫০ মিনিট।

এই ফুলটির নাম হচ্ছে মধুমালতি ফুল। বাংলাদেশের প্রায় মানুষ এই মধুমালতি ফুলের সাথে বেশ পরিচিত।এই ফুলকে মানুষ দুই নামে চিনে, প্রথমত কেউ কেউ এই ফুল কে মধুমালতি নামে চিনে আবার দ্বিতীয়ত কেউ কেউ এই ফুল কে মধুমন্জুরি নামে চিনে থাকে, তবে এই ফুল মধুমালতি নামে বেশি পরিচিত, অল্প কিছু সংখ্যক মানুষ মধুমন্জুরি নামে চিনে থাকে। এই ফুল গুলো দেখতে বেশ অনেক বেশি সুন্দর।এই ফুলের ফটোগ্রাফী টি আমার গ্ৰামের একজন ভাইয়ের বাসা থেকে সংগ্রহ করেছি।

IMG_20231127_135227.jpg

রজনীগন্ধা ফুল
তারিখ: ২৭/১১/২০২৩ ইং
লোকেশন
সময় সকাল: ৩.৫২ মিনিট।

এই ফুলের নাম হচ্ছে রজনীগন্ধা ফুল।এই ফুল বাংলাদেশের প্রায় সকল প্রান্তে দেখতে পাওয়া যায়, তবে গ্ৰামের থেকে শহরে এই ফুল বেশি দেখতে পাওয়া যায়। শহরের মানুষেরা এই ফুল বাসার ছাদের উপর টব এর মাধ্যমে লাগায়, তাতে ছাদের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়।এই ফুল বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের কে শুভেচ্ছা প্রদান করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।যেমন প্রতিষ্ঠানে বিদায় অনুষ্ঠান এবং নবীন বরণ অনুষ্ঠানে এই ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

IMG_20231127_135252.jpg

লাল রঙন ফুল
তারিখ: ১১/২৭/২০২৩ ইং
লোকেশন
সময় : ৩.৫২ মিনিট।

এই ফুলটির নাম হচ্ছে লাল রঙন ফুল।এই ফুল টি বাংলাদেশের সব জায়গায় দেখতে পাওয়া যায়, তবে বিশেষ করে স্কুল ,কলেজ ও বিশ্ববিদ্যালয় এগুলোর প্রাঙ্গনে দেখতে পাওয়া যায়, কেননা এই ফুলের গাছ গুলো দুর থেকে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়।তাই অনেকে বাড়ির গেটের সামনে এই ফুলের গাছ লাগায়।এই ফুলের গাছের পাতা এবং পাপড়ি গুলো খুবই ঘন।এই ফুলের গাছের ফুল গুলো লাল রঙের এবং পাতা গুলো সবুজ রঙের হয়ে থাকে।

ক্রিকেট খেলার মাঠ
তারিখ: ০১/১২/২০২৩ ইং
লোকেশন
সময় সকাল: ১১.৪৯ মিনিট।

এটি একটি গ্ৰামীন ক্রিকেট খেলার মাঠ। বাংলাদেশের প্রতিটি গ্ৰাম এলাকায় এরকম ছোট খাট ক্রিকেট খেলার মাঠ রয়েছে।আর শীতকালে ক্রিকেট খেলতে অনেক বেশি ভালো লাগে, তাই শীতকালে ক্রিকেট খেলার আমেজটা একটু বেশি থাকে।আর শীতকালে অনেকেই শহর থেকে গ্ৰামে চলে আসে, তাই সবাই মিলে একসাথে ক্রিকেট খেলতে অনেক বেশি ভালো লাগে।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ

DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8BvpsRSMFKFjeeSz2YX4EJkFwTK1kq6Sy1S2XMQvyD9844aRQN2CqfJ9kk2cT...GiLK7DHKz6epvyUuC6hxdxYr5r36CJn5ZxajfbWg51cD49p89m6ywUswoxgJgf9ix3UN3613yDUkdpHeVt8JP4hiBWs9WrGhS9CRs67JKm47Hfp54CJ8ZMHXhY.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoebtTdJ6J1evF4qbT2HWFB5daXTAgPdHqovVNb8Y2nHUPjRPf5HAh5da1hjg...xKQqoHbqCnU57mhtBtdrAHjG2nVXZ1p4uRspZRehZTJa3SEAy9HnYQ4nt5Wa4CaZ51gxygaP3itfWggBbZ9gWCCf9fci7LntH7RC2oN7LX5UsxuhLnb9kQHdCA.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করলাম। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।
Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি দারুণ দারুণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। তবে গরুর গাড়ি অনেক দিন পর দেখলাম। এগুলো গাড়ি এখন আর দেখা যায় না। যাইহোক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

জি ভাইয়া আমাদের গ্ৰামে এখনো দুইটি গরুর গাড়ি রয়েছে।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে বর্ণনাও ছিল অসাধারণ। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এলোমেলো ফটোগ্রাফি দেখে খুবি ভালো লাগছে আমার। আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি ৭ টি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি এরকম তৈরি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখার সুযোগ হলো। গ্রামীণ গরুর গাড়িটা দেখে একটু বেশি ভালো লেগেছে। এখন তো এই গাড়িগুলো একেবারে দেখাই যায় না। রজনীগন্ধা ফুলটার ফটোগ্রাফিও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর লাল রঙ্গন ফুলের ফটোগ্রাফি টা দেখতে ও আমার কাছে খুব ভালো লেগেছে। সব মিলিয়ে আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার এরকম ফটোগ্রাফি পরবর্তীতেও দেখতে পাবো আশা করছি।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে আপনার সুন্দর মন্তব্য উপহার দেয়ার জন্য।

 3 years ago 

চমৎকার সব ফটোগ্রাফি নিয়ে আজকের ব্লগটা আমাদের মাঝে সাজিয়েছেন ভাই। খুবই সুন্দর হয়েছে আপনার ব্লগ। যেখানে গরুর গাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ আর এদিকে খেলার মাঠ। যেখানে খেলাধুলার জন্য ছেলেরাও রয়েছে। বেশ ভালো! এভাবেই চালিয়ে যান আপনার প্রতিনিয়ত কার্যক্রম।

 3 years ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। তবে ফটোগ্রাফি গুলো ধৈর্য ধরে করলে তাহলে ফটোগ্রাফি খুব চমৎকার হয়। তবে গ্রামীন গরুর গাড়ি দেখে সত্যি অনেক ভালো লাগলো। আমাদের এদিকে গরুর গাড়ি নেই সময়ের কারণে এগুলো বিলুপ্ত হয়ে গেল। তবে আপনার রঙ্গন ফুলের ফটোগ্রাফি ও অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে। আপনি অনেক সুন্দর করে এলোমেলো ফটোগ্রাফি করেছেন। গরুর গাড়ির ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। এই গাড়িগুলো এখন আর দেখা যায় না। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে গোলাপ ফুল ও রজনীগন্ধা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আমাদের মাঝে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59533.42
ETH 1558.35
USDT 1.00
SBD 0.42