পরিবারের সবাইকে সাথে নিয়ে নদীর পাড়ে ভ্রমণের মুহূর্তের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির মাঝে ভ্রমণের মুহূর্তের কিছু ফটোগ্রাফি নিয়ে আসলাম। আসলে ঈদের ছুটিতে অনেক জায়গায় ভ্রমণ করেছি। ঈদের কয়েকদিন পরে আমি পরিবারে কয়েকজনকে সাথে নিয়ে নদীর পাড়ে ভ্রমন করতে এসেছিলাম। আর নদীর পাড়ে ভ্রমণের সেই মুহূর্ত অসাধারন ছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল, নদীর পাড়ে এই ভ্রমণ করতে করতে। আর এই ভ্রমণের মুহূর্তগুলো আমি ফটোগ্রাফি করে রেখেছিলাম। আসলে পরিবারের সাথে যখন নদীর পাড়ে ভ্রমণ করা হয়, তখন সেই মুহূর্তগুলো আনন্দের সাথে উপভোগ করা হয়। কারণ প্রকৃতির মাঝে এই সৌন্দর্যময় মুহূর্তগুলো একসাথে উপভোগ করা যায়। তাই সেই মুহূর্ত আমার খুবই ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করে রেখেছিলাম আজকে তাই আপনাদের মাঝে সেই ভ্রমণের মুহূর্তের ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম।


ফটোগ্রাফি-১👇

IMG_20240628_111312.jpg

নদীর পাড়ে আমরা যখন আসলাম, তখন সন্ধ্যা নেমে এসেছে। আর সন্ধ্যার সময় আকাশের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখতে পেলাম। সাদা মেঘ গুলো যেন ভেসে বেড়াচ্ছিল। আর নদীর প্রকৃতির দৃশ্য ও মেঘের দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সেই মুহূর্তটা আমার অসাধারণ লেগেছে। তাই নদীর পাড়ের দৃশ্য দেখার জন্য আমি তাকিয়ে ছিলাম আর ফটোগ্রাফি করে রেখেছিলাম।
ফটোগ্রাফি-২👇

IMG_20240628_113212.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20240628_111547.jpg

নদীর পাড়ে বাঁধ রয়েছে, এই বাঁধের নিচে একটা নৌকা দেখতে পেলাম। পানি শুকিয়ে গেছে যার কারণে নৌকাটি পাথরের উপরে রয়েছে। আর তার পাশে এসে খুবই ভালো লাগলো। সবুজ ঘাসের দৃশ্য ছিল এবং আমার পরিবারের সকলেই এই নৌকায় উঠলো, আমি তাদের ফটোগ্রাফি করলাম। সেই মুহূর্তটা আমার অনেক বেশি ভালো লেগেছিল।
ফটোগ্রাফি-৪👇

IMG_20240628_111520.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20240628_111657.jpg

নদীর পাড়ের বাঁধের আমরা হার্ড পয়েন্টে আসলাম। হার্ড পয়েন্টে দিয়ে অনেক মানুষকেই দেখতে পেলাম আসলে এই বাঁধের এইখানেই হার্ড পয়েন্ট বলা হয়। আর এই হার্ড পয়েন্টে প্রতিদিনই মানুষের ভিড় জমে থাকে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আসলে বাঁধের উপর দিয়ে এই সৌন্দর্যময় পরিবেশের মধ্যে আসতে পেরে অনেকটাই ভালো লাগলো। তারপরে আমি ফটোগ্রাফি করতে ব্যস্ত হয়ে পড়লাম। আসলে সেই মুহূর্তটা আমার অসাধারণ লেগেছে।
ফটোগ্রাফি-৬👇

IMG_20240628_111636.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20240628_113104.jpg

নদীর পাড়ে অনেক নৌকা বাঁধা দেখলাম। আর এই নৌকায় করে সকলেই ভ্রমণ করছেন। তাদের ভ্রমণ করার দৃশ্য দেখতে পেয়ে আমাদের নৌকায় করে ভ্রমণ করার ইচ্ছা জাগলো। যার কারণে আমরা একটি নৌকা ভাড়া করলাম। আর এই নৌকায় করে আমরা নদীতে ভ্রমণ করব, তখন প্রায় সন্ধ্যা নেমে আয় এসেছিল।
ফটোগ্রাফি-৮👇

IMG_20240628_111329.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20240628_111417.jpg

তারপরে আমরা একটি নৌকা ভাড়া করে চায়নাবাঁধের দিকে রওনা দিলাম। এই নৌকা যখন যাচ্ছিল তখন সূর্য অস্ত গিয়েছে। চারপাশে যেন অন্ধকার নেমে আসেছিলো।আর এই মুহূর্তটা অনেক বেশি ভালো লেগেছে। নিরিবিলি বাতাস বইতে ছিল, আর এই নৌকা ভ্রমণের মুহূর্তটা অসাধারণ ছিল। তাই আমি নৌকার উপর থেকে নদীর পাড়ে দৃশ্য দেখতে পেলাম। তাই আমি সেই মুহূর্তের ফটোগ্রাফি করে রেখেছিলাম।
ফটোগ্রাফি-১০👇

IMG_20240628_111407.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

আজকে আমি আপনাদের মাঝে নদীর পায়ে ভ্রমণের এই মুহূর্তের ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম। আসলে পরিবারকে সাথে নিয়ে যখন নদীর পাড়ে ভ্রমণ করা হয় সেই মুহূর্তগুলো বেশি ভালো লাগে। কারণ একসাথে আনন্দ করা যায়। আর এই মুহূর্তগুলো আমরা খুবই আনন্দের সাথে উপভোগ করেছি। তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য ফটোগ্রাফি গুলো করে রেখেছিলাম। আজকে শেয়ার করতে পেরে আমি আনন্দিত। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন ফটোগ্রাফি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

পরিবারের সদস্যদের সাথে নিয়েও নদীর পাড়ে ঘোরাঘুরির আনন্দখানা মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে ব্যক্ত করেছেন ফটোগ্রাফির মাধ্যমে। আর আপনার এই সুন্দর একটি ব্লগ দেখে খুবই ভালো লেগেছে আমার। বেশ দারুণভাবে আপনি উপস্থাপন করেছেন আপনাদের ভালো লাগার মুহূর্তটা। এক কথায় বলতে গেলে খুব সুন্দর ছিল আপনার এই পোস্ট।

 2 years ago 

পরিবারের সবাইকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলেন আর এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন ভালো লাগলো ভাইয়া। ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আর সবার সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো।

 2 years ago 

নদীর পাড় হচ্ছে আমার সব চেয়ে পছন্দের জায়গা। নদীর পাড়ে গিয়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। পরিবার নিয়ে নদীর পাড়ে গিয়ে সুন্দর সময় উপভোগ করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

নদীর পাড়ের জায়গা গুলো অনেক নিরিবিলি হয় এবং ঠান্ডা একটা পরিবেশ থাকে। এরকম পরিবেশে ঘুরতে যেতে সত্যি খুব ভালো লাগে। খুবই ভালো লাগলো আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দেখে। নৌকা ভাড়া করে ঘুরেছেন জেনে ভালো লাগলো। দারুন মুহূর্ত কাটিয়েছেন।

 2 years ago 

নদীর পানি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে নদীর পানিতে ভরপুর থাকবে। আর পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। অনেক সুন্দর সময় কাটালেন পরিবারের সবাইকে নিয়ে। মুহূর্তটি পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুন। আসলে নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গেলে বেশ ভালো লাগে। পরিবারের সবাইকে সাথে নিয়ে নদীর পাড়ে খুবই দুর্দান্ত মুহূর্ত অতিবাহিত করেছেন। দারুন মুহূর্ত কাটিয়েছেন ভাই। সবাইকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যাওয়ার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

পরিবারের সবাইকে সাথে নিয়ে নদীর পাড়ে ভ্রমণের মুহূর্তের ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুন লাগে আমার কাছে। নৌকা বাঁধার সুন্দর দৃশ্য দেখতে পেলাম এবং নদীর পানি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

নদীর অপরুপ সুন্দর্য সবসময় আমাকে টানে। নদীর পাড় দিয়ে হাটতে সুন্দর্য উপভোগ করতে ও ফটোগ্রাফি করতে দারুন লাগে। আপনি পরিবারের সবাইকে সাথে নিয়ে নদীর পাড়ে দারুন কিছু মুহর্ত উপভোগ করেছেন। ফটোগ্রাফি গুলো দারুন ছিল। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64678.94
ETH 1881.02
USDT 1.00
SBD 0.38