সাদা গোলাপ

20250914_112608.jpg

প্রকৃতির অসংখ্য ফুলের ভিড়ে কিছু ফুল আছে, যেগুলো মনে গভীর ছাপ ফেলে। সাদা গোলাপ ঠিক তেমনই একটি ফুল- অসাধারণ সুন্দর। এখানে দুই ধরণের গোলাপ আছে- একগুচ্ছ হালকা ক্রিম-সাদা রঙের গোলাপ এবং একক গোলাপ। একগুচ্ছ গোলাপ এর পাপড়িগুলো স্তরে স্তরে সাজানো থাকে। প্রতিটি পাপড়ি যেন আলতো করে খুলে গিয়েছে, ঠিক যেন প্রকৃতি নিজ হাতে একটি কোমল ফুলের সৌন্দর্য তুলে ধরেছে। আর একক ফুলের কেন্দ্রে হলুদাভ পরাগরেণু রয়েছে, যা ফুলের জীবনীশক্তির প্রতীক বলা হয়ে থাকে। আশেপাশের পরিবেশ ফুলটির সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে।

সাদা গোলাপ গাছ সাধারণত ঝোপজাতীয় উদ্ভিদ। সবুজ ডাঁটা ও কাঁটা থাকে। ডিম্বাকৃতি পাতা এবং কিনারায় সূক্ষ্ম দাঁতের মতো অংশ থাকে। পাপড়িগুলো সুগন্ধযুক্ত হয়ে থাকে। উপযুক্ত পরিচর্যা করলে এই গাছ দীর্ঘদিন ধরে ফুল দিতে পারে। গোলাপের আসলে প্রজাতি বহু প্রকারের। আর গঠন এর দিক থেকেও অনেক সুন্দর সুন্দর হয়ে থাকে। সাদা গোলাপ শুধু একটি ফুল নয়, এটি এক ধরণের অনুভূতি- নির্মলতা, শান্তি এবং কোমল ভালোবাসার প্রতীক। বাগানে এমন একটি ফুল ফুটলে পরিবেশ যেন আরও প্রশান্ত হয়ে ওঠে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63964.42
ETH 1857.01
USDT 1.00
SBD 0.39