মাছের বাজারে কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি সকাল সকাল মাছের বাজারে আসলাম। মাছের বাজারে এসে অনেক রকমের মাছ দেখতে পেলাম। আর এই মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। তাই মাছের বাজারের কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি করেছি। আসলে মাছের বাজারে আমি ইলিশ মাছ দেখতে পেয়ে বেশি আনন্দিত হয়েছি। কারণ বাজারে ইলিশ মাছ অনেক উঠেছে আর যমুনা নদীর এই ইলিশ মাছ গুলো চাহিদা অনেক বেশি। দাম পরিমাণে বেশি হলেও মাছ অনেক পাওয়া যাচ্ছে।আমি ইলিশ মাছ কেনার জন্য এসেছি, তাছাড়া আমি বোয়াল মাছ এবং রুই মাছ থেকে শুরু করে নদীর ছোট ছোট মাছ দেখতে পেয়েছি,তাই মাছের ফটোগ্রাফি করেছি যা আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করি ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লাগবে।
আমি মূলত ইলিশ মাছ কেনার জন্যই মাছের বাজারে এসেছি। আর বাজারে দেখতে পেলাম অনেক ইলিশ মাছ উঠেছে। আমাদের যমুনা নদীর ইলিশ মাছের মজাটাই অন্যরকম। তাই আমি এই যমুনা নদীর একটি ইলিশ মাছ কিনলাম। এই মাছগুলো অনেক বড় ছিল দাম নিয়ে এসে ৮০০ টাকা কেজি।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপর আমি বাজারে অনেক বড় বড় মাছ দেখতে পেলাম। এই মাছগুলো এক একটা পাঁচ কেজির উপরে। এখানে কাতল মাছ দেখতে পেলাম। আর এই কাতলা মাছগুলো দেখে খুবই ভালো লাগলো। এত বড় বড় আছে সত্যিও কেনার জন্য সকলে যেন ভিড় জমিয়েছে। তাই এই মাছগুলো দেখে ফটোগ্রাফি করলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপর আমি বাজারে দেখলাম বোয়াল মাছ বিক্রি করছে। আর নদীর বোয়াল মাছ কেনার জন্য অনেকেই ভিড় জমিয়েছে। কারণ নদীর বোয়ালমাছের চাহিদা অনেক বেশি। আর এখানে ছোট বড় অনেক বড় মাছ রয়েছে। তবে একটি বোয়াল আমি দেখতে পেলাম অনেক বড়। এই বোয়ালটি ১০ কেজির উপরে। এই বোয়ালটি দেখে সত্যিই খুবই ভালো লাগলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপর আর একটি দোকানে আসলাম। সেই দোকানের রুই কাতলা থেকে শুরু করে জাপানি অনেক ধরনের মাছ বিক্রি করা হচ্ছে। সেই দোকান থেকে আমি একটি রুই মাছ কিনলাম। আর এই রুই মাছ পিস পিস করে কাটার জন্য সেই দোকানদারকে বললাম। আসলে মাছের বাজারে অনেক রকমের মাছ দেখে কেনার ইচ্ছে হচ্ছিল।তবে বাজারের মাছের দাম অনেক বেশি ছিলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপর এক বৃদ্ধ চাচাকে দেখতে পেলাম সে অনেক ধরনের ছোট মাছ বিক্রি করছে। আসলে নদীর এই ছোট মাছগুলো চাহিদা খুব বেশি। সকলেই এই মাছগুলো কেনার জন্য ভিড় জমিয়েছে। তাই এই ছোট মাছ কেনার জন্য চাচার সাথে কথা বলতে লাগলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপর আমি চাচার কাছ থেকে নদী চিংড়ি মাছ কিনলাম। এই নদী চিংড়ি মাছ খেতে খুবই মজা লাগে। চাচা আমার অনেক পরিচিত ছিল। যার কারণে আমার কাছ থেকে অনেক কম টাকা নিয়েছে। আর এই নদীর চিংড়ি মাছ কিনতে পেরে তখন ভালই লাগলো। তাই আজকে তিন রকমের মাছ কিনে আমি বাসা থেকে রওনা দিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আপনার তোলা ছবি গুলো দারুণ লেগেছে ভাই। মাছের বাজারে এসে সুন্দর সুন্দর কিছু মাছের ফটোগ্রাফি করছেন। ইলিশ মাছ আর কাতলা,এই দুই ধরনের মাছ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমাদের বাজারেও মাঝে মাঝে এইরকম ৫ কেজির মত কাতলা মাছ উঠে।আপনার পোস্টে মাছ গুলো দেখে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার মাছ বাজারের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। সত্যি বলেছেন ভাইয়া ইলিশের দাম বেশি নিলে ও মাছ গুলো দেখতে অনেক ভালো লাগলো। আশাকরি খেতেও অনেক ভালো হবে।তাছাড়া আরো অন্যান্য মাছের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু মাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার।
এমন তাজা মাছ দেখলে যে কেউ কিনতে চাইবে। আর মাছের ফটোগ্রাফিগুলোও বেশ সুন্দর করেছেন । বাজারটি বেশ গুছানো মনে হচ্ছে। বেশ কম দামে মাছ কিনেছে এই দুর্মুলমূল্যের বাজারে। যা বেশ স্বস্তিদায়ক।
মাছ বাজারে গিয়ে তো বেশ দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। ইলিশ মাছ গুলো দেখে তো ইচ্ছে করছে এখনই কিনে নেই। বড় কাতল মাছ গুলো দেখেও ভালো লাগলো। দেখে মনে হচ্ছে প্রত্যেকটি মাছ বেশ তাজা। আপনি চিংড়ি মাছ এবং ইলিশ মাছ কিনেছেন জেনে ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাইয়া আপনি আজকে মাছের বাজারে গিয়েছিলেন মাছ কেনার জন্য এবং এটি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে ভাই আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম বর্তমানে বড় ইলিশ গুলোর দাম ৮০০ টাকা করে কেজি। এবং আপনার শেয়ার করা পোস্টটি খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
ভাই সকালে মাছের বাজারে গিয়ে তো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন যা দেখতে অসাধারণ লাগছে। বর্তমানে মাছের বাজারে বড় মাছের তুলনায় ছোট মাছের চাহিদা অনেক বেশি। যমুনা নদীর ইলিশ মাছ কিনেছেন ও চিংড়ি মাছ কিনেছেন যেন ভালো লাগলো ভাই। খুবই সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি মূলত ইলিশ মাছ কিনতে গিয়েছিলেন দেখছি, তবে সেই সাথে কিছু চিংড়ি মাছও কিনে নিয়ে আসলেন। ইলিশ মাছ আসলেই খুব সুস্বাদু। ছোট মাছের আসলে অনেক উপকারিতা রয়েছে, সেই জন্যই বৃদ্ধ মানুষটির কাছ থেকে মাছ কেনার চাহিদা অনেক বেশি ছিল। এছাড়াও আপনি রুই ,কাতলা সহ বিভিন্ন মাছের ফটোগ্রাফি শেয়ার করছেন দেখে ভালো লাগলো।
বাহ চমৎকার ভাই। বাজারে দেখছি ছোট বড় সব ধরনের মাছই আছে। ইলিশ মাছগুলো ছোট তবে দাম অনেক। পাশাপাশি কাতলা মাছ চিংড়ি মাছ এর ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। সবমিলিয়ে দারুণ ফটোগ্রাফি করেছেন মাজ বাজারে গিয়ে। আর বাঙালি মানেই মাছ হা হা।।
মাছের বাজার থেকে অনেক সুন্দর সুন্দর মাছের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন, যেখানে দেখতে পারলাম বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মাছ। প্রত্যেকটা ফটোগ্রাফি কিন্তু অনেক সুন্দর ছিল। বর্তমান মাছের বাজার সম্পর্কেও যথেষ্ট তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন। ভালো লাগলো আপনার এই পোস্ট।