কিসিং গোরামি

20251211_121951.jpg

অ্যাকোরিয়ামের কাঁচের ভেতর মাছেদের জন্য এক টুকরো জলজ পৃথিবী। যেখানে শান্তভাবে ভেসে বেড়াচ্ছে কিসিং গোরামি মাছগুলো। এদের কিসিং নামটার আসল কারণ হলো, এদের চুম্বন এর জন্য। কিন্তু এটার মধ্যে অনেক গভীর অর্থ লুকিয়ে আছে। এমনিতেই কিসিং গোরামি মাছের নাম শুনলেই প্রথমে কৌতূহল জাগে। এদের কিসিং আচরণ আসলে প্রেমের প্রকাশ নয়, বরং নিজেদের মধ্যে আধিপত্য বা এলাকা নির্ধারণের এক ধরনের স্বাভাবিক আচরণ। এই মাছ দৈর্ঘ্যে প্রায় ২০ সেমি পর্যন্ত হতে পারে। এদের রং গোলাপি থেকে জলপাই সবুজ কালার এর মতোও দেখতে হয়ে থাকে। এদের পাখনাগুলো বর্ণহীন বলা যেতে পারে।

এইসব মাছ অ্যাকোরিয়ামের ভেতরে রাখলে একটা সুবিধা হয় যে, জলের তলায় যেসব শ্যাওলা পড়ে থাকে, তা এরা খাদ্য হিসেবে খেয়ে ফেলে। এই মাছের আরো একটা বৈশিষ্ট্য হলো, এদের ডিম জলে ভাসমান অবস্থায় থাকে। আর এরা অনেক শান্ত প্রকৃতির মাছ, অন্যান্য মাছের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। তাছাড়া এই মাছ সবসময় দলবদ্ধ হয়ে থাকতে বেশি পছন্দ করে। কিসিং গোরামি শুধু একটি সুন্দর মাছ নয়, বরং অ্যাকোরিয়ামের ভেতর এক ধরনের জীবন্ত শিল্প। প্রকৃতির ছোট ছোট প্রাণীদের মধ্যেও যে কতটা সৌন্দর্য লুকিয়ে থাকে, কিসিং গোরামি মাছ তারই একটি সুন্দর উদাহরণ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64382.26
ETH 1883.01
USDT 1.00
SBD 0.37