নদীর পাড়ে কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
নদীর পাড়ে ভ্রমনের মুহূর্ত আমার খুবই ভালো লাগে। তাই আজকে আমি নদীর পাড়ে গিয়েছিলাম। আসলে গত কয়েকদিন হল বৃষ্টির কারণে কোথাও বের হতে পারছিলাম না। আজকে যখন বৃষ্টি কাটিয়ে দিনটা অনেক ভালো হলো, তাই বন্ধুদের সাথে নিয়ে নদীর পাড়ে ভ্রমণ করতে গেলাম। আর নদীর পাড়ে গিয়ে অপরূপ সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করলাম। আসলে চারপাশের সবুজ প্রকৃতির দৃশ্যগুলো আরো ফুটে উঠেছে, বিশেষ করে বৃষ্টির পানিতে চারপাশে সবুজ ঘাস গুলো যেন আরো পরিষ্কার হয়েছে। এই মুহূর্তটা উপভোগ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। তাই নদীর পাড়ে ভ্রমণের মুহূর্তগুলো ফটোগ্রাফি করেছি। আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করছি ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লাগবে।
প্রথমে আমি নদীর অপরূপ সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়েছি। কারণ যেখান দিয়ে পানি শুকিয়ে গিয়েছিল। নদীর পানি বৃদ্ধি পেয়েছে আর নদীর পানি বৃদ্ধি পাওয়াতে চারপাশে সবুজ প্রকৃতির মাঝে পানির দৃশ্য গুলো ফুটে উঠেছে। এই সুন্দর দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। জেলেরা মাছ ধরার জন্য নানা রকমের জাল নদীর পাড়ে বেঁধেছে। আর এই জালে অনেক মাছ উঠছে, এই দৃশ্য দেখে অনেক ভালো লেগেছে আমার, তাই ফটোগ্রাফি করলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর এই প্রকৃতির দৃশ্যগুলোর মাঝে আমি যেন হারিয়ে গিয়েছিলাম।তাই এই সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। আসলে নদীর পারে অপরূপ সৌন্দর্যময় বাঁধ তৈরি করেছে।এই বাঁধ দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগে। তাই আমি বাঁধের পাশ দিয়ে হেঁটে যেতে ফটোগ্রাফি করতে লাগলাম। আসলে চারপাশের প্রকৃতি এত ভালো লাগতেছিল যেন নতুন পরিবেশের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছি।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর পাড়ে অপরূপ সৌন্দর্যময় ঘাসের দৃশ্যগুলো আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তাই নদীর কিনারা দিয়ে হেঁটে যাচ্ছিলাম নদীর কিনারা হেঁটে যেতে খুবই ভালো লাগলো। অনেকে দেখছি এই নদীর পানি স্পর্শ করছে। আসলে নদীর পানি স্পর্শ করার মধ্যেও এক অন্যরকম অনুভূতি কাজ করে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
সবুজ ঘাসের মাঝে টারবাইনের দৃশ্যগুলো যখন দেখতেছিলাম, তখন খুবই ভালো লাগতেছিল। আসলে টারবাইনের দৃশ্যগুলো আজকে অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। চারপাশে একদম নিরিবিলি সুন্দর পরিবেশ ছিল। আর এই পরিবেশের মধ্যে টারবাইনের ঘোরানোর মুহূর্তটা উপভোগ করেছি। আসলে এ টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই টারবাইন বিদ্যুৎ উৎপাদন করতে অনেক ভুমিকা রাখে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর এই অপরূপ সুন্দর দৃশ্যের মধ্যে দেখতে পেলাম নৌকা চলাচল করছে এবং জাহাজ ও ট্রলারু চলাচল করছে। এই ট্রলার চলাচল করার দৃশ্যগুলো আরো বেশি ভালো লাগে। আসলে নদীর পারে আমি অনেকক্ষণ বসে থাকলাম। আর নদীর প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করতে লাগলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
অপরূপ সৌন্দর্যময় নদীর পাড়ে মুহূর্ত উপভোগ করতে করতে সন্ধ্যা নেমে আসলো। আর সন্ধ্যার সময় সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি আমি আরো সুন্দরভাবে উপভোগ করলাম। আসলে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য খুবই ভালো লাগে। আর নদীর পাড় থেকে হেঁটে যাওয়া পথে এই সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা আমার আরো বেশি ভালো লেগেছে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি পোস্টি আমার কাছে দেখতে বেশ দারুন লেগেছে। আসলে নদীর পাড়ে সময় অতিবাহিত করতে প্রতিটা মানুষের কাছে বেশ ভালো লাগে। আপনি সেখানে নদীর পাড়ে হেঁটে ছিলেন এবং দারুন সময় উপভোগ করেছিলেন দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
নদীর পাড়ের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। নদীর পাড়ে এরকম মুহূর্ত কাটাতে আসলেই বেশ ভালো লাগে। টারবাইন ঘুরার দৃশ্য এবং সূর্য অস্ত যাওয়ার দৃশ্য বেশ ভালো লাগলো দেখে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
আপনি না ভাই আমি নিজেই যেন আপনার নদীর ফটোগ্রাফির মধ্যে হারিয়ে গেলাম ভাই। মেঘলা আকাশ আর এইরকম সুন্দর নদীর প্রকৃতি এককথায় অসাধারণ। দেখে চোখ মন একেবারে জুড়য়ে গেল। চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য ভাই।।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।