অ্যাকোরিয়ামে বিশালাকৃতি ক্যাটফিশ

20251211_121929.jpg

অ্যাকোরিয়ামে ঘুরতে গেলে আমাদের আসলে অনেক রঙিন মাছ চোখে পড়ে। কিন্তু কিছু মাছ আছে যেগুলো দেখামাত্রই আলাদা করে নজর কেড়ে নেয়, কারণ কিছু মাছের গঠন এর দিক থেকে সৌন্দর্য অসাধারণ হয়ে থাকে। একটি অ্যাকোরিয়ামে এইরকমই একটি বিশালাকৃতি মাছ দেখতে পেয়েছিলাম। এই মাছের গঠন এমনই যে, অনেকটা টাইগার শার্ক এর মতো দেখতে লাগে। কিন্তু আসলে এইগুলো একধরনের ক্যাটফিশ, আর এইগুলো অনেক বড়ো প্রজাতির হয়ে থাকে। এইসব মাছ গঠন ও আকারের জন্য বিশেষভাবে পরিচিত হয়ে থাকে। এই মাছটির শরীর অনেক লম্বাটে ও শক্ত হয়ে থাকে। এই প্রজাতির মাছের মাথা তুলনামূলকভাবে বড় হয়ে থাকে এবং মুখের চারপাশে ক্যাটফিশদের মতো স্পষ্ট গোঁফ থাকে।

এটারও একটা গুরুত্বপূর্ন দিক আছে, সেটা হলো, এদের যেকোনো খাবার খুঁজে পেতে সাহায্য করে। শরীরের রং সাধারণত বেশিরভাগ কালচে হয়ে থাকে। এইসব মাছ জলের নিচে এক ধরনের রহস্যময় পরিবেশ তৈরি করে। বড় পাখনা ও শক্ত লেজের সাহায্যে সাঁতার কেটে বেড়ায়। তবে এরা অনেক ধীর গতিতে চলাফেরা করে থাকে। এই ধরণের মাছগুলো বড়ো বড়ো নদী বা কোনো গভীর জলাশয় এর দিকে পাওয়া যায়। তবে এইগুলো অ্যাকোরিয়ামে লোক প্রদর্শনীর জন্য রাখা হয়ে থাকে। তবে যাইহোক, অ্যাকোরিয়ামের কাচের ভেতর দিয়ে মাছেদের চলাফেরা দেখতে বেশ সুন্দর লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38