ফটোগ্রাফী পোস্ট: সাতটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ১৭ ই মার্চ ২০২৪ ইং

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে সাতটি এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


RIYAN_20240303_145046_👫Vivid Color .PORTRAIT.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি মূলত গ্ৰামের রাস্তার দুই ধারে কোন যত্ন ছাড়াই হয়ে থাকে। আপনারা যারা এলাকায় বসবাস করে থাকেন তারা হয়তো ইতোমধ্যে এই ফুল দেখেই চিনে ফেলেছেন। আসলে আমার এই ফুলের নাম জানা নেই। বেশ কয়েকদিন ধরে রাস্তার মধ্যে এই ফুল গুলো ফুটে রাস্তার সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।কোন রকম যত্ন ছাড়াই এই ফুল গুলো খুব সুন্দর ভাবে সেজে উঠেছে। ফুল গুলো দেখতে বেশ সুন্দর।

RIYAN_20240316_155029_👫Vivid Color .jpg

উপরের চিত্রটির মাধ্যমে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি হচ্ছে একটি ধান ক্ষেতের ফটোগ্রাফী। বর্তমান বাংলাদেশের প্রায় ৬০% জমিতে ধান ক্ষেত রয়েছে।ধান ক্ষেত গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে।যখন বাতাস আসে তখন ধান ক্ষেত গুলো অনেক সুন্দর দোল খায়।যারা গ্ৰাম এলাকায় বসবাস করে থাকেন তারা এই বিষয়ে অবগত আছেন।ধান ক্ষেতের সৌন্দর্য আমাকে সব সময় মুগ্ধ করে।

RIYAN_20240311_105440_👫Vivid Color .jpg

উপরের চিত্রটির মাধ্যমে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এই ফটোগ্রাফী হলো বারী-৪ আমের মুকুলের ফটোগ্রাফী। আসলে আমার কাছে আমার মুকুল গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। বর্তমান বাংলাদেশের প্রায় সর্বত্রই আম গাছের মধ্যে আমের মুকুল ফুটেছে।যখন গাছের মধ্যে আমের মুকুল বের হয় তখন আম গাছের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। আপনারা যারা আম গাছের মধ্যে আমের মুকুল দেখেছেন তারা হয়তো এই বিষয়টি লক্ষ্য করেছেন। বিশেষ করে রংপুর এবং রাজশাহী জেলার মানুষেরা এই বিষয়ে ভালো ভাবে অবগত আছেন।

RIYAN_20240301_100020_👫Vivid Color .jpg

উপরের চিত্রটির মাধ্যমে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি হচ্ছে হাঁড়িভাঙ্গা আমের মুকুলের ফটোগ্রাফী। বর্তমান বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এক নং খোড়াগাছ ইউনিয়ন এর মধ্যে প্রতিটি হাঁড়িভাঙ্গা আম বাগানের মধ্যে আমের মুকুল বের হয়েছে। বর্তমান আম বাগান গুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। অনেকে শহর থেকে গ্ৰামের মধ্যে চলে এসেছে হাঁড়িভাঙ্গা আম বাগান গুলো পরিদর্শন করছে।

RIYAN_20240317_134701_👫Vivid Color .jpg

উপরের চিত্রটির মাধ্যমে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এই ফটোগ্রাফী টি মূলত বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিল্ডিং এর ফটোগ্রাফী। আমি আজকে সকাল বেলা আমার আপুর বাসায় এসেছি। এখানে এসে ছাদের উপর থেকে এই ফটোগ্রাফী টি সংগ্রহ করেছি। আসলে আমার কাছে বড় বড় বিল্ডিং গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। সম্পুর্ন ঢাকা শহরের মধ্যে এরকম অনেক বিল্ডিং রয়েছে।

RIYAN_20240310_112209_👫Vivid Color .jpg

উপরের চিত্রটির মাধ্যমে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি একটি কবুতরের ফটোগ্রাফী। আসলে কবুতর আমার অনেক বেশি প্রিয়। কবুতর আমার অনেক বেশি ভালো লাগে। আমি বেশ কিছুদিন আগে আমি আমার গ্ৰামের এক ভাইয়ের বাসায় গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখতে পারলাম বেশ অনেক গুলো কবিতর খাবার খাচ্ছে। এরপর আমি কিছু খাবার হাতে নিয়ে নিলাম। এরপর বেশ কয়েকটি কবুতর আমার হাতে এসে উঠল। এরপর আমি আমার হাতের একটি কবুতরের ফটোগ্রাফী করি।

IMG_20240223_220604.jpg

উপরের চিত্রটির মাধ্যমে আপনারা যে ফটোগ্রাফী দেখতে পারছেন এটি মূলত একটি মোমবাতির ফটোগ্রাফী। বেশ কয়েকটি আগে আমি এক জায়গায় মাহফিল শুনতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখতে পারলাম বেশ অনেক গুলো মোমবাতি জ্বালিয়ে দেয়া। এরপর আমি মোমবাতির দুই পাশে হাত দিয়ে একটি ফটোগ্রাফী করি। ফটোগ্রাফী টি বেশ সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কেমন লাগছে জানাবেন।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8BvpsRSMFKFjeeSz2YX4EJkFwTK1kq6Sy1S2XMQvyD9844aRQN2CqfJ9kk2cT...GiLK7DHKz6epvyUuC6hxdxYr5r36CJn5ZxajfbWg51cD49p89m6ywUswoxgJgf9ix3UN3613yDUkdpHeVt8JP4hiBWs9WrGhS9CRs67JKm47Hfp54CJ8ZMHXhY.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoebtTdJ6J1evF4qbT2HWFB5daXTAgPdHqovVNb8Y2nHUPjRPf5HAh5da1hjg...xKQqoHbqCnU57mhtBtdrAHjG2nVXZ1p4uRspZRehZTJa3SEAy9HnYQ4nt5Wa4CaZ51gxygaP3itfWggBbZ9gWCCf9fci7LntH7RC2oN7LX5UsxuhLnb9kQHdCA.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  
 2 years ago 

আসলে এই ধরনের ফুল আমরা রাস্তাঘাটে দেখতে পাই। রাস্তার দু'পাশে এই সময় প্রথম যে ফুলটি আমাদের মাঝে তুলে ধরলেন দেখতে ভালই লাগে। তাছাড়া আম গাছের মুকুল যেটা দেখতে খুব সুন্দর লাগছে ফটোগ্রাফির মধ্যে । অন্যান্য ফটোগ্রাফি গুলো ভালোই ছিল। আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ‌

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার করা প্রতিটি ফটোগ্রাফিই বেশ সুন্দর। বিশেষ করে রাস্তায় পাশে সৌন্দর্য বাড়ানোর জন্য ফুলগুলো।কালারগুলো বেশ সুন্দর। কবুতর আমারও বেশ ভালো লাগে।আমের মুকুলের ফটোগ্রাফিটা বেশ ভালো লেগেছে। ভালো ছিলো।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

রাস্তার পাশের ফুল গুলো আমার কাছে ও অনেক বেশি ভালো লাগে।এই ফুল অযত্নে অনেক সুন্দর সৌন্দর্য ছড়ায়।আর আমের মুকুল বর্তমান বাংলাদেশের প্রায় সর্বত্রই দেখতে পাওয়া যাচ্ছে।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। সত্যিই অসাধারণ, বিশেষ করে আমের মুকুল ও গ্রাম বাংলার সবুজ ফসলের মাঠের দৃশ্য আমার অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

জী ভাইয়া চেষ্টা করছি সুন্দর সুন্দর ফটোগ্রাফী করার। আমার তোলা প্রতিটি ফটোগ্রাফী আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আসলে গ্ৰাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সকলের কাছে অনেক বেশি প্রিয়।

 2 years ago 

ভাইয়া আপনার আজ ফটোগ্রাফির প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। কেমন যেন মনে হচ্ছে আনকমন ধরনের ফটোগ্রাফি। আসলে ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আবার দেখতেও ভালো লাগে। বিভিন্ন ধরনের ফটোগ্রাফিরগুলোর মাঝে অনেক স্মৃতি বা অনেক কিছু খুজেঁ পাওয়া যায়। ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে এই ফটোগ্রাফী গুলো একটু আনকমন ফটোগ্রাফী। ফটোগ্রাফী করতে আপনার ভালো লাগে জেনে খুশি হলাম, আমার ও ফটোগ্রাফী করতে অনেক বেশি ভালো লাগে। আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই ফটোগ্রাফি পোস্ট দেখে আমি মুগ্ধ। ফোনটা রেখে কোনটার প্রশংসা করবো ভেবেই পাচ্ছি না তবে আমার কাছে ধান গাছের ফটোগ্রাফি সহ আমের মুকুলের ফটোগ্রাফিটা সবথেকে বেশি ভালো লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কমেন্ট পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। আপনার কাছে আমার তোলা আমের মুকুলের ফটোগ্রাফী অনেক বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। রাস্তার দুই ধার দিয়ে এই ফুলটি আমাদের দিকে অনেক দেখা যায়। যদি অঞ্চল ভেদে এই গাছের নাম ভিন্ন। কবুতরের ফটোগ্রাফিটা ও অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে আপনার মতো আমার ও ফটোগ্রাফী করতে অনেক বেশি ভালো লাগে। রাস্তার দুই ধারের ফুল টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। এছাড়া আমার তোলা কবুতরের ফটোগ্রাফী টি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ তবে আমের মুকুলের ফটোগ্রাফি আমার কাছে দুর্দান্ত লেগেছে ৷ ধন্যবাদ আপবাক এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার ফটোগ্রাফির পোস্টটি অসাধারণ! প্রতিটি ছবি নিজের মধ্যে এক একটি গল্প বহন করে। বিশেষ করে আমের মুকুল এবং গ্রামের রাস্তার দুই ধারের ফুলগুলোর ছবিগুলো অসামান্য সৌন্দর্যের সাক্ষী। আপনার ক্যামেরার লেন্স যেন প্রকৃতির অনাবিল সৌন্দর্যকে ধরে রাখতে সক্ষম। এই ধরনের সৃজনশীল কাজের জন্য ধন্যবাদ।

 2 years ago 

সাতটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি দিয়ে আপনি একটি অ্যালবাম তৈরি করেছেন ভাইয়া। ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগছে। হাঁড়িভাঙ্গা আমের মুকুলের ফটোগ্রাফি টা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া বিভিন্ন ধরনের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তোলা ফটোগ্রাফী গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। আমাকে এতো উৎসাহিত মূলক মন্তব্যে করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে আমের ফুলগুলো ও কবুতরের খাবার খাওয়ার দৃশ্যটি বেশি ভালো লেগেছে। যথাযথ বর্ণনার মাধ্যম দিয়ে এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো।আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64478.88
ETH 1879.04
USDT 1.00
SBD 0.38