কক্সবাজার সমুদ্র সৈকতের কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে কক্সবাজার সমুদ্র সৈকতের কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আমি অনেকদিন আগে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়েছিলাম। তখন আমার সাথে আমার খালাতো ভাই মোহাম্মদো ছিল। দুই ভাই মিলে কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছি। আর সেই মুহূর্তগুলো যেন সত্যিই অসাধারণ ছিলো। বিশেষ করে সমুদ্রের পাড়ে গোসল করার মজাটাই অন্যরকম ছিল। মনে হয়েছিল যেন আমরা ছোটবেলায় ফিরে এসেছি। সেই মুহূর্তের কিছু ফটোগ্রাফি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে।
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আমরা নামলাম। সেখানে এসে অনেক ভালো লাগলো। বিকেলবেলা সমুদ্রের পাড়ে আবহাওয়াটা অসাধারণ ছিল। আমরা সমুদ্রের পাড়ে দিয়ে হেঁটে যাচ্ছিলাম এবং ঘোড়া দেখতে পেলাম। যার কারণে তখনই কিছু ফটোগ্রাফি করে নিলাম স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
আমরা যখন এসেছি তখন সমুদ্রের পাড়ে হাজার হাজার মানুষ দেখতে পেলাম। সকলে আনন্দময় মুহূর্ত উপভোগ করছে এবং এই মুহূর্তটা আমরা উপভোগ করার জন্য স্পিড মোটরে আমরা ওঠার চেষ্টা করলাম। আসলে এই মোটরের সমুদ্রের পাড় দিয়ে ভ্রমণের মজাটাই অন্যরকম ছিল।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপরে আমরা দুই ভাই মিলে সমুদ্রের পানিতে গোসল করতে লাগলাম। আসলে সমুদ্রের পানিতে গোসল করার যে মজা এটাই যেন অসাধারণ। এই গোসল করার মজা উপভোগ করার জন্যই হাজার হাজার মানুষ সমুদ্রের পাড়ে ভ্রমণ করতে আসে প্রতিনিয়ত। যার কারণে সেই মজাটা আমরা উপভোগ করেছি। আর ফটোগ্রাফি করার জন্য ক্যামেরাম্যানকে আমরা ঠিক করেছিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
গোসল করতে করতে আমরা অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করলাম। মোহাম্মাদ বলল যে বেশি পানির ভিতরে যাবো, সেখানে নাকি ঢেউ কম লাগে, আসলে বেশি পানির ভিতর গেলে ঢেয়ের সাথে সাথে দোল খাওয়া যায়। যার কারণে অনেক বেশি আনন্দ উপভোগ করা যায়। তাই মোহাম্মদ বেশি পানির ভিতরে গেলো,আমারও একটু ভয় লাগতেছিল তারপরেও আমি আস্তে আস্তে বেশি পানির ভিতরে যেতে লাগলাম তবে আমি বেশি দূর যায়নি।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
গোসলের শেষে সমুদ্রের ভেজা বালুর মধ্যে বসে থাকলাম। মনে হচ্ছিল যেন ছোটবেলায় ফিরে এসেছি। এই ভেজা বালু নিয়ে সমুদ্রের পাড়ে অনেক বড় বড় মানুষ যেন ছোটবেলার মতো খেলাধুলা করে, কেউ বালুর ভিতরে একদম নিজেকে ডুবে রাখে। আমরা সেই দৃশ্য দেখলাম এবং নিজেরাও বালু দিয়ে খেলা করতে লাগলাম সত্যি মুহূর্তটা ছিল অসাধারণ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
https://x.com/rayhan111s/status/1936066990659236186?t=gk3wI6lY8_zjNEGw1QrYSg&s=19
https://x.com/rayhan111s/status/1936158386858700894?t=iMLqDCsEHAk87DqiuBH8rg&s=19
বাহ বেশ দারুণ লাগল ভাই। চমৎকার ছিল আপনার ধারণ করা কক্সবাজার সমুদ্র সৈকতের ফটোগ্রাফি গুলো। বেশ সুন্দর করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।